খেলার খবর

July 14, 2025 11:44 AM

views 52

ইতালির জানিক সিনার পুরুষদের উইম্বলডন সিঙ্গলস খেতাব জিতেছেন

ইতালির জানিক সিনার পুরুষদের উইম্বলডন সিঙ্গলস খেতাব জিতেছেন। লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবে গতরাতে রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচে সিনার, গতবারের চ্যাম্পিয়ান কার্লোস অ্যালকারাজকে ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ সেটে হারিয়ে দেন। উইম্বলডনের ১৪৮ বছরের ইতিহাসে প্রথম ইতালীয় হিসাবে সিনার চ্যাম্পিয়ান হলেন। একইসঙ্গে সিনারের এটি চত...

July 13, 2025 9:53 PM

views 46

দেশব্যাপী হ্যান্ডবল খেলাকে উৎসাহিত করতে হ্যান্ডবল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া – HAI-এর সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে প্রসার ভারতী।

দেশব্যাপী হ্যান্ডবল খেলাকে উৎসাহিত করতে হ্যান্ডবল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া – HAI-এর সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে প্রসার ভারতী। এক অনুষ্ঠানে, প্রসার ভারতী এবং হ্যান্ডবল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (HAI) সমস্ত জাতীয় এবং আন্তর্জাতিক হ্যান্ডবল প্রতিযোগিতা সরাসরি সম্প্রচারের জন্য তিন বছরের একটি...

July 13, 2025 8:47 PM

views 206

দাবায় ৮৭ তম ভারতীয় হিসেবে গ্র্যান্ড মাস্টার হলেন ২৪ বছর বয়সী আ রা হরিকৃষ্ণন।

দাবায় ৮৭ তম ভারতীয় হিসেবে গ্র্যান্ড মাস্টার হলেন ২৪ বছর বয়সী আ রা হরিকৃষ্ণন। শুক্রবার ফ্রান্সের লা প্লান আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় তিনি তৃতীয় ও চূড়ান্ত বারের জন্য ফিডে নর্ম খেতাব জয় করেন। চেন্নাইয়ের দাবাড়ু ২০২৩ সালের জুলাই মাসে সুইজারল্যান্ডের বিয়েল আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় প্রথম গ্র্যান্ডম...

July 13, 2025 8:44 PM

views 49

ভারত, ইংল্যান্ডের বিরূদ্ধে মহিলাদের টি টোয়েন্টি সিরিজ ৩-২ জিতে নিয়েছে।

ভারত, ইংল্যান্ডের বিরূদ্ধে মহিলাদের টি টোয়েন্টি সিরিজ ৩-২ জিতে নিয়েছে। বার্মিংহামে গত রাতে পঞ্চম ও শেষ ম্যাচে ইংল্যান্ড পাঁচ উইকেটে ভারতকে হারিয়ে দেয়। ভারত আগেই ৩-১ এগিয়ে থেকে সিরিজ জিতে নেওয়ায় এই ম্যাচটি ছিল নিয়ম রক্ষার।প্রথমে ব্যাট করে ভারত সাত উইকেটে ১৬৭ রান করেছিল। শেফালী ভার্মা ৭৫, রিচা...

July 13, 2025 4:18 PM

views 52

উইম্বলডন টেনিসে আজ পুরুষদের সিঙ্গলসের ফাইনালে জ্যানিক সিনার – কার্লোজ আলকারেজ মুখোমুখি

উইম্বলডন টেনিসে আজ পুরুষদের সিঙ্গলসের ফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইতালির জ্যানিক সিনার, দু-বারের চ্যাম্পিয়ান স্পেনের কার্লোজ আলকারেজের মুখোমুখি হবেন। ভারতীয় সময় রাত সাড়ে আটটায় খেলা শুরু । সেমিফাইনালে আলকারেজ আমেরিকার টেলার ফ্রিজকে এবং সিনার সার্বিয়ার নোভাক জোকোভিজকে পরাস্ত করেন। আলকারেজ, সিনা...

