অঞ্চলিক সংবাদ

November 2, 2024 12:31 PM

views 34

খরিফ মরশুমে চাষিদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান সংগ্রহের কাজ আজ শুরু হয়েছে।

খরিফ মরশুমে চাষিদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান সংগ্রহের কাজ আজ শুরু হয়েছে। এজন্য সব জেলাতেই কেন্দ্রীয় স্তরে  খোলা হয়েছে ক্রয়কেন্দ্র।  স্থায়ী ক্রয়কেন্দ্র ছাড়াও  বিভিন্ন এলাকায় গাড়ি পাঠিয়ে ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমেও ধান সংগ্রহ করা হচ্ছে । পাশাপাশি  খাদ্য দফতর,  গ্রামীণ কৃষি সমবায় সংস্থা ও  স্বনির্ভ...

November 2, 2024 10:12 AM

views 35

রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে আগামী ২৫ শে নভেম্বর।

রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে আগামী ২৫ শে নভেম্বর। ঐদিন প্রথমে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক ও পরে শোক প্রস্তাব অনুমোদনের পর অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যাবে। অধিবেশনে আবাস যোজনা এবং ১০০ দিনের কাজ প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আলোচনার জন্য রাজ্য সরকার দুটি পৃথক প্রস্তাব আনবে বলে জানা গেছে...

November 2, 2024 10:08 AM

views 27

উলুবেড়িয়ার বাগানপাড়ায় বাজি পোড়াতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে তিন জনের মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে ,ফরেনসিক টীম আজ সেখানে যাচ্ছে।

উলুবেড়িয়ার বাগানপাড়ায় বাজি পোড়াতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে তিন জনের মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে ,ফরেনসিক টীম আজ সেখানে যাচ্ছে। বাড়ির মধ্যে বাজি পোড়াতে গিয়ে গতকাল এই দুর্ঘটনা ঘটে। বাজির আগুনে বাড়িটিও ভষ্মীভূত হয়েছে। মৃতদের মধ্যে ২-টি শিশু ও এক বালিকা। এরা হল নয় বছরের তানিয়া মিস্ত্রি, পাঁচ বছর এর মমতাজ খাত...

November 2, 2024 9:59 AM

views 23

সারা বিশ্বের গুজরাটি সম্প্রদায় আজ তাদের নতুন বছর উদযাপন করছে।

সারা বিশ্বের গুজরাটি সম্প্রদায় আজতাদের নতুন বছর উদযাপন করছে। হিন্দু ক্যালেন্ডার বিক্রম সংবতের কার্তিক মাসের প্রথম দিনে এই নববর্ষ উদযাপিত হয়। গুজরাটি নতুন বছর, বেস্টু বরস্ নামে বেশি পরিচিত।

October 31, 2024 3:05 PM

views 28

আজ কালীপুজো ও দীপাবলি, রাজ্যবাসী মেতে উঠেছেন শক্তির দেবী দ্বীপান্বিতা মায়ের আরাধনায়

আজ কালীপুজো ও দীপাবলি। রাজ্যবাসী মেতে উঠেছেন শক্তির দেবী দ্বীপান্বিতা মায়ের আরাধনায়। আলোর উত্সবে ভেসেছে গোটা বাংলা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ স্মৃতি বিজড়িত দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দির, কালীঘাটে কালী মায়ের মন্দির, তারাপীঠ, আদ্যাপীঠ,  লেক কালীবাড়ি,  ঠনঠনিয়া কালীবাড়ি, ফিরিঙ্গি কালীবাড়ি,  করুণাময...

October 29, 2024 11:02 AM

views 38

হরিয়ানা সরকার ফসলের গোড়া পোড়ানো বন্ধ করতে একটি নতুন প্রকল্পের সূচনা করেছে।

হরিয়ানা সরকার ফসলের গোড়া পোড়ানো বন্ধ করতে একটি নতুন প্রকল্পের সূচনা করেছে। ফসলের অবশিষ্টাংশের যথাযথ ব্যবস্থা করতে কৃষকদের আর্থিক সাহায্য দেওয়ার পাশাপাশি পঞ্চায়েতগুলিতে ফসলের গোড়া পোড়ানোর ঘটনা শুণ্যয় নামিয়ে আনার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এক সরকারি মুখপাত্র জানিয়েছেন লাল রং এ চিহ্নিত পঞ...

October 27, 2024 9:28 PM

views 37

অনুপ্রবেশ বন্ধ না হলে বাংলার প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন।

অনুপ্রবেশ বন্ধ না হলে বাংলার প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন।  উত্তর ২৪ পরগনার ভারত-বাংলাদেশ সীমান্ত পেট্রাপোল বন্দরে নতুন যাত্রী টার্মিনাল ও মৈত্রী দ্বারের উদ্বোধনের পর রাজ্য সরকারকে আক্রমণের নিশান করেন তিনি। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ পাল্টা...

October 27, 2024 9:26 PM

views 33

মহিলা সাংবাদিকের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে দলের নেতা তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে সিপিআইএম। 

মহিলা সাংবাদিকের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে দলের নেতা তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে সিপিআইএম। দলের তরফে আজ এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, দলের অভ্যন্তরীণ অভিযোগ প্রতিকার কমিটি-আইসিসি গোটা বিষয়টি খতিয়ে দেখছে। কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।   দলের রাজ্য সম্পাদক মহম্মদ স...

October 27, 2024 9:20 PM

views 46

রাজ্যে গুটখা ও তামাকজাত পানমশলা বিক্রিতে নিষেধাজ্ঞার মেয়াদ আরো এক বছর বাড়ানো হল।

রাজ্যে গুটখা ও তামাকজাত পানমশলা বিক্রিতে নিষেধাজ্ঞার মেয়াদ আরো এক বছর বাড়ানো হল। স্বাস্থ্য দফতরের তরফ থেকে  নির্দেশিকা জারি করে বলা হয়েছে, ২০১১ সালের ‘খাদ্য সুরক্ষা ও গুণমান বিধি’র ‘বিক্রয় সংক্রান্ত নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞার' বিভিন্ন ধারা মেনেই এই পদক্ষেপ। আগামী ৭ নভেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্য...

October 27, 2024 10:01 AM

views 32

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একদিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতরাতে একদিনের সফরে রাজ্যে এসেছেন। রাত সাড়ে এগারোটা নাগাদ তিনি দমদম বিমানবন্দরে নামেন। বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে স্বাগত জানান। প্রাক্তন বিজেপি সভাপতি দিলিপ ঘোষ, রাহল সিনহা সহ বিজেপি বিধায়ক, নেত...