আন্তর্জাতিক

May 22, 2025 10:56 AM

views 38

প্রাক্তন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর,  নিজেদের রক্ষার্থে পাকিস্তানে সন্ত্রাসবাদী লক্ষ্যবস্তুগুলিকে আক্রমণ করার পুরো অধিকার ভারতের রয়েছে।

প্রাক্তন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর,  নিজেদের রক্ষার্থে পাকিস্তানে সন্ত্রাসবাদী লক্ষ্যবস্তুগুলিকে আক্রমণ করার পুরো অধিকার ভারতের রয়েছে।  বোল্টন বলেন  পাকিস্তানকে তার সীমান্তের মধ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে...

May 21, 2025 9:47 PM

views 41

নতুন দিল্লীর পাকিস্তানের দূতাবাসে কর্মরত এক পাক আধিকারিককে নিয়ম বহির্ভূত কাজের অভিযোগে, অবাঞ্ছিত বলে ভারত ঘোষণা করেছে।

নতুন দিল্লীর পাকিস্তানের দূতাবাসে কর্মরত এক পাক আধিকারিককে নিয়ম বহির্ভূত কাজের অভিযোগে, অবাঞ্ছিত বলে ভারত ঘোষণা করেছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রক,পাক দূতাবাসকে এক বিবৃতিতে এই আনুষ্ঠানিক পদক্ষেপ আজ থেকেই লাগু করার কথা বলেছে।

May 21, 2025 9:29 PM

views 35

পাকিস্তানের বালুচিস্তানে খুজদার প্রদেশে একটি স্কুল বাসে বোমা বিস্ফোরণে পাঁচজনের মৃত্যুর ঘটনায়, পাকিস্তান ভারতের বিরুদ্ধে যে অভিযোগ করেছিল, ভারত তা সম্পূর্ণ খারিজ করে দিয়েছে।

পাকিস্তানের বালুচিস্তানে খুজদার প্রদেশে একটি স্কুল বাসে বোমা বিস্ফোরণে পাঁচজনের মৃত্যুর ঘটনায়, পাকিস্তান ভারতের বিরুদ্ধে যে অভিযোগ করেছিল, ভারত তা সম্পূর্ণ খারিজ করে দিয়েছে। উল্লেখ্য, এর আগে, আজ সকালে, স্থানীয় সময় ৭ টা চল্লিশ নাগাদ, চল্লিশজনের একটি স্কুল বাসে বোমা বিস্ফোরণ হয়, তিন শিশু সহ পাঁচজনের ম...

May 21, 2025 6:15 PM

views 39

গাজা ভূখন্ডে পরিস্থিতি ক্রমশ খারাপের প্রেক্ষিতে, ব্রিটেন ইজরায়েলের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত আলোচনা স্থগিত রেখেছে এবং ওয়েস্ট ব্যাংকের অধিবাসীদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। 

গাজা ভূখন্ডে পরিস্থিতি ক্রমশ খারাপের প্রেক্ষিতে, ব্রিটেন ইজরায়েলের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত আলোচনা স্থগিত রেখেছে এবং ওয়েস্ট ব্যাংকের অধিবাসীদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। এব্যাপারে ব্রিটেনে ইজরায়েলের রাষ্ট্রদূতকে তলব করা হয়। গাজায় ইজরায়েলের সামরিক কাজকর্মকে নীতিগতভাবে অনৈতিক বলে জানিয়েছ...

May 21, 2025 5:40 PM

views 41

অস্ট্রেলিয়ায়, মুষলধারে বৃষ্টি এবং অত্যাধিক বন্যায় নিউ সাউথ ওয়েলস বিচ্ছিন্ন।

অস্ট্রেলিয়ায়, মুষলধারে বৃষ্টি এবং অত্যাধিক বন্যায় নিউ সাউথ ওয়েলস বিচ্ছিন্ন। হাজার হাজার বাসিন্দা এর ফলে চরম সঙ্কটে পড়েছেন। পূর্ব উপকূল এলাকায় এই বন্যার জেরে ৭’ হাজার ৪০০টি বাড়ির প্রায় ১৬’ হাজার  বাসিন্দা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে ৩’ হাজার ৭০০টি সম্পত্তি ক্ষতিগ...

May 20, 2025 9:20 PM

views 38

বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর আজ হেগ-এ নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফ এর সঙ্গে সাক্ষাৎ করেছেন

বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর আজ হেগ-এ নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফ এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুই দেশের মধ্যে ক্রমবর্দ্ধিত কৌশলগত অংশীদারিত্বের নানা দিক নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। নিয়মিত উচ্চ পর্যায়ের বৈঠক এবং মত আদানপ্রদানের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার বিষয় নিয়েও তাঁরা কথাব...

May 19, 2025 4:58 PM

views 38

বালোচিস্তানে বোমা বিস্ফোরণে চার জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছে আরও ২০ জন।

বালোচিস্তানে বোমা বিস্ফোরণে চার জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছে আরও ২০ জন। গতকাল কিল্লা আবদুল্লা জেলার জব্বর মার্কেটের কাছে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরে ওই এলাকায় গুলির লড়াই চলে। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। চলছে তল্লাশি অভিযান।

May 19, 2025 1:46 PM

views 36

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এক বিবৃতিতে বাইডেনের দফতর থেকে জানানো হয়েছে, রোগ আক্রমণাত্মক পর্যায়ে রয়েছে। তাঁর চিকিৎসা শুরু হয়েছে। ৮২ বছর বয়সী বাইডেনের পুত্রও ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। ২০১৫ সালে ছেলেকে হারান বাইডেন।

May 19, 2025 1:42 PM

views 31

গায়নায় ১৬ ফুট উচ্চতার ভগবান হনুমানের মূর্তি বসানো হয়েছে।

গায়নায় ১৬ ফুট উচ্চতার ভগবান হনুমানের মূর্তি বসানো হয়েছে। গায়নার স্পার্টায় এসেকুইবো উপকূলের কাছে সীতা রাম রাধে শ্যাম মন্দিরে ওই মূর্তি বসানো হয়েছে। ভারত থেকে নিয়ে যাওয়া হয়েছে মূর্তিটি। মূর্তি উন্মোচন উপলক্ষে বহু ভক্তের সমাগম হয়। ভজন, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়।

May 19, 2025 1:40 PM

views 47

বালোচিস্তানে বোমা বিস্ফোরণে চার জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছে আরও ২০ জন।

বালোচিস্তানে বোমা বিস্ফোরণে চার জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছে আরও ২০ জন। গতকাল  কিল্লা আবদুল্লা জেলার জব্বর মার্কেটের কাছে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। বেশ কিছু দোকান ভেঙে পড়েছে। বিস্ফোরণের পরে ওই এলাকায় গুলির লড়াই চলে। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। চলছে তল্লাশি অভিযা...

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।