জম্বু ও কাশ্মীর

July 11, 2025 12:52 PM

views 87

জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী ও স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ উদ্যোগে পুঞ্চ জেলায় গতকাল একটি সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে তল্লাশি চালানো হয়।

জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী ও স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ উদ্যোগে পুঞ্চ জেলায় গতকাল একটি সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে তল্লাশি চালানো হয়। নির্দিষ্ট খবরের ভিত্তিতে, যৌথবাহিনী ঐ অঞ্চলে বিশেষ তল্লাশি অভিযান চালায়। সেখান প্রচুর সংখ্যায় বিস্ফোরক সহ অনেক আধুনিক সমরাস্ত্র পাওয়া গেছে।

June 4, 2025 8:07 PM

views 96

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৬ তারিখ জম্মু ও কাশ্মীরে প্রায় ৪৬ হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৬ তারিখ জম্মু ও কাশ্মীরে প্রায় ৪৬ হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। ওই অঞ্চলের রেল পরিকাঠামো উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য শ্রী মোদী চন্দ্রভাগা রেল ব্রিজ এবং আনচি ব্রিজের উদ্বোধন করবেন। তিনি বন্দেভারত ট্রেনেরও যাত্রার সূচনা করবেন।

May 28, 2025 9:57 AM

views 91

জম্মু ও কাশ্মীর-এর মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহালগামের কাছে বইসারনে ২২শে এপ্রিলের মর্মান্তিক জঙ্গি হামলায় নিহত ২৬ জনের স্মরণে একটি স্মৃতিসৌধ স্থাপনের কথা ঘোষণা করেছেন।

জম্মু ও কাশ্মীর-এর মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহালগামের কাছে বইসারনে ২২শে এপ্রিলের মর্মান্তিক জঙ্গি হামলায় নিহত ২৬ জনের স্মরণে একটি স্মৃতিসৌধ স্থাপনের কথা ঘোষণা করেছেন। গতকাল পাহালগামে অনুষ্ঠিত জম্মু ও কাশ্মীর মন্ত্রীসভার বৈঠকের পর, জম্মু ও কাশ্মীর পূর্ত দফতরকে স্মৃ...

May 24, 2025 9:06 AM

views 49

পাকিস্তানের গোলাবর্ষনে মৃত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করতে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী আজ পুঞ্চ সফর করবেন।

পাকিস্তানের গোলাবর্ষনে মৃত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করতে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী আজ পুঞ্চ সফর করবেন। ২২ শে এপ্রিল পহেলগাঁও হামলার পর এই নিয়ে শ্রী গান্ধীর এটি দ্বিতীয় জম্মু কাশ্মীর সফর। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডঃ নাসির হুসেইন সহ অন্যান্য নেতা কর্মীরাও তাঁর সঙ্গে থাকবেন ...

May 21, 2025 5:19 PM

views 98

জম্মু-কাশ্মীরের রাজ্যপাল মনোজ সিনহা আজ, নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় সাম্প্রতিক সংঘর্ষে নিহতদের পরিবারের সঙ্গে দেখা ক’রে গভীর সমবেদনা প্রকাশ করেছেন

জম্মু-কাশ্মীরের রাজ্যপাল মনোজ সিনহা আজ, নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় সাম্প্রতিক সংঘর্ষে নিহতদের পরিবারের সঙ্গে দেখা ক’রে গভীর সমবেদনা প্রকাশ করেছেন, এবং সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। রাজ্যপাল, এই ক্ষতি অপূরণীয় বলে মন্তব্য করেছেন, এবং, নিহতদের আত্মীয়দের সবরকম আর্থিক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন। ন...

May 13, 2025 3:50 PM

views 66

জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই-এ তিন জঙ্গি নিহত হয়েছে

জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলার শুক্রকেলার জঙ্গল এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই-এ তিন জঙ্গি নিহত হয়েছে। কাশ্মীর পুলিশের আই জি – ভি কে বীরদি, আকাশবাণী সংবাদ শ্রীনগরকে জানিয়েছেন, এই তিন নিহত জঙ্গি লস্কর-ই-তৈবা বা দ্যা রেজিস্ট্যান্স ফ্রন্টের জঙ্গি সংগঠনের সদস্য বলে মনে করা হচ্ছে। নিহত জঙ্গিদে...

May 13, 2025 9:52 AM

views 63

জম্মু কাশ্মীর সরকার, জম্মুর সীমান্তবর্তী নয় এমন জেলা এবং কাশ্মীর ডিভিশনে আজ থেকে স্কুল কলেজ আবার খোলার সিদ্ধান্ত নিয়েছে।

জম্মু কাশ্মীর সরকার, জম্মুর সীমান্তবর্তী নয় এমন জেলা এবং কাশ্মীর ডিভিশনে আজ থেকে স্কুল- কলেজ আবার খোলার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষামন্ত্রী সাকিনা ইতো, সামাজিক মাধ্যমে এক বার্তায় এ কথা জানিয়েছেন। উল্লেখ্য, সীমান্ত বর্তী এলাকায় সাম্প্রতিক শেল নিক্ষেপ ও বোমা বর্ষণের পরে বর্তমান পরিস্থিতি সামগ্রিকভাবে খতিয়...

May 7, 2025 1:32 PM

views 51

পহেলগাঁও-এ জঙ্গি হামলার জবাবে ভারত গতরাত ২৫ মিনিট ধরে পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে ‘অপারেশন সিঁন্দুর’ অভিযান চালিয়েছে

পহেলগাঁও-এর বৈসরনে গত ২২শে এপ্রিল জঙ্গি হামলার জবাবে ভারত গতরাত একটা বেজে পাঁচ মিনিট থেকে ১’টা বেজে ৩০ মিনিট পর্যন্ত ২৫ মিনিট ধরে পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে ‘অপারেশন সিঁন্দুর’ অভিযান চালিয়েছে। পাকিস্তানের সিয়ালকোটে সারজাল ক্যাম্প মেহমুনা জোয়া এবং মারকাজ তাইবা মুরিদকে এবং বাহাওয়ালপুরে মা...

May 7, 2025 1:35 PM

views 55

অপারেশন সিন্দুর অভিযানের প্রেক্ষিতে একাধিক অসামরিক বিমান পরিষেবা বাতিল করা হচ্ছে

অপারেশন সিন্দুর অভিযানের প্রেক্ষিতে একাধিক অসামরিক বিমান পরিষেবা বাতিল করা হচ্ছে। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চন্ডীগড় এবং রাজকোট থেকে চলাচলকারী সমস্ত অসামরিক বিমান পরিষেবা আগামী ১০ তারিখ পর্যন্ত বাতিল থাকবে। দেশের বিমা...

April 28, 2025 6:21 PM

views 86

পহেলগাঁও হামলার প্রেক্ষিতে জম্মু কাশ্মীর এই প্রথম সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বলে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জানান

পহেলগাঁও হামলার প্রেক্ষিতে জম্মু কাশ্মীর এই প্রথম সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বলে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জানিয়েছেন। আকাশবাণীর জম্মুর সংবাদদাতা জানিয়েছেন, জম্মু কাশ্মীর বিধানসভায় আজ বিশেষ অধিবেশনে ওমর বলেন, এই ঘটনায় সমগ্র কাশ্মীর জুড়ে স্বতঃস্ফূর্তভাবে যে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে তাঁর মধ্...

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।