RG KAR কান্ডে সাসপেন্ড হওয়া পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসক অভিক দের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে, স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য ভবনের তরফে আজ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একইসঙ্গে, “সার্ভিস কোটা” ব্যবহার করে কিভাবে তিনি স্নাতকোত্তরে ভর্তি হয়েছিলেন, তা’ খতিয়ে দেখতে পৃথক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৪-এর ৯’ই আগস্ট RG KAR হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধারের পর ঘটনাস্থলে SSKM হাসপাতালে জেনারেল সার্জারি বিভাগে প্রথম বর্ষের স্নাতকোত্তর ট্রেনি অভীকের উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। এর পরই তাকে সাসপেন্ড করা হয়। RG KAR-এর ঘটনার পর রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজগুলিতে ‘থ্রেট কালচারের’ একাধিক অভিযোগ প্রকাশ্যে আসে। এতেও নাম জড়ায় অভীকের।
এদিকে, রাজ্য সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে, ডাক্তারদের সংগঠন West Bengal Doctor’s Forum । এক বিবৃতিতে এই ঘটনায় জড়িত সকল দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন তারা।