খেলাধুলা

May 24, 2025 6:28 PM

views 109

শুভমন গিল ভারতের টেস্ট ক্রিকেট দলের নতুন অধিনায়ক নিযুক্ত হয়েছেন।

শুভমন গিল ভারতের টেস্ট ক্রিকেট দলের নতুন অধিনায়ক নিযুক্ত হয়েছেন। মুম্বইতে ইংল্যান্ডের আজ বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দল নির্বাচনী বৈঠকের পর নির্বাচন কমিটির চেয়ারম্যান অজিত আগরকার সাংবাদিক বৈঠকে শুভমন গিলের নাম নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করেন। উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পন্থকে সহ অধিনায়ক করা হয়েছে।...

May 24, 2025 6:08 PM

views 69

নির্ধারিত সময়ের আটদিন আগে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরালায় প্রবেশ করেছে।

নির্ধারিত সময়ের আটদিন আগে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরালায় প্রবেশ করেছে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী পয়লা জুন মৌসুমী বায়ু কেরালায় প্রবেশ করে। ভারতীয় আবহাওয়া দপ্তর  জানিয়েছে, এর আগে ২০০৯ সালে ২৩ শে মে বর্ষা সেখানে প্রবেশ করেছিল। পশ্চিমবঙ্গে এবং আরও বেশ কিছু রাজ্যে আগামী দু তিনদিনের মধ্যে দক্ষি...

May 24, 2025 5:23 PM

views 53

ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ পর্ষদ বিসিসিআই আসন্ন ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে।

ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ পর্ষদ বিসিসিআই আসন্ন ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে। বিসিসিআই জানিয়েছে, টিম ইন্ডিয়ার টেস্ট দলের অধিনায়ক হবেন শুভমন গিল. সহ অধিনায়ক হবেন ঋষভ পান্থ। বিরাট কোহলি এবং রোহিত শর্মার অবসরের পর ভারতীয় ক্রিকেটে নতুনদের নেতৃত্বে অভিযান চলবে।

May 24, 2025 12:46 PM

views 72

কুয়ালালামপুরে ভারতের কিদাম্বি শ্রীকান্ত মালয়েশিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ফাইনালে উঠেছেন।

কুয়ালালামপুরে ভারতের কিদাম্বি শ্রীকান্ত মালয়েশিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ফাইনালে উঠেছেন। সেমিফাইনালে তিনি জাপানের ইউসি তানাকাকে সরাসরি ২১-১৮, ২৪-২২-এ পরাজিত করেন। এই প্রথম কোনো ভারতীয় প্রতিযোগী এই বিখ্যাত প্রতিযোগিতার ফাইনালে উঠলেন।

May 24, 2025 10:13 AM

views 57

ভারতীয় ফুটবলার রাহুল কে পি আসন্ন দ্য সকার টুর্নামেন্টে প্রিমিয়ার লিগ ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের হয়ে খেলার জন্য নির্বাচিত হয়েছেন।

ভারতীয় ফুটবলার রাহুল কে পি আসন্ন দ্য সকার টুর্নামেন্টে প্রিমিয়ার লিগ ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের হয়ে খেলার জন্য নির্বাচিত হয়েছেন। যা ভারতীয় ফুটবলের জন্য যুগান্তকারী মুহূর্ত। সেভেন-এ-সাইড এই টুর্নামেন্টে রাহুলই প্রথম ভারতীয় ফুটবলার যিনি ডাক পেলেন। ৪ থেকে ৯ জুন উত্তর ক্যারোলিনার ক্যারিতে এই টুর...

