অঞ্চলিক সংবাদ

July 6, 2024 9:34 PM

views 64

ব্যারাকপুর ষ্টেডিয়ামে কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট ও রেনবো আথলেটিক ক্লাবের মধ্যে খেলাটি ২-২ গোলে শেষ হয়েছে।

ব্যারাকপুর ষ্টেডিয়ামে আজ কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট ও রেনবো আথলেটিক ক্লাবের মধ্যে খেলাটি ২-২ গোলে শেষ হয়েছে। মোহনবাগানের পক্ষে সাহিল ভাটদুটি গোল করেছেন। রেনবোর, সৌরভ দাশগুপ্ত ও রঞ্জন বর্মন গোল করেন। মোহনবাগান পরপর দুটি ম্যাচ ড্র করলো। নৈহাটিতে আজ অন্য ম্যাচে ভবানীপুর ক্ল...

July 6, 2024 8:57 PM

views 59

মণিপুরে রাজ্যস্তরে বন মহোৎসব, প্রায় দু’হাজার চারা রোপণ।

Manipur'এর ইম্ফল পশ্চিম জেলার লামদেং মাখা লেইকাই-তে আজ রাজ্য স্তরে ৭৫তম VanMahotsav পালিত হয়েছে। বন ও পরিবেশ মন্ত্রকের তরফে এক বৃক্ষরোপণ অভিযানে প্রায় দু-হাজার বীজ বপন করা হয়। 'এক পেড়-মা কে নাম কর্মসূচির অধীনে এই অনুষ্ঠানে একাধিক পড়ুয়া তাদের মায়ের সঙ্গে পরিবেশ অনুকূল জীবনযাপনের শপথ নেন।

July 6, 2024 11:36 AM

views 54

প্রাথমিকে নিয়োগে ওএমআর শিট ও সার্ভার দুর্নীতির নিষ্পত্তি করতে সিবিআইকে অবিলম্বে দ্রুত ব্যাবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট

প্রাথমিকে নিয়োগে ওএমআর শিট ও সার্ভার দুর্নীতির নিষ্পত্তি করতে সিবিআইকে অবিলম্বে দ্রুত ব্যাবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা গতকাল এই নির্দেশ দিয়ে বলেন, ডিজিটাল তথ্য উদ্ধার করতে দেশ-বিদেশের যেকোনওবিশেষজ্ঞ ও সংস্থার সাহায্য নিতে পারবে সিবিআই।‌ আগের শুনানিতে ওএমআর...

July 6, 2024 11:21 AM

views 59

হাথরাসে পদপিষ্ট হয়ে মৃত্যুর মর্মান্তিক ঘটনায় মূল অভিযুক্ত দেব প্রকাশ মধুকরকে গ্রেপ্তার করেছে

উত্তর প্রদেশ পুলিশ হাথরাসে পদপিষ্ট হয়ে মৃত্যুর মর্মান্তিক ঘটনায় মূল অভিযুক্ত দেব প্রকাশ মধুকরকে গ্রেপ্তার করেছে। পুলিশের দায়ের করা FIR-এ মূল অভিযুক্ত হিসেবে মুখ্য সেবাদার দেব প্রকাশের নাম উঠে আসে। তার সম্পর্কে বিস্তারিত জানানোর জন্যে ১ লক্ষ টাকা পুরস্কার ও ঘোষণা করা হয়।    উল্লেখ্য, এর আগের দিন ই পু...

July 5, 2024 10:01 PM

views 53

বিভিন্ন রাজ্যে আজ সম্পূর্ণতা অভিযানের সূচনা হয়েছে

মণিপুরের চুড়াচাঁদপুর জেলার তুইবং ও লামকা –এই ২ টি ব্লকে আজ সম্পূর্ণতা অভিযানের সূচনা হয়েছে । এর অঙ্গ হিসেবে বিভিন্ন দপ্তরের পক্ষ  থেকে স্বাস্থ্য ক্ষেত্রের নানা দিকের অগ্রগতি সংক্রান্ত  খতিয়ান বা রিপোর্ট কার্ড প্রকাশ করা হয়। এর মধ্যে ছিল ICDS বা অঙ্গনওয়ারীর আওতায় অন্ত্বসত্তা মহিলাদের জন্যে পরিপূরক পু...

