খেলার খবর

August 17, 2025 9:02 AM

views 43

অস্ট্রেলিয়ায় বেগা ওপেন স্কোয়াশের ফাইনালে ভারতের অনাহত সিং আজ দ্বিতীয় বাছাই মিশরের হাবিবা হানি-র মুখোমুখি হবেন।

অস্ট্রেলিয়ায় বেগা ওপেন স্কোয়াশের ফাইনালে ভারতের অনাহত সিং আজ দ্বিতীয় বাছাই মিশরের হাবিবা হানি-র মুখোমুখি হবেন। শীর্ষ বাছাই অনাহত, গতকাল সেমিফাইনালে মিশরের নুর খাফাজি-কে ৩-২ ফলাফলে হারিয়ে দেন।

August 16, 2025 9:57 PM

views 36

অষ্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কোচ বব সিম্পসন প্রয়াত

অষ্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কোচ বব সিম্পসন প্রয়াত। আজ সকালে সিডনিতে তাঁর জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল ৮৯ বছর। ১৯৫৭ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত তিনি ৬২টি টেষ্ট ও দুটি একদিনের ম্যাচ খেলেছেন।টেষ্টে ৪ হাজার ৮৬৯ রান ও ৭১ টি উইকেট নিয়েছেন। তিনি ১০টি শতরান, দুটি দ্বিশতরান, একটি ত্রিশতরান করেছেন।অধিনায়...

August 14, 2025 9:58 PM

views 42

প্রাক্তন হকি অলিম্পিয়ান ডঃ ভেস পেজ প্রয়াণে ক্রীড়ামহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে

প্রাক্তন হকি অলিম্পিয়ান ডঃ ভেস পেজ প্রয়াণে ক্রীড়ামহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আজ ভোর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিলো ৮০ বছর। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকসে ব্রোঞ্জ জয়ী ভারতীয় হকি দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ...

August 13, 2025 9:58 PM

views 42

ভারতের টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল আইসিসির একদিনের ক্রিকেটের ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন

ভারতের টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল আইসিসির একদিনের ক্রিকেটের ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন। ৭৮৪ রেটিং পয়েন্ট অর্জন করেছেন তিনি। পাচঁ মাসেরও বেশি সময় মাঠের বাইরে থেকেও একদিনের দলের অধিনায়ক রোহিত শর্মা পাকিস্তানের বাবর আজমকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তার সংগৃহীত রেটিং পয...

August 13, 2025 9:55 PM

views 36

ভারতের নম্রতা বাত্রা চিনে আয়োজিত ওয়ার্ল্ড গেমসের  উশুতে মহিলাদের ৫২ কেজি বিভাগে রৌপ্য পদক জয় করেছেন

ভারতের নম্রতা বাত্রা চিনে আয়োজিত ওয়ার্ল্ড গেমসের  উশুতে মহিলাদের ৫২ কেজি বিভাগে রৌপ্য পদক জয় করেছেন। গতকাল ফাইনালে তিনি চীনের মেঙ্গুই চেনের কাছে ২-০ ব্যবধানে পরাজিত হন।ওয়ার্ল্ড গেমসে ভারত উশুতে এই প্রথম পদক পেলো। উল্লেখ্য, এবারের ওয়ার্ল্ড গেমসে এটি ভারতের দ্বিতীয় পদক। পুরুষদের কম্পাউন্ড তীরন্দ...

August 12, 2025 12:08 PM

views 59

মহিলাদের দাবার স্পীড চ্যাম্পিয়নশিপ ২০২৫ এ ভারতের দিব্যা দেশমুখ, চীনের লেই তিংঝিকে হারিয়ে দিয়েছে

মহিলাদের দাবার স্পীড চ্যাম্পিয়নশিপ ২০২৫ এ ভারতের দিব্যা দেশমুখ চীনের লেই তিংঝি কে ১০-৩ পয়েন্টে হারিয়ে তার সাফল্য অব্যাহত রেখেছে। এই অনলাইন খেলায় দিব্যা আটটি জয়, চারটি ড্র এবং একটি হারের মাধ্যমে তার আধিপত্য ধরে রেখে কোয়ার্টার ফাইনালে পৌঁছায়। পরের ম্যাচে তিনি বিশ্বের ১ নম্বর হউ ইফান এর মুখোমুখি হবেন। ...

August 10, 2025 12:32 PM

views 50

বিশ্বের পঞ্চম স্থানাধিকারী ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসি গতকাল কোয়ান্টবক্স চেন্নাই গ্র্যান্ড মাস্টার্স টুর্নামেন্টে আমেরিকার রে রবসনকে হারিয়ে দ্বিতীয় স্থান বজায় রেখেছেন। 

বিশ্বের পঞ্চম স্থানাধিকারী ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসি গতকাল কোয়ান্টবক্স চেন্নাই গ্র্যান্ড মাস্টার্স টুর্নামেন্টে আমেরিকার রে রবসনকে হারিয়ে দ্বিতীয় স্থান বজায় রেখেছেন।  এরিগাইসির পয়েন্ট ২ দশমিক ৫। তিন পয়েন্ট নিয়ে জার্মানির ভিনসেন্ট কেমার রয়েছেন প্রথম স্থানে। রাউন্ড-রবিন এই প্রতিযোগিত...

August 6, 2025 11:58 AM

views 64

চেন্নাই গ্র্যান্ড মাস্টার দাবা প্রতিযোগিতার তৃতীয় সংস্করণ আজ চেন্নাইতে শুরু হবে।

চেন্নাই গ্র্যান্ড মাস্টার দাবা প্রতিযোগিতার তৃতীয় সংস্করণ আজ চেন্নাইতে শুরু হবে। প্রতিযোগিতায় দুটি রাউন্ড রবিন গ্রুপে মাস্টার্স ও চ্যালেঞ্জার্স বিভাগে খেলা হবে। মাস্টার্স বিভাগের প্রথম রাউন্ডে ভারতের গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসি আমেরিকার আওন্ডার লিয়াং এর মুখোমুখি হবেন। অন্যদিকে, ভিদিত গুজরাথি ডা...

August 5, 2025 9:10 PM

views 30

সাব জুনিয়র অনূর্ধ্ব ১৫ জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ আগামী বৃহস্পতিবার গ্রেটার নয়ডাতে শুরু হবে।

সাব জুনিয়র অনূর্ধ্ব ১৫ জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ আগামী বৃহস্পতিবার গ্রেটার নয়ডাতে শুরু হবে। ৪০০ বালক ও৩০০ বালিকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতিযোগিতা চলবে ১৩ ই আগষ্ট পর্যন্ত। আজ বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফে এই ঘোষণা করা হয়েছে।১৫ টি ওজন বিভাগে এবারের চ্যাম্পিয়নশিপ হবে। বিশ্ব বক্সিং এর...

August 5, 2025 12:32 PM

views 31

টেনিস তারকা নোভাক জোকোভিচ সিনসিনাটি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন

বিশিষ্ট টেনিস তারকা নোভাক জোকোভিচ সিনসিনাটি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।  উইম্বলডনে সেমিফাইনালে এবছর পরাজয়ের পর জোকোভিচের এই প্রথম হার্ড-কোর্টে অংশ নেওয়ার কথা ছিল। তবে, তিনি তার নাম প্রত্যাহারের জন্য শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেননি।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।