September 29, 2024 9:46 PM

views 26

জামাইকার প্রধানমন্ত্রী ডক্টর অ্যানন্ড্রিউ হোলনেস আগামীকাল চার দিনের ভারত সফরে নতুন দিল্লি আসছেন

জামাইকার প্রধানমন্ত্রী ডক্টর অ্যানন্ড্রিউ হোলনেস আগামীকাল চার দিনের ভারত সফরে নতুন দিল্লি আসছেন। এই প্রথম জামাইকার কোন প্রধানমন্ত্রী ভারতে আসছেন। এর আগে বিভিন্ন বহুপাক্ষিক সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে । ভারত সফরকালে শ্রী হোলনেস প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক...

September 29, 2024 9:44 PM

views 33

নেপালে প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধ্বসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩২

নেপালে প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধ্বসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩২। নিখোঁজ ৬৪, ৬১ জন আহত। গত রাত্রি পর্যন্ত তিন দিনের ব্যাপক বর্ষণে নেপালের বহু জায়গাতে বন্যা দেখা দিয়েছে এবং ভূমিধসের ঘটনা ঘটেছে । এখনো পর্যন্ত ৬৪ জন নিখোঁজ এবং ৬১ জন আহত হয়েছেন। প্রায় সাড়ে তিন হাজার মানুষকে বন্যা দুর্গত এলাকা থেকে...

September 29, 2024 9:40 PM

views 33

বিশ্ব জুনিয়র শ্যুটিং চ্যাম্পিয়নশীপের প্রথম দিনেই ভারত দুটি সোনা এবং ব্রোঞ্জ পদক পেয়েছে

পেরুর লিমায় অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র শ্যুটিং চ্যাম্পিয়নশীপের প্রথম দিনেই ভারত দুটি সোনা এবং ব্রোঞ্জ পদক পেয়েছে। দশ মিটার পিস্তলের দলগত বিভাগে ভারতের পুরুষ এবং মহিলা, উভয় দলই স্বর্ণ পদক জিতেছে। অন্যদিকে, দশ মিটার এয়ার পিস্তলের ব্যাক্তিগত ইভেন্টে ভারতের মহিলা শ্যুটার কনক ব্রোং পদক পেয়েছেন।

September 29, 2024 9:39 PM

views 52

ইজরায়েলী সেনাবাহিনী  তাদের বিমান হামলায়  আরও একজন শীর্ষস্থানীয় হেজবোল্লা নেতা নাবিল কাওয়াকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে

ইজরায়েলী সেনাবাহিনী  তাদের বিমান হামলায়  আরও একজন শীর্ষস্থানীয় হেজবোল্লা নেতা নাবিল কাওয়াকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে। কাওয়াক হেজবোল্লা গোষ্ঠীর সামরিক নিরাপত্তা বিভাগের কমান্ড্যার ছিলেন। এদিকে, ইজরায়েলী হামলায় নিহত হেজবোল্লা নেতা সৈয়দ হাসান নাসরাল্লার মৃতদেহ বেইরুটের একটি  স্থান থেকে উদ্ধার করা হ...

September 29, 2024 9:37 PM

views 53

সুপ্রিম কোর্টে আগামীকাল আর জি কর মামলার ফের শুনানি হবে

সুপ্রিম কোর্টে আগামীকাল আর জি কর মামলার ফের শুনানি হবে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানির দিকে তাকিয়ে সব পক্ষ। ১৭’ই সেপ্টেম্বরের শুনানিতে তদন্তের অগ্রগতি নিয়ে CBI-এর রিপোর্টে উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেছিলেন, তিনি বিচলিত।   এই শুনানির পর মু...

September 29, 2024 9:35 PM

views 39

উত্তর ২৪ পরগণার কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়ার ডাক্তারদের কর্ম বিরতি চলছে

রোগী মৃত্যুর জেরে পরিবারের হাতে ডাক্তার ও নার্সদের আক্রান্ত হওয়ার প্রতিবাদে উত্তর ২৪ পরগণার কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়ার ডাক্তারদের কর্ম বিরতি চলছে। এদিকে, শুক্রবারের ওই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছে। একজন অফিসার ও চারজন কনস্টেবল ২৪ ঘন্টা এমার্জেন্সি বিভা...

September 29, 2024 9:33 PM

views 38

অন্য রাজ্য থেকে ছাড়া জলে বাংলাকে ভাসতে হয় বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্রী মমতা ব্যানার্জি খেদ ব্যক্ত করেছেন

অন্য রাজ্য থেকে ছাড়া জলে বাংলাকে ভাসতে হয় বলে মুখ্যমন্রী মমতা ব্যানার্জি খেদ ব্যক্ত করেছেন। আজ শিলিগুড়ির উত্তরকন্যায় এক প্রশাসনিক বৈঠকে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পর আবারো কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ডিভিসি যদি জলাধারগুলিতে ড্রেজিং করতো, তাহলে জল ধারণ ক্ষম...

September 29, 2024 9:32 PM

views 48

ফারাক্কা ব্যারাজ থেকে আজ সাড়ে বারো লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে

ফারাক্কা ব্যারাজ থেকে আজ সাড়ে বারো লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। যা বর্ষার মরসুমে স্বাভাবিক বলে দাবি করেছেন ব্যারাজ কর্তৃপক্ষ। বর্ষার মরসুমে প্রতিদিন ১৭ লক্ষ কিউসেক জল ছাড়ার অনুমোদন রয়েছে। তবে আগামীকাল সন্ধ্যে বেলা জল ছাড়ার পরিমান বাড়ানো হতে পারে জেলা প্রশাসনকে ব্যারাজ কর্তৃপক্ষ অবগত করেছেন। আজ বহরমপুর...

September 29, 2024 9:25 PM

views 43

উত্তরবঙ্গে চলতে থাকা ভারী বৃষ্টি কিছুটা কমেছে

উত্তরবঙ্গে চলতে থাকা ভারী বৃষ্টি কিছুটা কমেছে। আগামীকাল কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দোসরা অক্টোবর থেকে পরবর্তী দু-তিন দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুরের আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছে।

September 29, 2024 11:25 AM

views 48

ভারতীয় আবহাওয়া দপ্তর IMD, আজ, তামিলনাড়ু, কর্ণাটক, লাক্ষাদ্বীপ এবং কেরালায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

ভারতীয় আবহাওয়া দপ্তর IMD, আজ, তামিলনাড়ু, কর্ণাটক, লাক্ষাদ্বীপ এবং কেরালায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। গোয়া ,মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ,গুজরাট এবং উত্তরপ্রদেশে আগামী দুদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর আগামী দু'দিনে, উত্তরাখন্ড,হিমাচল প্রদেশ, পাঞ্জাব ,হরিয়ানা, রাজস্থান এবং...