June 13, 2025 11:52 AM

views 30

আহমেদাবাদে গতকাল লন্ডন গামী বিমানে দুর্ঘটনার পর আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেদাবাদে পৌঁছেছেন

আহমেদাবাদে গতকাল লন্ডন গামী বিমানে দুর্ঘটনার পর আজ সকালে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী আমেদাবাদে পৌঁছেছেন। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো AAIB।  দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির পরিবারকে তাদের কোম্পানি এক কোটি টাকা প্রদান করার কথা জানিয়েছেন এয়ার ইন্ডিয়া চেয়ারম্যান।

June 13, 2025 11:44 AM

views 30

অমৃতসর পুলিশ পোস্ট গ্রেনেড হামলা মামলার প্রেক্ষিতে, এন আই এ, পাঞ্জাব ও হরিয়ানার একাধিক স্থানে তল্লাশি চালিয়েছে

অমৃতসর পুলিশ পোস্ট গ্রেনেড হামলা মামলার প্রেক্ষিতে, জাতীয় তদন্ত সংস্থা (এন আই এ) পাঞ্জাব ও হরিয়ানার একাধিক স্থানে গতকাল তল্লাশি চালিয়েছে। বাব্বর খালসা ইন্টারন্যাশনাল (বি কে আই) সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে এই হামলার যোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করেছে এন আই এ। উল্লেখ্য, নিষিদ্ধ বিকেআই-এর বিদেশ-ভিত্তিক...

June 13, 2025 11:42 AM

views 46

লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে আট উইকেটে ১৪৪ রান করেছে

লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে আট উইকেটে ১৪৪ রান করেছে। আলেক্স ক্যারে ৪৩ রান করেন। অপরাজিত রয়েছেন মিচেল স্টার্ক ও নাথান লিয়ন। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা ও লুঙ্গি এনগিডি তিনটি করে উইকেট নেন। এর আগে দক্ষিণ আফ্রিকার প্...

June 13, 2025 11:41 AM

views 30

ইজরায়েল বিমান বাহিনী গতরাতে ইরানে আকাশ পথে হামলা করে

ইজরায়েল বিমান বাহিনী গতরাতে ইরানে আকাশ পথে হামলা করে। ইরানের রাজধানী তেহরানে Revolutionary Guards এর প্রধান কার্যালয়ে এই আক্রমণ করা হয়েছে। হামলায় বাহিনীর প্রধান হোসেন সালামি, পরমাণু শক্তি সংস্থার প্রাক্তন প্রধান ফেরেইদুন আব্বাসি সহ একাধিক নেতা নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। ইজরায়েলের প্রধান মন্ত্রী বে...

June 13, 2025 11:38 AM

views 52

ইন্দোরের বাসিন্দা রাজা রঘুবংশীকে হত্যার চেষ্টা তিনবার ব্যর্থ হওয়ার পর চতুর্থবারে হত্যাকারীরা পরিকল্পনায় সফল হয়েছে বলে পুলিশ জানিয়েছে

ইন্দোরের বাসিন্দা রাজা রঘুবংশীকে হত্যার চেষ্টা তিনবার ব্যর্থ হওয়ার পর চতুর্থবারে হত্যাকারীরা পরিকল্পনায় সফল হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল এক সাংবাদিক বৈঠকে ইস্ট খাসী হিলস জেলার পুলিশ সুপার বিবেক সিয়াম বলেছেন, আততায়ীরা গুয়াহাটির নৌংরিয়ার এবং মৌলাখিয়াত এলাকায় রাজা রঘুবংশীকে হত্যার চেষ্টা করে ব্যর্থ ...

June 13, 2025 11:18 AM

views 75

জলীয় বাষ্পের আধিক্য এবং দখিনা বায়ুর প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে

জলীয় বাষ্পের আধিক্য এবং দখিনা বায়ুর প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় দু-একটি জায়গায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবার সম্ভাবনা।  গাঙ্গেয় পশ্...

June 13, 2025 11:16 AM

views 35

পূর্বরেলের কালিনারায়নপুর-শান্তিপুর সেকশনে আজ রাত ৮ টা থেকে ৫৬ ঘণ্টা Non-Interlocking কাজের জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে 

পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের কালিনারায়নপুর  - শান্তিপুর সেকশনে চতুর্থ লাইন চালুর উদ্দেশে কালীনারায়নপুর স্টেশনে আজ রাত ৮ টা থেকে আগামী সোমবার ভোর  চারটে পর্যন্ত মোট ৫৬ ঘণ্টা Non - Interlocking কাজের  পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কারণে আজ এবং  শনিবার ওই সেকশন দিয়ে চলাচলকারী বেশ কিছু ট্রেনের সময় সূ...

June 13, 2025 11:09 AM

views 49

কলেজে স্নাতক স্তরে ভর্তির জন্য অভিন্ন পোর্টাল আগামী ১৭ জুন খুলবে

কলেজে স্নাতক স্তরে ভর্তির জন্য অভিন্ন পোর্টাল আগামী ১৭ জুন খুলবে। উচ্চ শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। ওই দিন বিকেল ৪টে থেকে অভিন্ন পোর্টাল মারফত কলেজে ভর্তির আবেদনপত্র জমা দিতে পারবেন পড়ুয়ারা। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার কারণে ভর্তি প্রক্রিয়া শুরু করা যাচ্ছিল না বলে শিক...

June 13, 2025 10:59 AM

views 47

রাজ্যপাল সিভি আনন্দ বোস মহেশতলায় সাম্প্রতিক হিংসা ও অশান্তির ঘটনায় নিরপেক্ষ তদন্তের জন্য রাজ্য সরকারকে উদ্যোগী হতে বলেছেন

রাজ্যপাল সিভি আনন্দ বোস দক্ষিণ ২৪ পরগণার মহেশতলায় সাম্প্রতিক হিংসা ও অশান্তির ঘটনায় নিরপেক্ষ তদন্তের জন্য রাজ্য সরকারকে উদ্যোগী হতে বলেছেন। পাশাপাশি বিরোধীদের তোলা যাবতীয় অভিযোগ ও প্রস্তাব খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। গতকাল বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ৫০ জন বিজেপি বিধায়ক র...

June 12, 2025 9:53 PM

views 54

কাজের প্রলোভন দেখিয়ে উত্তর ২৪ পরগণার সোদপুরের বাসিন্দা এক তরুণীকে হাওড়ার ডোমজুড়ে নিয়ে গিয়ে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত শ্বেতা খানকে ৮ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

কাজের প্রলোভন দেখিয়ে উত্তর ২৪ পরগণার সোদপুরের বাসিন্দা এক তরুণীকে হাওড়ার ডোমজুড়ে নিয়ে গিয়ে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত শ্বেতা খানকে ৮ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তাকে আজ হাওড়া আদালতে তোলা হয়। গত সন্ধ্যায় কলকাতার আলিপুর থেকে ধরা হয়েছিল শ্বেতাকে। এর আগে শ্বেতা...