October 4, 2024 11:03 AM

views 32

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ আজ গুজরাটে, গান্ধীনগর পুরসভার বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ আজ গুজরাটে, গান্ধীনগর পুরসভার বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন। মানসা শহরে ৪২১ শয্যার একটি হাসপাতালের ও শিলান্যাস করবেন তিনি। এছাড়াও, মহাত্মা মন্দিরে এশীয় development corporation ব্যাংকের ১০০ তম বার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। ট্রাস্ট পরিচালিত একটি হাসপা...

October 4, 2024 11:02 AM

views 57

গোয়ার ফতোরদা স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলের ম্যাচে এফসি গোয়া, নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে।

গোয়ার ফতোরদা স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলের ম্যাচে এফসি গোয়া, নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। দুটি দলই তিনটি করে ম্যাচ খেলে চার পয়েন্ট করে সংগ্রহ করেছে। গোল পার্থক্যে এগিয়ে থাকায় গোয়া লিগতালিকায় চতুর্থ স্থানে, নর্থ ইস্ট ইউনাইটেড ষষ্ঠ স্থানে রয়েছে।

October 4, 2024 11:00 AM

views 30

নেপালে সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৩৬ এ পৌঁছেছে।

নেপালে সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৩৬ এ পৌঁছেছে। এখনো পর্যন্ত উনিশ জন নিখোঁজ এবং ১৭৩ জন আহত। জাতীয় সড়ক গুলি দ্রুত মেরামতির কাজ চলছে। গত ২৭ এবং ২৮ শে সেপ্টেম্বর প্রবল বর্ষণে বন্যা ও ধসে ৩৪ টি জাতীয় সড়কের অধিকাংশই বন্ধ হয়ে যায়। এখনো পাঁচটি জাতীয় সড়কের ওপর থেক...

October 4, 2024 11:00 AM

views 30

আফ্রিকী দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে লেককিভুতে নৌকো ডুবির ঘটনায় কমপক্ষে ৮৭ জনের মৃত্যু হয়েছে।

আফ্রিকী দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে লেককিভুতে নৌকো ডুবির ঘটনায় কমপক্ষে ৮৭ জনের মৃত্যু হয়েছে। এখনো ৭৮ জন নিখোঁজ বলে প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে।নৌকোটিতে মোট যাত্রীর সংখ্যা এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, অত্যধিক যাত্রী নিয়ে যাওয়া নৌকাটি একটি বড় ঢেউ এর ধাক্কা সামলাতে না পেরে কিতুকু ব...

October 4, 2024 10:58 AM

views 29

কেন্দ্রীয় মন্ত্রিসভা, বাঙলাকে ‘ধ্রুপদী ভাষা’র মর্যাদা দানের সিদ্ধান্ত নিয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রিসভা, বাঙলাকে ‘ধ্রুপদী ভাষা’র মর্যাদা দানের সিদ্ধান্ত নিয়েছে।  নতুন দিল্লিতে গতকাল মন্ত্রিসভার বৈঠকে বাংলা সহ মোট ৫’টি ভাষাকে এই স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করা হয়। অন্য ভাষাগুলি হল- মারাঠি, পালি, প্রাকৃত ও অসমিয়া। এই নিয়ে দেশে মোট ‘ধ্রুপদী ভাষা’র সংখ্যা হল- ১১ । মন্ত্রিসভার বৈঠকের পর ...

October 3, 2024 2:08 PM

views 26

দিল্লির ড্রাগ সিন্ডিকেটের মূল অভিযুক্ত এবং কিং পিং কংগ্রেসের সঙ্গে যুক্ত বলে বিজেপির অভিযোগ।

দিল্লির ড্রাগ সিন্ডিকেটের মূল অভিযুক্ত এবং কিং পিং কংগ্রেসের সঙ্গে যুক্ত বলে বিজেপির অভিযোগ। নতুন দিল্লীতে আজ দলের মুখপাত্র সুধাংশু ত্রিবেদী অভিযোগ করেন, ঐ ব্যক্তি যুব কংগ্রেসের আরটিআই সেলের প্রধান। অভিযুক্তের মোবাইল থেকে কংগ্রেস নেতা দীপেন্দর হুডার সম্পর্কিত নানা তথ্য ও ফোন নম্বর উদ্ধার হয়েছে। এব্য...

October 3, 2024 1:31 PM

views 34

ইজরায়েল ও হেজবোল্লার মধ্যে উদ্ভুত উত্তেজনার ফলে সৃষ্ট বিপদ সত্ত্বেও ভারত এবং অন্যান্য দেশ যেভাবে শান্তিরক্ষা অভিযানে তাদের সেনাবাহিনী পাঠাচ্ছে, সেজন্য কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস।

ইজরায়েল ও হেজবোল্লার মধ্যে উদ্ভুত উত্তেজনার ফলে সৃষ্ট বিপদ সত্ত্বেও ভারত এবং অন্যান্য দেশ যেভাবে শান্তিরক্ষা অভিযানে তাদের সেনাবাহিনী পাঠাচ্ছে, সেজন্য কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস। গতকাল পশ্চিমেশিয়ার পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে গুতারেস ব...

October 3, 2024 1:26 PM

views 29

কেন্দ্রীয় সরকার সুতো কাটাই এবং তাত শিল্পীদের মজুরি বৃদ্ধি করেছে।

কেন্দ্রীয় সরকার সুতো কাটাই এবং তাত শিল্পীদের মজুরি বৃদ্ধি করেছে। কেন্দ্রীয় অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পদ্যোগ মন্ত্রক জানিয়েছে, স্পিনার অর্থাৎ যারা চরকায় সুতো কাটে তাঁদের মজুরিতে ২৫ শতাংশ এবং তাঁতীদের মজুরিতে ৭ শতাংশ বৃদ্ধি গতকাল থেকে কার্যকর হয়েছে৷ গত মাসের ১৭ তারিখ একথা ঘোষণা করা হয়েছিল। খা...

October 3, 2024 1:23 PM

views 38

আর জি কর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ন্যায়বিচারের দাবিতে প্রয়োজন হলে তাঁরা দিল্লীতে যাবেন বলে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন।

আর জি কর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ন্যায়বিচারের দাবিতে প্রয়োজন হলে তাঁরা দিল্লীতে যাবেন বলে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন। গতকাল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের ডাকে কলেজ স্ক্যোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিলে অংশ নেন সমাজের সর্বস্তরের মানুষ। ধর্মতলায় সভা মঞ্চ থেকে জ...

October 3, 2024 1:21 PM

views 38

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’ আজ দশ বছর পূর্ণ করল।

      প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’ আজ দশ বছর পূর্ণ করল। ২০১৪ সালের এই দিনেই আকাশবাণীর মন কি বাত এর মাধ্যমে মোদী তাঁর চিন্তাভাবনা ভাগ করে নিতে শুরু করেছিলেন। কর্মসূচির দশ বছরের যাত্রায়, প্রধানমন্ত্রী উল্লেখযোগ্য সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশগত এবং আচরণগত নানা বিষয় ...