March 13, 2025 10:16 AM

views 25

উত্তরাখণ্ডের দেরাদুনের রাজপুর রোডে সাই মন্দিরের কাছে পথ দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।

উত্তরাখণ্ডের দেরাদুনের রাজপুর রোডে সাই মন্দিরের কাছে পথ দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।  গুরুতর আহত দুজন। গতকাল গভীর রাতে একটি দ্রুতগামী গাড়ি রাস্তার ধারে পথচারীদের ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। গাড়ির চালক পলাতক।  সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করার চেষ্টা চলছে।  

March 13, 2025 10:15 AM

views 60

রোহিঙ্গা শরণার্থী শিবিরের পরিস্থিতি খতিয়ে দেখতে  চারদিনের সরকারি সফরে আজ বাংলাদেশে যাচ্ছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

রোহিঙ্গা শরণার্থী শিবিরের পরিস্থিতি খতিয়ে দেখতে  চারদিনের সরকারি সফরে আজ বাংলাদেশে যাচ্ছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমের বিবৃতি অনুযায়ী, রোহিঙ্গা সংকটের সমাধান এবং তাঁদের জন্য খাদ্য সহায়তা ব্যবস্থার আন্তর...

March 13, 2025 10:03 AM

views 41

ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট-ওয়েভস ২০২৫-এর আগে আজ নতুনদিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট-ওয়েভস ২০২৫-এর আগে আজ নতুনদিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান এবং আয়োজক রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত...

March 13, 2025 9:25 AM

views 38

কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়া, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক সংগঠন মিটিং – মিছিল করতে পারবে না বলে আদালত যে নির্দেশ দিয়েছিল, তা প্রত্যাহার করে নিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়া, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক সংগঠন মিটিং - মিছিল করতে পারবে না বলে আদালত যে নির্দেশ দিয়েছিল, তা প্রত্যাহার করে নিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালত জানিয়েছে মিছিল মিটিং এর অনুমতি এখন থেকে প্রশাসন দেবে। এদিকে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি তৈরির জন্য কলকা...

March 13, 2025 9:23 AM

views 39

রাজ্যে কৃষিজমির পরিমাণ বাড়াতে রাজ্য সরকার পতিত জমিকে চাষযোগ্য করে তোলার উদ্যোগ নিয়েছে।

রাজ্যে কৃষিজমির পরিমাণ বাড়াতে রাজ্য সরকার পতিত জমিকে চাষযোগ্য করে তোলার উদ্যোগ নিয়েছে। বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, রাজ্যে বর্তমানে চাষযোগ্য জমির পরিমান ৫৫.৮৮ লক্ষ হেক্টর।কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কৃষি উৎপাদন বাড়াতে আরও জমির প্রয়োজন। এখনো প...

March 13, 2025 9:22 AM

views 42

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর লন্ডন সফরে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর লন্ডন সফরে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। গতকাল নবান্নে বিদেশ মন্ত্রকের অনুমোদন সংক্রান্ত চিঠি পৌঁছেছে বলে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন। রাজ্যে শিল্পে বিনিয়োগ আনতে এমাসের শেষ সপ্তাহে ব্রিটেন যাচ্ছেন তিনি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সাড়া দিয়ে সেখানকার পড়ুয়া ও ...

March 13, 2025 9:20 AM

views 28

দেশে বর্তমানে প্রায় ১ লক্ষ ৬৫ হাজার ডাকঘর কাজ করছে বলে কেন্দ্র জানিয়েছে।

দেশে বর্তমানে প্রায় ১ লক্ষ ৬৫ হাজার ডাকঘর কাজ করছে বলে কেন্দ্র জানিয়েছে। এর মধ্যে শহরাঞ্চলে প্রায় ১৬ হাজার এবং গ্রামাঞ্চলে ১ লক্ষ ৪৯ হাজারের বেশি ডাকঘর রয়েছে। লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে যোগাযোগ প্রতিমন্ত্রী পেম্মাসানি চন্দ্র শেখর বলেন, দেশের সব ডাকঘরকে কম্পিউটারাইজড করা হয়েছে। ইন্ডিয়া...

March 13, 2025 9:18 AM

views 29

সংসদে তৈলক্ষেত্র ( নিয়ন্ত্রণ ও উন্নয়ন) সংক্রান্ত সংশোধনী বিল, ২০২৪ পাশ হয়েছে।

সংসদে তৈলক্ষেত্র ( নিয়ন্ত্রণ ও উন্নয়ন) সংক্রান্ত সংশোধনী বিল, ২০২৪ পাশ হয়েছে। লোকসভায় গতকাল এটি অনুমোদিত হয়। বিলে তৈল ক্ষেত্রের নিয়ন্ত্রণ ও উন্নয়ন সংক্রান্ত ১৯৪৮ সালের আইন সংশোধন করতে চাওয়া হয়েছে। এতে খনিজ তেল বা মিনারেল অয়েলের সংজ্ঞা সম্প্রসারিত করে তাতে প্রাকৃতিক ভাবে উৎপন্ন হাইড্রোকার্ব...

March 13, 2025 10:04 AM

views 40

ভারত সর্বদা প্রতিবেশী দেশগুলিকে বিশেষত দুর্যোগের সময় সাহায্য করার ক্ষেত্রে এগিয়ে থাকে বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা দৃঢ় অভিমত ব্যক্ত করেছেন।

ভারত সর্বদা প্রতিবেশী দেশগুলিকে বিশেষত দুর্যোগের সময় সাহায্য করার ক্ষেত্রে এগিয়ে থাকে বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা দৃঢ় অভিমত ব্যক্ত করেছেন। নতুন দিল্লিতে মাদাগাস্কারের জাতীয় পরিষদের সভাপতি জাস্টিন টোকেলির নেতৃত্বে সেদেশের সংসদীয়  প্রতিনিধিদলের সঙ্গে গতকাল দ্বিপাক্ষিক বৈঠকে শ্রী বিড়লা এই মন্তব...

March 13, 2025 9:16 AM

views 32

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাব সম্পর্কে ওয়াশিংটনের কাছ থেকে বিস্তারিতভাবে জানার জন্য রাশিয়া অপেক্ষা করে থাকবে বলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ জানিয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাব সম্পর্কে ওয়াশিংটনের কাছ থেকে বিস্তারিতভাবে জানার জন্য রাশিয়া অপেক্ষা করে থাকবে বলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ জানিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটস বি...