পশ্চিমবঙ্গ

August 17, 2025 9:09 AM

views 23

জন্মাষ্টমীর সন্ধ্যায় কলকাতার প্রিন্সেপ ঘাট স্টেশনে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়

জন্মাষ্টমীর সন্ধ্যায় কলকাতার প্রিন্সেপ ঘাট স্টেশনে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। স্টেশনের ২নং প্লাটফর্মে তাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিলো। হাসপাতালে নিযে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে।...

August 17, 2025 9:08 AM

views 59

রাজ্যের সব কৃষকদের ফসল বীমার আওতায় আনার দাবী জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।

রাজ্যের সব কৃষকদের ফসল বীমার আওতায় আনার দাবী জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তিনি চিঠি দিয়েছেন বলে অধীর বাবু জানিয়েছেন। ওই চিঠিতে রাজ্যের বন্যাকবলিত এলাকার কৃষকদের দুরবস্থার কথা উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অধীর বাবু। এ ব্যাপ...

August 16, 2025 10:05 PM

views 64

আরও বেশি সংখ্যক প্রান্তিক ও ক্ষুদ্র চাষিকে সহায়ক মূল্যে ধান বিক্রির সুযোগ করে দিতে চায় রাজ্য সরকার

আরও বেশি সংখ্যক প্রান্তিক ও ক্ষুদ্র চাষিকে সহায়ক মূল্যে ধান বিক্রির সুযোগ করে দিতে চায় রাজ্য সরকার। সেই উদ্দ্যেশ্যে আগামী ২০২৫ -২৬ খরিফ মরশুমে একজন চাষি সরকারের কাছে এক দফায় সর্বোচ্চ ১৫ কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে এই সীমা ছিল ৩০ কুইন্টাল। তবে একাধিক দফায় ধান বি...

August 16, 2025 10:04 PM

views 37

মাছের উৎপাদন ও এই খাতে সরকারের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার পাঁচ একরের বেশি আয়তনের খাস জলাভূমি অনলাইন নিলামের মাধ্যমে লিজ দেবে।

মাছের উৎপাদন ও এই খাতে সরকারের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার পাঁচ একরের বেশি আয়তনের খাস জলাভূমি অনলাইন নিলামের মাধ্যমে লিজ দেবে। গত সপ্তাহে রাজ্য মন্ত্রিসভা এই সংক্রান্ত বিধি সংশোধনের অনুমোদন দিয়েছে। এতদিন বড় জলাভূমি লিজ দেওয়া হতো অফলাইনে দরপত্র ডাকার মাধ্যমে। এবার অনলাইন প্রক্রিয়া যুক্ত করা ...

August 16, 2025 10:02 PM

views 29

পুজোর আগেই ফরাক্কার দ্বিতীয় সেতু তৈরির কাজ শেষ হবে

পুজোর আগেই ফরাক্কার দ্বিতীয় সেতু তৈরির কাজ শেষ হবে। চার লেনের নতুন এই সেতু চালু হলে উত্তর ও দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগ ব্যবস্থায় নতুন গতির সঞ্চার হবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন মন্ত্রকের উদ্যেগে ২০১৮ সালে ৬২২ কোটি টাকা ব্যয়ে প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ এই সেতুর কাজ শুর...

August 16, 2025 9:59 PM

views 34

রাজনৈতিক ছায়াছবি দ্য বেঙ্গল ফাইলস-এর ট্রেলার প্রকাশে বাধা দেওয়ার অভিযোগে শহরের এক পাঁচতারা হোটেলে আজ তীব্র উত্তেজনা তৈরি হয়।

রাজনৈতিক ছায়াছবি দ্য বেঙ্গল ফাইলস-এর ট্রেলার প্রকাশে বাধা দেওয়ার অভিযোগে শহরের এক পাঁচতারা হোটেলে আজ তীব্র উত্তেজনা তৈরি হয়। ওই সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রীর অভিযোগ, ট্রেলার চলাকালীনই হোটেল কর্তৃপক্ষ তার কেটে প্রচার বন্ধ করে দেয়। অভিযোগ-পাল্টা অভিযোগ, দু-পক্ষের দীর্ঘ চাপান-উতোরের পর কলকাতা পুলি...

August 17, 2025 9:15 AM

views 48

রাজ্যের খেলাধুলোর পরিকাঠামোকে উন্নত করতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন

রাজ্যের খেলাধুলোর পরিকাঠামোকে উন্নত করতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আজ এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি জানিয়েছেন, ফুটবল, মহিলা ফুটবল, ভলিবল,অ্যাথলেটিক্স, টেনিস, ব্যাডমিন্টন,সাঁতার, রাইফেল শ্যুটিং ও বাস্কেটবল প্রশিক্ষণ দিতে রাজ্যে স্পোর্টস অ্যাকাডেমি...

August 16, 2025 5:12 PM

views 86

ভারত বাংলাদেশের সীমান্তবর্তী বসিরহাটের সীমান্তরক্ষী বাহিনীর উদ্যোগে শুরু হয়েছে কাটা তারের বেড়া দেওয়ার কাজ

ভারত বাংলাদেশের সীমান্তবর্তী উত্তর ২৪ পরগণার বসিরহাটের ঘোজাডাঙ্গার দক্ষিণপাড়া এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর উদ্যোগে শুরু হয়েছে কাটা তারের বেড়া দেওয়ার কাজ। এই বেড়ার উচ্চতা  হবে কুড়ি ফুট।এর পাশাপাশি তৈরি হচ্ছে কংক্রিটের  রাস্তা। এর ফলে বি এসএফ সহজে নজরদারি চালাতে পারবে।বাসিন্দাদের অভিযোগ আগে এই এ...

August 16, 2025 5:09 PM

views 47

আজ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন বেলুড় মঠে কাঠামো পুজো হলো।

আজ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন বেলুড় মঠে কাঠামো পুজো হলো। ফুল, ধূপ, বৈদিক মন্ত্রোচারণ, সন্ন্যাসীদের সমবেত প্রার্থনা দিয়ে এদিন  সকালে বেলুড় মঠের মূল মন্দিরে দেবীর কাঠামো পূজা হলো| বস্তুতপক্ষে দেবীর এটি স্থায়ী কাঠামো। প্রতিবার দশমীতে গঙ্গায় বিসর্জিত হওয়ার পর এটি গঙ্গা থেকে তুলে এনে রাখা হয় এবং সেটি...

August 16, 2025 5:06 PM

views 32

নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস জন্মাষ্টমী পালিত হচ্ছে

নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস জন্মাষ্টমী পালিত হচ্ছে। এই উপলক্ষ্যে বিভিন্ন স্থানে শ্রীকৃষ্ণের মন্দিরগুলি আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে।  গৃহস্থের বাড়িতেও জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণের পূজার্চনা চলছে। ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে শ্রীকৃষ্ণের পুজো, ভাগবত পা...

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।