October 5, 2024 9:11 AM

views 32

একদিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রে যাচ্ছেন। সফরকালে তিনি কয়েক হাজার কোটি টাকার বিভিন্ন কর্মসূচীর সূচনা ও শিলান্যাস করবেন।

একদিনের সফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রে যাচ্ছেন। সফরকালে তিনি ওয়াসিনে কৃষিজ ও প্রাণী সম্পদ ক্ষেত্রে ২৩ হাজার ৩০০ কোটি টাকার বিভিন্ন কর্মসূচীর সূচনা করবেন। এরপর তিনি বানজারা সম্প্রদায়ের ঐতিহ্য সম্বলিত বানজারা বিরাসাত মিউজিয়ামের উদ্বোধন করবেন। পরে প্রধানমন্ত্রীর থানেতে ৩২ হাজার ৮০০ কোট...

October 5, 2024 9:08 AM

views 32

পশ্চিম তীরের তুলকারম শহরে ইসরায়েলি বিমান হামলায় ১৮ জন নিহত।

ইজরায়েল জানিয়েছে, তাদের প্রতিরক্ষা বাহিনী আই ডি এফ, চার দিন আগে লেবাননে স্থলপথে অভিযান শুরু করার পর এখনো পর্যন্ত ২ হাজারের বেশী সেনাঘাঁটি ধ্বংস করে দিয়েছে। তাদের আক্রমনে মারা পড়েছে আড়াইশো হেজবল্লা জঙ্গী। এর মধ্যে ৫ টি ব্যাটেলিয়ান, ১০ কোম্পানী এবং ৬ পল্টন কম্যান্ডার রয়েছে। একই সঙ্গে ইজরায়েলী বিমান বা...

October 5, 2024 8:06 AM

views 31

বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু জানিয়েছে, তারা মাঙ্কিপক্স রোগের প্রথম ডায়াগনস্টিক পরীক্ষা অনুমোদন করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু জানিয়েছে, তারা মাঙ্কিপক্স রোগের প্রথম ডায়াগনস্টিক পরীক্ষা অনুমোদন করেছে। এর ফলে দ্রুত রোগ নির্নয় সম্ভব হবে। বিভিন্ন দেশ, যেখানে চটজলদি এবং নির্ভুল রোগ পরীক্ষার প্রয়োজন সেখানে ক্রমবর্ধমান সংক্রমণ রুখতে এই সিদ্ধান্ত সহায়ক হবে। এখনো পর্যন্ত আফ্রিকায় ৮শো জনের মাঙ্কিপক্সে আক্রান্...

October 4, 2024 11:19 AM

views 68

ভারত আজ মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে গ্রুপপর্বে তাদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।

ভারত আজ মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে গ্রুপপর্বে তাদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। দুবাই-এ সোফি ডিভাইনে ভারতীয় সময় সন্ধে সাড়ে ৭ টায় খেলা শুরু হবে। আকাশবাণী এই ম্যাচের হিন্দি এবং ইংরাজীতে ধারা বিবরণী সম্প্রচার করবে। ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর জানিয়েছেন, বিশ্বকাপের প্রয়োজনীয় ...

October 4, 2024 11:16 AM

views 43

বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন। সেদেশের নেতৃবৃন্দের সঙ্গে এই সফরকালে তিনি সাক্ষাৎ করবেন।

বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন। সেদেশের নেতৃবৃন্দের সঙ্গে এই সফরকালে তিনি সাক্ষাৎ করবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের প্রতিবেশী প্রথম নীতি এবং সাগর দৃষ্টিভঙ্গীকে সামনে রেখে, এই সফরে পারস্পরিক সহযোগিতা নিয়ে দু-দেশের মধ্যে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।  

October 4, 2024 11:13 AM

views 24

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে কৌটিল্য অর্থনৈতিক সম্মেলনে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে কৌটিল্য অর্থনৈতিক সম্মেলনে ভাষণ দেবেন। এটি এই সম্মেলনের তৃতীয় সংস্করণ। আজ থেকে শুরু হয়ে আগামী ৬-ই অক্টোবর পর্যন্ত সম্মেলন চলবে। পরিবেশ বান্ধব শক্তি উৎপাদনে অর্থ যোগান এবারের সম্মেলনের অন্যতম মূল বিষয়। দেশ-বিদেশের বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকরা ভারতীয়...

October 4, 2024 11:12 AM

views 32

ভারতের গ্রীড ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়ার্ট বিদ্যুৎ আমদানির জন্য ভারত-নেপাল-বাংলাদেশ একটি ত্রিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করেছে।

  ভারতের গ্রীড ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়ার্ট বিদ্যুৎ আমদানির জন্য ভারত-নেপাল-বাংলাদেশ একটি ত্রিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করেছে। গতকাল কাঠমান্ডুতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই প্রথম নেপাল বাংলাদেশকে বিদ্যুৎ বিক্রি করছে। নেপাল ভারত থেকে বিদ্যুৎ আমদানি করে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ ৪০ মে...

October 4, 2024 11:11 AM

views 26

ইজরায়েলী সেনাবাহিনী গত রাতে ফের লেবাননের রাজধানী বেইরুটে ভয়াবহ হামলা চালিয়েছে।

ইজরায়েলী সেনাবাহিনী গত রাতে ফের লেবাননের রাজধানী বেইরুটে ভয়াবহ হামলা চালিয়েছে। অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন বলে খবর। দক্ষিণ লেবাননের ওই অঞ্চল থেকে বহু মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হয়েছে। এদিকে, লেবানিজ সেনা হামলার পাল্টা জবাব দিতে শুরু করেছে বলে খবর। গুলি বিনিময়ে দুই সেনা কর্মীর মৃত্যুও হয়েছে। এদিক...

October 4, 2024 11:06 AM

views 32

হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন। ৯০ টি আসনের জন্য আগামীকাল ভোট নেওয়া হবে।

হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন। ৯০ টি আসনের জন্য আগামীকাল ভোট নেওয়া হবে। ১হাজার ৩১ জন প্রার্থীর মধ্যে ৯৩০ জন পুরুষ এবং ১০১ জন মহিলা প্রার্থী রয়েছেন। হরিয়ানার মুখ্য নির্বাচনী আধিকারিক পঙ্কজ আগারওয়াল জানিয়েছেন, মোট ৪৬৪ জন নির্দল প্রার্থী রয়েছেন। আগামীকাল সকাল সাতটায় ভ...

October 4, 2024 11:04 AM

views 24

ভারতীয় আবহাওয়া দপ্তর উত্তর-পূর্ব এবং দক্ষিণ ভারতের আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

ভারতীয় আবহাওয়া দপ্তর উত্তর-পূর্ব এবং দক্ষিণ ভারতের আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। অসম, মেঘালয় ,অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ,মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমে আজ ভারী বর্ষণের পূর্বাভাস। আগামী দুদিনও এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহা...