June 12, 2025 9:51 PM

views 76

২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের ৩২ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলায় শুনানির সময় প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে বেশকিছু বিষয়ে ব্যাখ্যা চেয়েছে কলকাতা হাইকোর্ট।

২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের ৩২ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলায় শুনানির সময় প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে বেশকিছু বিষয়ে ব্যাখ্যা চেয়েছে কলকাতা হাইকোর্ট। নিয়োগের সময় কোন এজেন্সিকে নিযুক্ত করা হয়েছিল কিনা, ইন্টারভিউ বোর্ডের পাশাপাশি সিলেকশন কমিটির ভুমিকা কি ছিল তা জানতে চান বিচারপতি তপব্রত চক্...

June 12, 2025 9:49 PM

views 41

বিজেপি, বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত্রিক বাড়ির ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে।

বিজেপি, বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত্রিক বাড়ির ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে। দলের মুখপাত্র সম্বিত পাত্র আজ সাংবাদিকদের বলেন, কবিগুরু কোন সাধারণ ব্যক্তিত্ব ছিলেন না । প্রবাদ প্রতীম এই মানুষটির বাড়িতে যে ধরনের আক্রমণ চালানো হলো, তা পূর্ব পরিকল্পিতই ছিল। এই ঘটনা কোন মতেই মনে নেওয়া যায় না।...

June 12, 2025 7:39 PM

views 30

দেশীয় শেয়ার বাজারে আজ বেশ কিছুটা নিম্নগতি।

দেশীয় শেয়ার বাজারে আজ বেশ কিছুটা নিম্নগতি। বম্বে শেয়ার বাজারে সূচক সেনসেক্স ৮২৩ পয়েন্ট কমে বাজার বন্ধের সময় ৮১ হাজার ৬৯২ পয়েন্টে দাঁড়ায়। জাতীয় শেয়ার সূচক নিফটি, ২৫৩ পয়েন্ট কমে ২৪ হাজার ৮৮৮ পয়েন্টে থেমেছে। মিড ক্যাপ সূচক প্রায় দেড় শতাংশ এবং স্মল ক্যাপ সূচক ১ দশমিক ৩ শতাংশের বেশি হ্রাস পেয়েছে।

June 12, 2025 4:10 PM

views 32

এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি যাত্রীবাহী বিমান আজ গুজরাটের আমেদাবাদ বিমান বন্দরের কাছে মেঘানিনগর এলাকায় ভেঙে পড়ে।

এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি যাত্রীবাহী বিমান আজ গুজরাটের আমেদাবাদ বিমান বন্দরের কাছে মেঘানিনগর এলাকায় ভেঙে পড়ে। অসামরিক উড়ান মহানির্দেশালয় DGCA সূত্রে খবর, বিমানটিতে দুই পাইলট ও ১০ কেবিন ক্রু সহ ২৪২ জন আরোহী ছিলেন। এদের মধ্যে ১৬৯ জন ভারতীয় নাগরিক, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডার এবং সাত জন পর্তুগালের ন...

June 12, 2025 2:30 PM

views 204

অত্যধিক গরম ও তাপপ্রবাহের জন্য আগামী দু’দিন স্কুল ছুটি দিয়েছে রাজ্য সরকার

রাজ্যের বিভিন্ন জেলায় অত্যধিক গরম ও তাপপ্রবাহের জন্য আগামীকাল ও শনিবার দু'দিন স্কুল ছুটি দেওয়া হয়েছে। স্কুল শিক্ষা দপ্তর আজ এই মর্মে মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে নির্দেশিকা পাঠিয়েছে। ‌ সেখানে বলা হয়েছে কয়েকটি জেলায় দাবদাহের কারণে আগামীকাল ও শনিবার সরকারি ও সরকার-পোষিত প...

June 11, 2025 7:04 PM

views 53

আগামী পয়লা জুলাই থেকে বদলে যাচ্ছে ট্রেনের তৎকাল টিকিটের নিয়ম

আধার নম্বরের মধ্যমে যাচাইকৃত অ্যাকাউন্ট থাকলে তবেই আগামী মাসের ১ তারিখ থেকে আই আর সি টি সি ওয়েবসাইট বা অ্যাপের সাহায্যে অনলাইনে তৎকাল টিকিট কাটা যাবে বলে রেল মন্ত্রক জানিয়েছে। তৎকাল টিকিট কাটার ব্যাপারে স্বচ্ছতা বজায় রাখতে এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।

June 11, 2025 6:52 PM

views 46

চিরাচরিত ধর্মীয় রীতি মেনে আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হচ্ছে

চিরাচরিত ধর্মীয় রীতি মেনে আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হচ্ছে। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে জগন্নাথদেব, বলভদ্র ও দেবী সুভদ্রাকে স্নান বেদীতে নিয়ে এসে স্নান করানোর পর ১৫ দিন বন্ধ রাখা হয় মন্দির। তবে ওই সময় জগন্নাথ দেবের নিত্য পুজো যথারীতি সম্পন্ন হবে। রথের আগে ফের রাজবেশে জগন্নাথ দেবকে দেখতে প...

June 11, 2025 6:45 PM

views 50

বাড়ি বাড়ি স্মার্ট মিটার বসানোর প্রক্রিয়া আপাতত বন্ধ – অরূপ বিশ্বাস

বেশি বিল আসার অভিযোগ ওঠায় বিদ্যুৎ দফতর বাড়ি বাড়ি স্মার্ট মিটার বসানোর প্রক্রিয়া আপাতত বন্ধ রেখেছে। পরীক্ষামূলকভাবে  ইতিমধ্যেই যেসব বাড়িতে ওই মিটার বসানো হয়েছে তা সাধারণ মিটার হিসেবে বিবেচনা করা হবে বলে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আজ স্মার্ট মিটার বসানো বা...

June 11, 2025 6:44 PM

views 31

গঙ্গা ভাঙ্গনে মানুষের ক্ষয়ক্ষতি রুখতে, ন্যূনতম পাঁচ কিলোমিটার দূরে বাড়ি তৈরির সুপারিশ বিধানসভায়

গঙ্গা ভাঙ্গনে মানুষের ক্ষয়ক্ষতি রুখতে গঙ্গার পার থেকে ন্যূনতম পাঁচ কিলোমিটার দূরে বাড়ি তৈরির অনুমোদন দেওয়ার প্রয়োজন বলে বিধানসভার সেচ ও জলপথ এবং জলসম্পদ অনুসন্ধান উন্নয়ন সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি সুপারিশ করেছে। আজ বিধানসভায় পেশ করা কমিটির প্রথম প্রতিবেদনে এই সুপারিশ করা ছাড়াও ভাঙন প্রতিরোধে...