July 4, 2024 6:28 PM

views 70

হেমন্ত সোরেন, আজই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন।

হেমন্ত সোরেন, আজই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। এর আগে তাঁর ৭ ই জুলাই রবিবার শপথ গ্রহণের কথা ছিল।   উল্লেখ্য, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা-জেএমএম-এর বর্ষীয়ান নেতা হেমন্ত সোরেন ফের রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার জন্যে গতকাল রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান। জেএম...

July 4, 2024 6:25 PM

views 64

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর ৭ নম্বর লোককল্যাণ মার্গের বাসভবনে আপ্যায়িত করেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর ৭ নম্বর লোককল্যাণ মার্গের বাসভবনে আপ্যায়িত করেন। সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, গোটা টুর্নামেন্টে ক্রিকেটারদের অভিজ্ঞতা নিয়ে স্মরণীয় আলাপচারিতা হয়েছে তাদের মধ্যে। অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় এবং...

July 4, 2024 6:21 PM

views 72

ড্রাইভিং লাইসেন্স দেওয়া নিয়ে অনিয়ম রুখতে রাজ্য সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।

ড্রাইভিং লাইসেন্স দেওয়া নিয়ে অনিয়ম রুখতে রাজ্য সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। এখন থেকে একমাত্র পরিবহণ দফতরের নির্দিষ্ট পোর্টালে আবেদন জানিয়েই ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের স্বীকৃত প্রায় সাড়ে পাঁচশ ড্রাইভিং স্কুল-কে ওই পোর্টালে যুক্ত করা হচ্ছে। যদি কেউ নতুন গাড়ি চালান...

July 4, 2024 10:52 AM

views 76

উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে আগামী চার দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে আগামী চার দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জম্মু-কাশ্মীর,লাদাখ,গিলগিট-বালতিস্তান, মুজাফফরাবাদ, হিমাচলপ্রদেশ, হরিয়ানা-চণ্ডীগড়, মধ্যপ্রদেশ, পাঞ্জাব এবং পূর্ব রাজস্থানে আজ ভারী বৃষ্টির  সম্ভাবনা। উত্তরপ্রদেশে আজ ভারি এবং উত্তরাখণ্ড...

July 4, 2024 10:04 AM

views 44

বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, আস্থানায় সাংহাই সহযোগিতা সংগঠনের শিখর সম্মেলনে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন।

বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কাজাখস্তানের আস্তানায় আজ শুরু হতে চলা শাংহাই সহযোগিতা সংগঠন-এসসিও-র শিখর সম্মেলনে ভারতীয় দলে নেতৃত্ব দেবেন। কাজাখস্তানের সভাপতিত্বে এসসিও–র ২৪ তম বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এবারের সম্মেলনে গত দু দশকের বেশি সম...

July 4, 2024 9:56 AM

views 84

ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কার্যকরী সভাপতি হেমন্ত সোরেন আগামী ৭ জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কার্যকরী সভাপতি হেমন্ত সোরেন আগামী ৭ জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের   সঙ্গে সাক্ষাৎ করে গতকালই সরকার গঠনের দাবি জানান তিনি। জেএমএম, কংগ্রেস ও আরজেডির বিধায়কদের তাঁর প্রতি সমর্থনের চিঠিও তিনি রাজ্যপালের কাছে জমা দিয়েছেন।   এর আগে চম্পা...

July 4, 2024 10:00 AM

views 46

টি টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দল আজ দেশে ফিরেছে।

টি টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দল আজ সকালে দেশে ফিরছে। বার্বাডোজে গত শনিবার দক্ষিন আফ্রিকাকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল । প্রাকৃতিক বিপর্যয়ের কারনে ভারতীয় ক্রিকেটাররা দেশে ফিরতে পারেননি। আজ  বিশেষ বিমানে ভারতীয় দল দিল্লি এসে পৌঁছবে। দিল্লিতে ক্রিকেটাররা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে...

July 4, 2024 9:00 AM

views 147

আসামে বন্যার জেরে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৬।

বন্যা কবলিত অসমে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। ২৯টি জেলার ১৬ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। গত ২৪ ঘণ্টায় আরও ৮ জন প্রাণ হারিয়েছেন। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৪৬। তিনজন নিখোঁজ রয়েছেন বলে খবর। রাজ্যজুড়ে ৩৯ হাজার ৪০০ হেক্টরেরও বেশি জমির ফসল বন্যার জেরে নষ্ট হয়েছে। ব্রহ্মপুত্র, বরাক ও বুড়িডিহিং নদ...

July 4, 2024 8:53 AM

views 85

ব্রিটেনে আজ সাধারণ নির্বাচন।

 ব্রিটেনে আজ সাধারণ নির্বাচনে অনুষ্ঠিত হচ্ছে। ভারতীয় সময় দুপুর সাড়ে ১২’টায় ভোট গ্রহণ শুরু হবে। চলবে ভারতীয় সময় রাত সাড়ে ৩’টে পর্যন্ত। ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হলে, শুরু হবে গণনার কাজ। গত মে’-তে প্রধানমন্ত্রী ঋষি সুনক, সাধারণ নির্বাচনের কথা ঘোষণা করেছিলেন। এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, ...

July 4, 2024 8:50 AM

views 72

নেপালে পুষ্প কমল দহল প্রচণ্ড সরকারের আট মন্ত্রী, পদ থেকে ইস্তফা দিয়েছেন।

নেপালে পুষ্প কমল দহল প্রচণ্ড সরকারের আট মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। এরা সকলেই CPN-UML দলের সদস্য। গতকাল প্রধানমন্ত্রী প্রচণ্ডর কাছে তাঁরা পদত্যাগপত্র তুলে দেন। দলের  চেয়ারপার্সন কে পি শর্মা ওলি, তাঁর দলের মন্ত্রীদের সরকার থেকে ইস্তফা দিতে নির্দেশ দেওয়ার পর এই পদক্ষেপ বলে জানা গেছে। শ্রী ওলি, প্র...