July 5, 2024 1:34 PM

views 63

চলতি বছরের বার্ষিক অমরনাথ যাত্রায় এ পর্যন্ত এক লক্ষ পঁচিশ হাজারের বেশি পূন্যার্থী পবিত্র গুহা দর্শন করেছেন।

চলতি বছরের বার্ষিক অমরনাথ যাত্রায় এ পর্যন্ত এক লক্ষ পঁচিশ হাজারের বেশি পূন্যার্থী পবিত্র গুহা দর্শন করেছেন। আজ প্রায় ৭ হাজার যাত্রীর আরো একটি দল, ভগবতী নগর যাত্রা নিবাস থেকে গুহা মুখের উদ্দেশে রওনা হয়েছেন। আবহাওয়া দপ্তর আজ ওই এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সমগ্র যাত্রা নির্...

July 5, 2024 11:45 AM

views 57

জাতীয় তদন্ত সংস্হা এন আই এ ভূপতিনগর বিস্ফোরণ মামলা তিন অভিযুক্তের বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট পেশ করেছে।

জাতীয় তদন্ত সংস্হা এন আই এ ভূপতিনগর বিস্ফোরণ মামলা তিন অভিযুক্তের বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট পেশ করেছে। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে নারুবিলা গ্রামে ২০২২-এর দোশরা ডিসেম্বরের ওই বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়। বিশেষ আদালতে গতকাল পেশ করা চার্জশিটে নাম রয়েছে নিহত রাজকুমার মান্না, বিশ্বজিৎ গায়েন ও বুদ্ধদেব ম...

July 5, 2024 11:44 AM

views 61

দক্ষিণ কলকাতার লেক অ্যাভিনিউ রোডে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে লুঠপাটের চেষ্টার অভিযোগে পুলিশ এক সাফাই কর্মী সহ তিনজনকে গ্রেফতার করেছে।

দক্ষিণ কলকাতার লেক অ্যাভিনিউ রোডে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে লুঠপাটের চেষ্টার অভিযোগে পুলিশ এক সাফাই কর্মী সহ তিনজনকে গ্রেফতার করেছে। সকলেই ভিন রাজ্যের বাসিন্দা। দেবাশিষ দে নামে ওই ব্যবসায়ীর ফ্ল্যাট ৯ তলায়। কাজের সূত্রে পরিচিত ওই সাফাই কর্মী, আরও দুই সঙ্গীকে নিয়ে গত সন্ধ্যায় তাঁর ফ্ল্যাটে যায়। কিছু ব...

July 5, 2024 10:24 AM

views 63

অবিশ্রান্ত বর্ষণে অসমে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

অবিশ্রান্ত বর্ষণে অসমে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ২৯ টি জেলার ২১ লক্ষেরও বেশি মানুষ বন্যা দুর্গত । রাজ্যপাল গোলাপ চাঁদ কাটারিয়া গতকাল মরিগাও জেলার বন্যা বিধ্বস্ত অঞ্চল পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। রাজ্যপাল পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি জেলা প্রশাসনকে দূর্গত মানুষের সাহায্য...

July 4, 2024 9:49 PM

views 61

রবীন্দ্র সরোবর‌‌ লাগোয়া এলাকায় ক্রিকেট খেলা‌ ও অনুশীলন চলবে না বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

রবীন্দ্র সরোবর‌‌ লাগোয়া এলাকায় ক্রিকেট খেলা‌ ও অনুশীলন চলবে না বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আজ এনিয়ে জনস্বার্থ মামলার শুনানিতে ওই বিষয়ে রাজ্যের কাছে হলফনামা চেয়েছে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। রবীন্দ্র সরোবরের ৯৮ কাঠা জমিতে ক্রিকেট অনুশীল...

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।