July 8, 2024 11:30 AM

views 46

সেন্ট ডেনিস রি-ইউনিয়ান ওপেন প্রতিযোগিতায় ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড়রা পুরুষ ও মহিলাদের সিঙ্গলসে খেতাব জিতেছেন।

সেন্ট ডেনিস রি-ইউনিয়ান ওপেন-২০২৪ প্রতিযোগিতায় ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড়রা পুরুষ ও মহিলাদের সিঙ্গলসে খেতাব জিতেছেন। গতকাল পুরুষদের সিঙ্গলসে তরুণ মানেপল্লী, জাপানের ইউদাই ওকিমোতো-কে ২১/১৫, ২১/১৫ গেমে হারিয়ে দিয়েছেন।   মহিলাদের সিঙ্গলসে ভারতের তসনিম মীর ২১/১৫, ২১/১৯ গেমে ভারতের’ই রশিতা শ্রীকে হারিয়ে খ...

July 8, 2024 11:28 AM

views 72

জাপানে ৬.৩ মাত্রার ভূমিকম্প।

জাপানের পশ্চিমাঞ্চলীয় ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জে গতরাতে তীব্র ভূ-কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩। ভূমিকম্পের কেন্দ্রস্থল ৫৩০ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো খবর নেই।

July 8, 2024 11:24 AM

views 119

ফ্রান্সে সংসদীয় নির্বাচনে আজ ফলাফল আসতে চলেছে।

ফ্রান্সে সংসদীয় নির্বাচনে আজ ফলাফল আসতে চলেছে। ৫৭৭ আসনের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে ৫০১ টি আসনের ফলাফল প্রকাশিত হবে। প্রথম রাউন্ডের ভোটে বাকি ৭৬ টি আসনের ফলাফল ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। মারিন লা পেনের অতি ডানপন্থী ন্যাশনাল র‍্যালি- RN, প্রথম রাউন্ডে এগিয়ে রয়েছে। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বামপন্থী...

July 8, 2024 10:54 AM

views 50

পশ্চিম উপকূল, উত্তর-পূর্ব ও পূর্ব ভারতের বেশ কিছু অংশ এবং উত্তরপ্রদেশে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।

পশ্চিম উপকূল, উত্তর-পূর্ব ও পূর্ব ভারতের বেশ কিছু অংশ এবং উত্তরপ্রদেশে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর IMD। বিহার ও ওড়িশায় আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। অসম ও মেঘালয়েও আগামী বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি হবে। কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র, কেরালা, মাহে, লাক্ষ...

July 8, 2024 10:40 AM

views 42

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ভুবনেশ্বরে ঐতিহাসিক উদয়গিরি গুহা পরিদর্শন করবেন।

ওড়িশা সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ভুবনেশ্বরে ঐতিহাসিক উদয়গিরি গুহা পরিদর্শন করবেন। ব্রাহ্মী লিপিতে খোদাই করা হাতিগুম্ফা শিলালিপির জন্য সুপরিচিত হল উদয়গিরি। 'জৈন নমোকার মন্ত্র' থেকে শুরু হয়ে কলিঙ্গের মহান রাজা খারবেলের বিভিন্ন অভিযানের বিবরণ রয়েছে এই শিলালিপিতে। শ্রীমতি মুর্মু বিভূতি কানুনগো...

July 8, 2024 10:31 AM

views 54

পুরীতে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রার রথ আজ গুন্ডিচা মন্দিরের উদ্দেশে ফের যাত্রা শুরু করছে।

পুরীতে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রার রথ আজ গুন্ডিচা মন্দিরের উদ্দেশে ফের যাত্রা শুরু করছে। গতকাল সূর্যাস্তের পর রীতি অনুযায়ী রথযাত্রা বন্ধ রাখা হয়। ভগবান জগন্নাথের নন্দীঘোষ, বলভদ্রের তালধ্বজ এবং দেবী সুভদ্রার দেবদলন রথ গতকাল বিকেল ৫টার পর পুরীর মন্দির থেকে মাসির বাড়ির উদ্দেশে রওনা দেয়। স...

July 8, 2024 9:38 AM

views 63

ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন সরকার আজ আস্থা ভোটের মুখোমুখি হবে।

ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন সরকার আজ আস্থা ভোটের মুখোমুখি হবে। এই উদ্দেশে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে আজ। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, দলের সমস্ত বিধায়ককে বিধানসভায় উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছেন। জোট সঙ্গী কংগ্রেস, RJD এবং CPIML-ও বিধায়কদের উপস্থিতি নিশ্চিত করতে বলেছেন।     ৮১ সদস্যের বিধানসভায়...

July 8, 2024 9:39 AM

views 39

বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা CUET UG 2024-এর আনসার কি প্রকাশ করেছে NTA।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি- NTA, কলেজ বিশ্ব বিদ্যালয়গুলিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা CUET UG 2024-এর আনসার কি প্রকাশ করেছে। প্রার্থীরা আগামীকাল পর্যন্ত সেই আনসার কি সম্পর্কে অভিযোগ জানাতে পারবেন। খুব শীঘ্রই চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে বলে মনে করা হচ্ছে। এই প্রথম CUET UG পরীক্ষা হাইব্রিড মোডে নেওয়া হয়েছি...

July 8, 2024 8:44 AM

views 60

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনদিনের সরকারি সফরে আজ রাশিয়া ও অস্ট্রিয়ার উদ্দেশে রওনা হবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনদিনের সরকারি সফরে আজ রাশিয়া ও অস্ট্রিয়ার উদ্দেশে রওনা হবেন। সফরের প্রথম পর্যায়ে ২২তম ভারত- রাশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কোয় যাবেন শ্রী মোদী। বার্ষিক এই শীর্ষ সম্মেলনে প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, শিক্ষা, সংস্কৃতি সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়  নিয়ে আল...

July 7, 2024 10:01 PM

views 47

কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডেপুটি কমিশনার ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র।

কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডেপুটি কমিশনার ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গেছে, রাজ্যপাল সিভি আনন্দ বোসের দেওয়া রিপোর্টের ভিত্তিতে কলকাতার এই দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উল্...