August 4, 2026 12:16 PM

printer

FSSAI, ১০০ শতাংশ শুদ্ধ দাবি করে পণ্য বিক্রি করা থেকে ডাবর ইন্ডিয়াকে বিরত থাকার নির্দেশ দিয়েছে

খাদ্যের গুনমান নিয়ন্ত্রক কর্তৃপক্ষ-FSSAI, ১০০ শতাংশ শুদ্ধ দাবি করে পণ্য বিক্রি করা থেকে ডাবর ইন্ডিয়াকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। মধু, ঘি এবং ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্য ১০০ শতাংশ শুদ্ধ বলে যে লেবেলিং করা হয় তা আইনবহির্ভূত বলে জানিয়েছে FSSAI। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় তারা জানিয়েছে, ইতোমধ্যেই এবিষয়ে ডাবর ইন্ডিয়া লিমিটেডকে নির্দেশিকা পাঠানো হয়েছে। সংস্থার ওয়েবসাইটে বিভিন্ন পণ্য ‘১০০ শতাংশ প্রাকৃতিক’, ‘১০০ শতাংশ বিশুদ্ধ’, ‘১০০ শতাংশ অর্গানিক’ বলে যে দাবি করা হয়েছে, ক্রেতাদের তা বিভ্রান্ত করতে পারে।

   ডাবর ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, তারা এফএসএসএআই-এর নোটিশ পেয়েছে। বিষয়টি পর্যালোচনা করে দেখছে তাঁরা।