অঞ্চলিক সংবাদ

May 3, 2025 2:07 PM

views 16

তামিলনাড়ুর নাগাপট্টিনামের ১৯জন মৎস্যজীবী আজ সকালে শ্রীলঙ্কার জলদস্যুদের আক্রমণের শিকার হয়েছেন

তামিলনাড়ুর নাগাপট্টিনামের ১৯জন মৎস্যজীবী আজ সকালে শ্রীলঙ্কার জলদস্যুদের আক্রমণের শিকার হয়েছেন বলে অভিযোগ। নাগাপট্টিনাম জেলার আক্কারাইপেট্টাইয়ের মৎস্যজীবীরা কোডিকারাইয়ের কাছে মাছ ধরছিলেন। তখনই আক্রমণের ঘটনা ঘটে।

May 3, 2025 1:58 PM

views 34

উত্তর ২৪ পরগনার খড়দায় মাধ্যমিক উত্তীর্ণ এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে

উত্তর ২৪ পরগনার খড়দার পাতুলিয়ায় মাধ্যমিক উত্তীর্ণ এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে বাড়ির পাশে আম গাছের তলায় পাতুলিয়া হাইস্কুলের ছাত্র সাগর চৌধুরীকে ক্ষতবিক্ষত অবস্হায় পড়ে থাকতে দেখা যায়। তড়িঘড়ি তাকে প্রথমে পাতুলিয়া স্বাস্হ্য কেন্দ্র এবং পরে কলকাতার হাসপাতালে নিয়ে যা...

May 3, 2025 1:55 PM

views 57

রাজ্য স্বাস্থ্য দফতর পকসো আইনের ২৭ নম্বর ধারা যথাযথভাবে মেনে চলার জন্য নির্দেশিকা জারি করেছে

রাজ্য স্বাস্থ্য দফতর পকসো আইনের ২৭ নম্বর ধারা যথাযথভাবে মেনে চলার জন্য নির্দেশিকা জারি করেছে। সমস্ত মেডিকেল কলেজ ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের তা পাঠিয়ে দেওয়া হয়েছে। নির্দেশিকা অনুসারে শিশু বা অপ্রাপ্ত বয়স্কদের যৌন নির্যাতনের ক্ষেত্রে পুলিশে অভিযোগের প্রতিলিপি হাতে না থাকলেও মৌখিক অভিযোগের ভিত...

May 3, 2025 1:48 PM

views 28

সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে এক প্রসূতির মৃত্যুকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে

সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে এক প্রসূতির মৃত্যুকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে। পম্পা সরকার নামে বছর ৩৫-এর ওই মহিলার পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসা এবং ইনজেকসনের পার্শ্ব প্রতিক্রিয়ায় মৃত্যু হয়েছে তার। ওই ইনজেকশন থেকে আরও জনা দশের প্রসূতি অসুস্হ হন। তবে তাদের অবস্হা আপাতত স্হিতিশীল। স্বাস্হ্য ভবনের পক্ষ ...

May 3, 2025 1:43 PM

views 34

দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে দুই ভারতীয় যুবককে, বাংলাদেশী দুষ্কৃতিদের অপহরণের ঘটনায় বিতর্ক দাঁনা বেঁধেছে

দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের অনন্তপুর গ্রামের ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে দুই ভারতীয় যুবককে, বাংলাদেশী দুষ্কৃতিদের অপহরণের ঘটনায় বিতর্ক দাঁনা বেঁধেছে। জানা গেছে বছর ৩৪-এর ফিলিপ সোরেন ও ২৩ বছরের অবিনাশ টুডু গতকাল কাঁটা তারের ওপারে চাষের জমিতে সেচের কাজে গিয়ে ছিলেন। এরপর কাজ সেরে গাছের তলায় বসে জিরো...

May 3, 2025 1:27 PM

views 34

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগামী সোমবার মুর্শিদাবাদ জেলা সফরে যাচ্ছেন।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগামী সোমবার মুর্শিদাবাদ জেলা সফরে যাচ্ছেন। কলকাতা থেকে বহরমপুর পৌঁছে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিদের সঙ্গে বৈঠক করবেন। পরদিন সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের জেরে হিংসা কবলিত সামশেরগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন বলে সূত্রের খবর।

May 3, 2025 9:47 AM

views 80

গোয়ার শিরগাও গ্রামে লাইরাই দেবী মন্দিরে পদপিষ্টের ঘটনায় কমপক্ষে ৭ জনের মৃত্যু

গোয়ার শিরগাও গ্রামে লাইরাই দেবী মন্দিরে পদপিষ্টের ঘটনায় কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। আহত ৩০ জনের বেশী। আজ খুব ভোরে এই দুর্ঘটনা ঘটে। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত কিছুক্ষণ আগে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শতাব্দী প্রাচীন ঐ মন্দিরে জ্বলন্ত অঙ্গারের ওপর দিয়ে...

May 2, 2025 9:23 PM

views 31

রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে বেআইনি নিয়োগ নিয়ে সিআইডি ও রাজ্যের কাছে ফের রিপোর্ট তলব করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু

রাজ্যের বিভিন্ন জেলায় বিদ্যালয়ে বেআইনি নিয়োগ নিয়ে সিআইডি ও রাজ্যের কাছে ফের রিপোর্ট তলব করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। ৯ জুনের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে। মামলার পরবর্তী শুনানি ১৩ জুন। উল্লেখ্য, কর্মশিক্ষার চাকরি প্রার্থী সোমা রায়ের দায়ের করা মামলায় রাজ্যের স্কুলগুলিতে অবৈধভাবে নিযুক্তদের খুঁজে বের...

May 2, 2025 7:13 PM

views 22

এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে

এবছরের মাধ্যমিকে পাসের হার ৮৬.৫৬%। গতবারের তুলনায় এই হার সামান্য বেড়েছে। আজ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আজ এক সাংবাদিক সম্মেলনে জানান, ছেলেদের তুলনায় মেয়েরা ভালো ফল করেছে। এবার ৭০ দিনের মাথায় ফল প্রকাশ হলো। পাশের হারের দিক থেকে প্রথমে রয়েছে -পূর্ব...

May 2, 2025 2:01 PM

views 76

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ, কেরালার তিরুভনন্থপুরমে ভিজিঞ্জাম আন্তর্জাতিক গভীর সমুদ্র বন্দর জাতির উদ্দেশে উত্সর্গ করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ, কেরালার তিরুভনন্থপুরমে ভিজিঞ্জাম আন্তর্জাতিক গভীর সমুদ্র বন্দর জাতির উদ্দেশে উত্সর্গ করেন। বহুমুখী এই সমুদ্র বন্দর দেশের প্রথম সেমি অটোমেটেড বন্দর। এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, নতুন এই বন্দরটি চালু হলে কেরালার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে, বাড়বে রাজস্য আয়ও। আগে...

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।