May 24, 2025 10:05 AM

views 64

মালয়েশিয়া মাস্টার্স ব্যাডমিন্টনে পুরুষ সিঙ্গলসে ভারতের কিদাম্বি শ্রীকান্ত সেমিফাইনালে আজ জাপানের ইউশি তানাকার মুখোমুখি হবেন।

মালয়েশিয়া মাস্টার্স ব্যাডমিন্টনে পুরুষ সিঙ্গলসে ভারতের কিদাম্বি শ্রীকান্ত সেমিফাইনালে আজ জাপানের ইউশি তানাকার মুখোমুখি হবেন। খেলা শুরু হবে সকাল ১০টা ১৫ মিনিটে। গতকাল শ্রীকান্ত কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের টোমা জুনিয়র পোপভকে ২৪-২২, ১৭-২১, ২২-২০ গেমে হারিয়ে সেমিফাইনালে ওঠেন।

May 24, 2025 10:04 AM

views 65

ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া পোল্যান্ডের চোরজোতে ২০২৫ সালের ইয়ানুস কুসোচিনস্কি মেমোরিয়াল প্রতিযোগিতায় রুপো জিতেছেন।

ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া পোল্যান্ডের চোরজোতে ২০২৫ সালের ইয়ানুস কুসোচিনস্কি মেমোরিয়াল প্রতিযোগিতায় রুপো জিতেছেন। দু’বারের অলিম্পিক পদকজয়ী নীরজ তার ষষ্ঠ প্রচেষ্টায় ৮৪.১৪ মিটার থ্রো রেকর্ড করে পদক নিশ্চিত করেন। এই প্রতিযোগিতায় জার্মানির জুলিয়ান ওয়েবার ৮৬.১২ মিটার থ্রো করে সোনা জিতেছে...

May 24, 2025 8:59 AM

views 62

আইপিএল ক্রিকেটে সানরাইজার্স হায়দ্রাবাদ ৪২ রানে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে।

আইপিএল ক্রিকেটে সানরাইজার্স হায়দ্রাবাদ ৪২ রানে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে। লখনউ এর একানা ক্রিকেট স্টেডিয়ামে গতকাল ব্যাঙ্গালুরু টসে জিতে হায়দ্রাবাদকে ব্যাট করতে পাঠায়। হায়দ্রাবাদ ২০ ওভারে ৬ উইকেটে ২৩১ রান তোলে। ঈশান কিষান ৯৪ রানে অপরাজিত থাকেন। রোমারিও শেপার্ড দুটি উইকেট ...

May 22, 2025 1:11 PM

views 50

কুয়ালালমপুরে মালয়েশিয়া মাস্টার্স ব্যাডমিন্টনে ভারতের কিদাম্বী শ্রীকান্ত এবং মিক্সড ডাবলস জুটি ধ্রুব কপিলা ও তানিশা ক্রাস্টো কোয়ার্টার ফাইনালে পৌছেছেন।

কুয়ালালমপুরে মালয়েশিয়া মাস্টার্স ব্যাডমিন্টনে ভারতের কিদাম্বী শ্রীকান্ত এবং মিক্সড ডাবলস জুটি ধ্রুব কপিলা ও তানিশা ক্রাস্টো কোয়ার্টার ফাইনালে পৌছেছেন। পুরুষদের প্রি- কোয়ার্টার ফাইনালে শ্রীকান্ত আয়ারল্যান্ডের নাহাত নগুয়েনকে ২৩-২১ , ২১-১৭-য় হারিয়ে দেন। অন্যদিকে, মিক্সড ডাবলসে ভারতীয় জুটি কপিলা ও ক্রাস...

May 22, 2025 10:49 AM

views 46

মুম্বই ইন্ডিয়ান্স চতুর্থ দল হিসেবে এবারের আইপিএলে প্লে অফে জায়গা করে নিয়েছে।

মুম্বই ইন্ডিয়ান্স চতুর্থ দল হিসেবে এবারের আইপিএলে প্লে অফে জায়গা করে নিয়েছে। গতকাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স ৫৯ রানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্লে অফে  যাওয়া নিশ্চিত করেছে। গুজরাট টাইটানস, রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও পাঞ্জাব কিংস ইতিমধ্যেই প্লে অফে পৌঁছে গিয়...

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।