July 11, 2025 9:34 PM

views 47

কলকাতার বিপাশা পাল সাউথ এশিয়ান ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সোনা পেয়েছেন

কলকাতার বিপাশা পাল সাউথ এশিয়ান ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সোনা পেয়েছেন। কলম্বোয় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বিপাশা মহিলাদের ব্যক্তিগত বিভাগে শ্রীলঙ্কা,নেপাল,ভুটান, পাকিস্তান এবং বাংলাদেশের প্রতিপক্ষকে পরাজিত করেছেন। এছাড়াও বিপাশা মহিলাদের দলগত বিভাগে উজ্জেশা ঘোষ, দিয়া ঘোষের সাথে রূপো পেয়েছেন।

July 10, 2025 10:40 AM

views 45

লর্ডসে ভারত ও ইংল্যান্ডের মধ্যে অ্যান্ডারসন তেন্ডুলকার – ট্রফি ক্রিকেট সিরিজের তৃতীয় টেস্ট আজ শুরু হবে।

লর্ডসে ভারত ও ইংল্যান্ডের মধ্যে অ্যান্ডারসন তেন্ডুলকার - ট্রফি ক্রিকেট সিরিজের তৃতীয় টেস্ট আজ শুরু হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটেয়। পাঁচ ম্যাচের সিরিজের ফলাফল এখন ১-১ । এজবাস্টনে দ্বিতীয় টেস্টে  ৩৩৬ রানে জিতে ভারতীয় দল বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে। এদিকে ইংল্যান্ড তৃতীয...

July 10, 2025 10:35 AM

views 43

উইম্বলডন টেনিসে, পুরুষদের সিঙ্গেলসে নোভাক জোকোভিচ, ফ্লাভিও কোবোলিকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন।

উইম্বলডন টেনিসে, পুরুষদের সিঙ্গেলসে নোভাক জোকোভিচ, ফ্লাভিও কোবোলিকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন। গতকাল অল ইংল্যান্ড ক্লাবে ইতালির ফ্লাভিও কোবোলিকে কোয়ার্টার ফাইনালে ৩-১-এ পরাজিত করেন তিনি। সেমিফাইনালে জকোভিচ,  বিশ্বের এক নম্বর ইতালির জানিক সিনারের মুখোমুখি হবেন।   এদিকে, কার্লোস আলকারাজ, আগামীকাল সেমি...

July 9, 2025 9:17 AM

views 43

টেনিসে বিশ্বের এক নম্বর আরিনা সাবালেঙ্কা জার্মানির লরা সিগেমুন্ডকে হারিয়ে উইম্বলডনের মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন

টেনিসে বিশ্বের এক নম্বর আরিনা সাবালেঙ্কা জার্মানির লরা সিগেমুন্ডকে হারিয়ে উইম্বলডনের মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন। প্রথম সেট হারের পর, বেলারুশ তারকা সাবালেঙ্কা  প্রায় তিন ঘন্টার লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে ৪-৬, ৬-২, ৬-৪ গেমে প্রত্যাবর্তন করে জয়লাভ করেন। আগামীকাল সেমিফাইনালে সাবালেঙ্কা উদীয়ম...

July 9, 2025 9:15 AM

views 42

এই প্রথমবার ইন্দোনেশিয়া, ২০২৫ সালের আর্টিস্টিক জিমন্যাস্টিকস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চলেছে।

এই প্রথমবার ইন্দোনেশিয়া, ২০২৫ সালের আর্টিস্টিক জিমন্যাস্টিকস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চলেছে। ১৯ থেকে ২৫ অক্টোবর জাকার্তার সেনায়ানে এই  প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ইন্দোনেশিয়ান জিমন্যাস্টিকস ফেডারেশনের চেয়ারম্যান ইতা ইউলিয়াতি জানিয়েছেন, রেকর্ড ৮৬টি দেশের ৬০০ জনেরও বেশি ক্রীড়াবিদ এতে অ...

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।