পশ্চিমবঙ্গ

December 20, 2025 7:19 PM

views 61

পূর্ব রেলের হাওড়া ডিভিশনের বেশ কিছু সেকশনে আগামীকাল রক্ষণাবেক্ষণ কাজের জন্য ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

পূর্ব রেলের হাওড়া ডিভিশনের বেশ কিছু সেকশনে আগামীকাল রক্ষণাবেক্ষণ কাজের জন্য ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই কারণে আগামীকাল ওই ডিভিশনে বেশ কিছু ট্রেন বাতিল থাকবে। আগামীকাল হাওড়া থেকে চারটি, ব্যান্ডেল আরামবাগ থেকে দুটি করে এবং বর্ধমান, শেওড়াফুলি ও কাটোয়া থেকে একটি করে EMU লোকাল বাতিল থাকবে। ...

December 20, 2025 6:41 PM

views 62

পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের রক্ষা করতেই তৃণমূল কংগ্রেস SIR-এর বিরোধিতা করছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন।

পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের রক্ষা করতেই তৃণমূল কংগ্রেস SIR-এর বিরোধিতা করছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। নদিয়ার তাহেরপুরে আজ ভার্চুয়াল মাধ্যমে বিজেপির 'পরিবর্তন সংকল্প সভায় শ্রী মোদী বলেন,  যে অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গ দখল করতে চায়, তারাই তৃণমূল কংগ্রেসের অত্যধিক প্রিয়। বিজেপি...

December 20, 2025 6:38 PM

views 137

উত্তুরে বাতাসের প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতে ঠাণ্ডা অনুভূত হচ্ছে। বড়দিন থেকে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তুরে বাতাসের প্রভাবে আজ সারাদিনই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঠাণ্ডা অনুভূত হচ্ছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কিছুটা বেশি থাকলেও বেলা ১১টা ৩০মিনিট নাগাদ কলকাতায় তাপমাত্রার পারদ গতকালের থেকে ৬ দশমিক ৬ ডিগ্রি নেমে যায়। বেলা ১২:৩০ টায় দমদম বিমানবন্দরে তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ ডিগ্...

December 18, 2025 9:45 PM

views 54

সুপ্রিম কোর্ট, এসএসসি-তে নবম দশম ও একাদশ দ্বাদশ নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা আরও ৮ মাস বাড়িয়ে ৩১ শে আগস্ট পর্যন্ত করেছে

সুপ্রিম কোর্ট, এসএসসি-তে নবম দশম ও একাদশ দ্বাদশ নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা আরও ৮ মাস বাড়িয়ে ৩১ শে আগস্ট পর্যন্ত করেছে। আগামী ৩১ শে ডিসেম্বর এই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। রাজ্যের পক্ষ থেকে তা বাড়ানোর জন্য আবেদন জানানো হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয় বলেও রাজ্যের তরফে জা...

December 18, 2025 1:16 PM

views 27

ভারতবর্ষকে আরো নিবিড়ভাবে পর্যালোচনায় বিবিধের মাঝে একতার দর্শন, আগামীদিনে বিশ্বকে পথ দেখাবে বলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বরসঙ্ঘ চালক মোহন ভাগবত মত প্রকাশ করেছেন।

ভারতবর্ষকে আরো নিবিড়ভাবে পর্যালোচনায় বিবিধের মাঝে একতার দর্শন, আগামীদিনে বিশ্বকে পথ দেখাবে বলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বরসঙ্ঘ চালক মোহন ভাগবত মত প্রকাশ করেছেন। সঙ্ঘের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে সেবক রোডের শতাব্দী সদনে আয়োজিত এক যুব সম্মেলনে তিনি বলেন, সরকারের ওপর নির্ভর না করে সমাজকে শক্তিশালী করে ...

December 18, 2025 11:30 AM

views 46

আসন্ন মাধ্যমিক পরীক্ষায় যাতে শিক্ষকের অভাব না হয়, তা নিশ্চিত করতে পরিকল্পনা করে SIR-এর শুনানির সূচি তৈরির জন্য জেলা শাসকদের অনুরোধ করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

আসন্ন মাধ্যমিক পরীক্ষায় যাতে শিক্ষকের অভাব না হয়, তা নিশ্চিত করতে পরিকল্পনা করে SIR-এর শুনানির সূচি তৈরির জন্য জেলা শাসকদের অনুরোধ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। গতকাল পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় চিঠি দিয়ে জানান, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী SIR-এর শুনানি পর্ব চলবে সাত’ই ফেব্রুয়ারি পর্যন্ত। সে...

December 18, 2025 9:23 AM

views 59

আসন্ন গঙ্গা সাগর মেলায় তীর্থ যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন শিয়ালদা ও কলকাতা স্টেশন থেকে অতিরিক্ত ট্রেন চালাবে।

আসন্ন গঙ্গা সাগর মেলায় তীর্থ যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন শিয়ালদা ও কলকাতা স্টেশন থেকে অতিরিক্ত ট্রেন চালাবে। শীঘ্রই এই ট্রেনগুলির সময় সূচি ঘোষণা করা হবে। গঙ্গাসাগর মেলায় তীর্থযাত্রীদের যাতায়াত ও সুবিধা নিশ্চিতকরণের বিষয়ে পর্যালোচনা করতে শিয়ালদার ডিআরএম রাজীব সা...

December 18, 2025 8:42 AM

views 49

খসড়া ভোটার তালিকায় ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়ায় তৃণমূল কংগ্রেস নেত্রী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতায় দলের বুথ লেভেল এজেন্টদের  নিয়ে আরও একটি বৈঠকে বসতে চলেছেন।

খসড়া ভোটার তালিকায় ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়ায় তৃণমূল কংগ্রেস নেত্রী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতায় দলের বুথ লেভেল এজেন্টদের  নিয়ে আরও একটি বৈঠকে বসতে চলেছেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ২২ ডিসেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে কলকাতার পাশাপাশি হাওড়া ও হুগ...

December 16, 2025 10:09 PM

views 82

যুবভারতী ক্রীড়াঙ্গণে, লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের পাঠানো পদত্যাগপত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গ্রহণ করেছেন।

যুবভারতী ক্রীড়াঙ্গণে, লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের পাঠানো পদত্যাগপত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গ্রহণ করেছেন। নিরপেক্ষ তদন্তের স্বার্থেই তিনি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন। ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তর আপাতত মুখ্যমন্ত্রী সামলাবেন। এদিকে, ক্রীড়া দপ্তরের...

December 16, 2025 9:49 PM

views 41

রাজ্যপাল সি ভি আনন্দ বোস, লিওনেল মেসির কলকাতা সফরকে ঘিরে যুবভারতীতে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যুক্ত সরকারী দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল করেছেন।

রাজ্যপাল সি ভি আনন্দ বোস, লিওনেল মেসির কলকাতা সফরকে ঘিরে যুবভারতীতে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যুক্ত সরকারী দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল করেছেন। লোকভবনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই ঘটনার পর থেকেই ক্ষুব্ধ ক্রীড়াপ্রেমীদের তরফে একা...

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।