June 26, 2024 1:12 PM

views 68

NEET-ইউজি কেলেঙ্কারি মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে মহারাষ্ট্রের লাতুর থানার পুলিশ।

ডাক্তারির স্নাতক স্তরে ভর্তির পরীক্ষা #NEET-ইউজি কেলেঙ্কারি মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে মহারাষ্ট্রের লাতুর থানার পুলিশ। ধৃত সঞ্জয় যাদবকে গতকাল আদালতে তোলা হলে ২ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। লাতুরের শিবাজিনগর থানায় মোট চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। এ...

June 26, 2024 1:05 PM

views 85

উন্নয়নের গতিপথে ভারত এক গুরুত্বপূর্ণ ইতিবাচক পরিবর্তনের মুখে রয়েছে বলে RBI গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন।

RBI গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, উন্নয়নের গতিপথে ভারত এক গুরুত্বপূর্ণ ইতিবাচক পরিবর্তনের মুখে রয়েছে এবং ধীরে ধীরে ৮’শতাংশ মোট অভ্যন্তরীণ উৎপাদন-GDP-র বিকাশ হারের লক্ষ্যে এগিয়ে চলেছে। মুম্বাইতে গতকাল বম্বে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ১৮৮-তম বার্ষিক সাধারণ বৈঠকে শ্রী দাস ভাষণ দিচ্ছিলেন। RB...

June 26, 2024 4:58 PM

views 101

পশ্চিমবঙ্গ সহ সাতটি রাজ্যের ১৩টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের আজ শেষ দিন।

পশ্চিমবঙ্গের চারটি সহ সাতটি রাজ্যের ১৩ টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের আজ শেষ দিন। ভোট নেওয়া হবে ১০ই জুলাই। ১৩ই জুলাই ভোটগণনা। বাকি ৬টি রাজ্য হল বিহার, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরাখন্ড, পাঞ্জাব, হিমাচলপ্রদেশ।  পশ্চিমবঙ্গের চারটি আসন হলো নদীয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনার ...

June 26, 2024 12:51 PM

views 71

অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ওম বিড়লা কোটা।

রাজস্থানের কোটার সাংসদ ওম বিড়লা অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। আজ সংসদে ধোনি ভোটে শ্রী বিড়লাকে জয়ী বলে ঘোষণা করেন অধ্যক্ষপ্রতীম ভর্ত্রুহরি মহতাব। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওম বিড়লার নাম অধ্যক্ষ পদের জন্য প্রস্তাব করেন। প্রস্তাবটিকে সমর্থন জানান, প্রবীণ সাংসদ তথা প্রতিরক্ষ...

June 26, 2024 12:05 PM

views 86

আজ ও আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

সৌরাষ্ট্র, কচ্ছ, পশ্চিম মধ্যপ্রদেশে আজ ও আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টির  পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কর্ণাটক উপকূল, তামিলনাড়ু, কেরালা, তেলেঙ্গানা, অন্ধ্র উপকূল, বিদর্ভ, পশ্চিম ও পূর্ব মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে শুক্রবার পর্যন্ত, অন্যদিকে গুজরাটে ২৯শে জুন পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা।   কোঙ্কন ও গোয়া, ...

June 25, 2024 11:29 PM

views 67

কলকাতা প্রিমিয়ার লীগ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মহামেডান স্পোর্টিং ৬-০ গোলে হারিয়েছে উয়ারি অ্যাথলেটিক ক্লাবকে।

গতবারের চ্যাম্পিয়ন মহামেডান স্পোটিং জয় দিয়ে কলকাতা প্রিমিয়ার লিগ শুরু করেছে। যাদবপুরের কিশোরভারতী ক্রিড়াঙ্গনে আজ  মহামেডান স্পোর্টিং ৬ -০ গোলে উয়ারি এথেলেটিক ক্লাবকে হারিয়ে দিয়েছে। মহামেডান স্পোর্টিং এর পক্ষে সজল বাগ ও লালতাণ কিমা দুটি করে এবং এলব্যান কোলি এবং জেমস শিং একটি করে গোল করেছেন।

June 25, 2024 11:24 PM

views 83

রাহুল গান্ধী হয়েছেন লোকসভায় বিরোধী দলনেতা।

রাহুল গান্ধী হয়েছেন লোকসভায় বিরোধী দলনেতা। কংগ্রেস সংসদীয় দলের প্রধান সোনিয়া গান্ধী, অধ্যক্ষপ্রতীম, ভর্ত্রুহরি মহতাবকে চিঠি লিখে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরোধী দলনেতা হিসেবে নিযুক্তির কথা জানিয়েছেন। দলের প্রবীণ নেতা কে সি বেণুগোপাল আজ সাংবাদিকদের একথা জানান। গত ৯-ই জুন কংগ্রেস ওয়ার্কিং কমিটি রাহু...

June 25, 2024 11:20 PM

views 71

পুনের পোর্শে দুর্ঘটনা মামলায় অভিযুক্ত কিশোরকে অবিলম্বে মুক্তি দিতে বম্বে হাইকোর্ট নির্দেশ দিয়েছে।

পুনের পোর্শে দুর্ঘটনা মামলায় ১৮ ছুঁই ছুঁই কিশোরকে অবিলম্বে মুক্তি দিতে বম্বে হাইকোর্ট নির্দেশ দিয়েছে। গত ১৯শে মে গভীর রাতে বেপরোয়া গতিতে বিলাস বহুল গাড়ির ধাক্কায় ২৪ বছর বয়সী দুই সফটওয়ার ইঞ্জিনিয়ার প্রাণ হারালে, দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। চালকের আসনে ছিল ওই কিশোর। বিচারপতি ভারতী ডাঙ্গড়ে ও...

June 25, 2024 11:13 PM

views 52

আফগানিস্তান টি -২০ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে।

আফগানিস্তান টি -২০ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে। সেন্ট ভিনসেন্টে আজ বৃষ্টিবিঘ্নিত সুপার এইট পর্বের রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তান ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৮ রানে বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের জন্য কোনো ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছলো। টসে জিতে প্রথমে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত ২০ ও...