সংশোধিত নাগরিকত্ব আইন-CAA অনুসারে যারা আবেদন করেছেন, তাঁদের হাতে রাজ্য সরকার নাগরিকত্ব শংসাপত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতায় এক অনুষ্ঠানে এই শংসাপত্র প্রাপকদের হাতে তুলে দেবেন বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে।
এদিকে, ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR-এর সময় নাম্বাদ যাওয়ার পর যে ২৭ লক্ষ বিচারাধীন ভোটার ট্রাইবুনালে গিয়েছিলেন, তাঁদের মধ্যে ২০ লক্ষ মানুষ ভোটার বা নাগরিক হিসেবে ট্রাইবুনালের কাছে দাবী জানাননি বলে রাজ্য সরকার জানিয়েছে। জনগণনার প্রথম পর্যায়ে স্ব-সুমারী প্রক্রিয়ায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী একথা জানিয়ে বলেন, গণনার কাজ সম্পূর্ণ হলে এই ২০ লক্ষ মানুষের প্রকৃত অবস্থা জানা যাবে।