March 14, 2025 8:38 AM

views 28

একগুচ্ছ কর্মসূচীতে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তিনদিনের সফরে আজ সন্ধ্যায় আসাম যাচ্ছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তিনদিনের সফরে আজ সন্ধ্যায় আসাম যাচ্ছেন। সফরকালে তাঁর একগুচ্ছ কর্মসূচি রয়েছে। সন্ধ্যায় জোড়হাট বিমানবন্দরে পৌঁছে গোলাঘাট যাবেন। দেরাগাঁও-এ লাচিত বরফুকান পুলিশ অ্যাকাডেমিতে রাত্রিবাসের পর আগামীকাল সকালে শ্রী শাহ অত্যাধুনিক পুলিশ অ্যাকাডেমির উদ্বোধন করবেন। সেখান থেক...

March 13, 2025 10:09 PM

views 59

বিশ্ব অডিয়ো ভিসুয়াল এবং বিনোদন শীর্ষ বৈঠক (ওয়েভস) এর প্রথম পর্ব আজ নতুন দিল্লিতে শুরু হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, বিশ্ব অডিও ভিসুয়া ইন্টারটেনমেন্ট সামিট (ওয়েভস) এমন একটি মঞ্চ যার মাধ্যমে নতুন প্রজন্মের ক্রিয়েটাররা তাদের জীবনধারা থেকে মূল্যবান কিছু প্রস্তুত করতে পারে। ওয়েভসের মূল লক্ষ্যই হলো এটি।তিনি বলেন,গোটা বিশ্বে দ্রুত পরিবর্তন হচ্ছে এবং ভারত এক্ষেত্রে খুব ...

March 13, 2025 9:58 PM

views 57

আগামীকাল দোলযাত্রা এবং রঙের উৎসব হোলি। পঞ্জিকা মতে আজ সকালেই শুরু হয়েছে পূর্ণিমা তিথি।

আগামীকাল দোলযাত্রা এবং রঙের উৎসব হোলি। পঞ্জিকা মতে আজ সকালেই শুরু হয়েছে পূর্ণিমা তিথি। চলবে আগামীকাল সকাল পর্যন্ত। আজ সারাদিন পূর্ণিমা থাকায় বিভিন্ন মন্দির ও বাড়ি বাড়ি বিশেষ পূজাপাঠের আয়োজন করা হয়েছে। এদিকে, আজ থেকেই রং-এর উৎসবে মেতে উঠেছেন সমাজের সর্বস্তরের মানুষ। স্কুল কলেজ অফিস কাছাড়িতে আগামীকাল ...

March 13, 2025 9:55 PM

views 21

দোলযাত্রা উপলক্ষ্যে মেট্রো রেল আগামীকাল কম ট্রেন চালাবে।

দোলযাত্রা উপলক্ষ্যে মেট্রো রেল আগামীকাল কম ট্রেন চালাবে। ঐদিন কবি সুভাষ দক্ষিনেশ্বর করিডরে ২৬২টির পরিবর্তে আপ ও ডাউনে মোট ৬০ টি ট্রেন চালানো হবে। দুই প্রান্ত থেকে দুপুর আড়াইটায় প্রথম ট্রেন ছাড়বে। অন্যদিকে এসপ্ল্যানেড হাওড়া ময়দানের মধ্যে (১৩০টির পরিবর্তে) ৪২টি ও শিয়ালদা-সেক্টর ফাইভের মধ্যে (১০৬টির পর...

March 13, 2025 8:29 PM

views 70

মুসলমান বিধায়কদের বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথিত বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে আজ বিধানসভায় একটি প্রস্তাব আনা হয়েছে।

মুসলমান বিধায়কদের বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথিত বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে আজ বিধানসভায় একটি প্রস্তাব আনা হয়েছে। ধ্বনী ভোটে সেটি গৃহীত হয়। তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক নির্মল ঘোষ প্রস্তাবটি সভায় উত্থাপন করেন। শুভেন্দু অধিকারী ওই বিতর্কিত মন্তব্যের মাধ্যমে দেশের ধর্মীয় এবং সামাজিক ...

March 13, 2025 8:22 PM

views 22

পোল্যান্ডের রাষ্ট্রপতি আন্দ্রজেজ দুদা সেদেশে পারমাণবিক অস্ত্র রাখতে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে।

পোল্যান্ডের রাষ্ট্রপতি আন্দ্রজেজ দুদা সেদেশে পারমাণবিক অস্ত্র রাখতে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে। দুদার উপদেষ্টা ওজসিচ কোলারস্কি আজ জানান, ন্যাটোর সদস্য হিসেবে, পারমাণবিক অস্ত্র পোল্যান্ডের নিরাপত্তাকে আরো জোরদার করবে। উল্লেখ্য, এর আগে আন্দ্রজেজ দুদা ২০২২ সালে এই আবেদন করেছিল। এদিকে পোল্যান্ড...

March 13, 2025 10:22 AM

views 43

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল তিন দিনের সফরে উত্তর-পূর্বাঞ্চলে যাচ্ছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল তিন দিনের সফরে উত্তর-পূর্বাঞ্চলে যাচ্ছেন। প্রথমে তিনি গুয়াহাটি যাবেন। এর পর শনিবার যাবেন মিজোরাম। সরকারি সূত্রে জানা গেছে, গোলাঘাট জেলার অন্তর্গত দেড়গাওয়ে লাচিত বড়ফুকন পুলিশ অ্যাকাডেমির উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। ১৬ তারিখ তিনি কোকরাঝাড়ে সারা বো...

March 13, 2025 10:20 AM

views 34

রকেট লঞ্চ প্যাডে শেষ মুহূর্তে প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে স্পেস এক্স আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তাদের নির্ধারিত ফ্লাইট এর সূচি স্থগিত করে দিয়েছে।

রকেট লঞ্চ প্যাডে শেষ মুহূর্তে প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে স্পেস এক্স আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তাদের নির্ধারিত ফ্লাইট এর সূচি স্থগিত করে দিয়েছে। এই অভিযানের উদ্দেশ্য ছিল মহাকাশ স্টেশনে চারজন পরিবর্ত মহাকাশচারীকে পাঠানো এবং নির্দিষ্ট মেয়াদের পর দীর্ঘ সময় থেকে যাওয়া মার্কিন নভশ্চর বুচ উইলমোর ও...

March 13, 2025 10:19 AM

views 42

বিদর্ভ, ওড়িশা ও গুজরাটে আজ তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।  

বিদর্ভ, ওড়িশা ও গুজরাটে আজ তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।  অরুণাচল প্রদেশ, আসাম এবং মেঘালয়ের কিছু অংশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজাফফরাবাদ, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চ...

March 13, 2025 10:18 AM

views 34

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন  সেদেশের পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে গতকাল আকস্মিক সফর করেন।

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন  সেদেশের পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে গতকাল আকস্মিক সফর করেন। ইউক্রেনের সেনাবাহিনী এই অঞ্চল দখল করার পর এটি তার প্রথম সফর।  সফরকালে প্রেসিডেন্ট পুতিন রুশ বাহিনীর ব্যবহৃত একটি কন্ট্রোল সেন্ট্রাল পরিদর্শন করেন। যত দ্রুত সম্ভব ইউক্রেনের নিয়ন্ত্রণ থেকে দখল হওয়া অংশ প...