May 19, 2026 10:01 PM

printer

RG KAR মামলায়, ঘটনাস্থল ফের সিল করে দিতে নির্দেশ দিলেন, কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

RG KAR মামলায়, ঘটনাস্থল ফের সিল করে দিতে নির্দেশ দিলেন, কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে, প্রথমে আদালত, এই মামলায় পরবর্তী তদন্তের কোনো সুযোগ আছে কিনা, তা’ নিয়ে আগামী ২১শে মে শুনানি করবে। এর পাশাপাশি মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের সংবাদ মাধ্যমের কোনোরকম মন্তব্য করা থেকেও বিরত থাকতে নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। CBI-এর আইনজীবী ও তদন্তকারী আধিকারিক অবশ্য আদালতে জানান, ঘটনাস্থল আগে থেকেই সিল করা রয়েছে।

এদিকে, RG KAR-এ অভয়ার ধর্ষণ ও খুনের মামলায় আইনী রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, অভয়ার প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়। শিয়ালদা আদালতে অভয়ার বাবার দায়ের করা FIR-এ নাম জড়ানোর পর, নিজেকে নির্দোষ দাবী করে তিনি বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে আবেদন জানিয়েছেন।

   উল্লেখ্য, গত ১৩’ই মে শিয়ালদা আদালতে অভয়ার বাবা, প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায় এবং ঘোলা থানার প্রাক্তন ওসি সোমনাথ দাসের গ্রেপ্তারির আবেদন জানান।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।