October 21, 2024 10:37 AM

views 24

প্রধানমন্ত্রী ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ রাশিয়ার উদ্দেশে রওনা হবেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল ও বুধবার ষোড়শ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আ্জ রাশিয়ার উদ্দেশে রওনা হবেন।তিনি সম্মেলনের ফাঁকে গোষ্ঠীর সদস্য রাষ্ট্রগুলির নেতা এবং অন্যান্য আমন্ত্রিতদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। দক্ষিণ আফ্রিকায় ২০২৩ সালের শীর্...

October 21, 2024 10:33 AM

views 34

উপরাষ্ট্রপতি আজ আলিগড় রাজা মহেন্দ্র প্রতাপ সিং স্টেট ইউনিভার্সিটির প্রথম সমাবর্তনে যোগ দেবেন।

উপরাষ্ট্রপতি জগদীপ ধানখড় আজ আলিগড় রাজা মহেন্দ্র প্রতাপ সিং স্টেট ইউনিভার্সিটির প্রথম সমাবর্তনে যোগ দেবেন। শ্রী ধনখর এবং উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দী বেন প্যাটেল, স্নাতক ও স্নাতকোত্তর পাঠক্রমে পড়ুয়াদের ৪১ টি স্বর্ণপদক প্রদান করবেন। উপরাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়...

October 21, 2024 10:31 AM

views 40

মহিলাদের প্রথম টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ জিতে, নিউজিল্যান্ড নতুন ইতিহাস রচনা করেছে।

মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে, নিউজিল্যান্ড নতুন ইতিহাস রচনা করেছে। সোফি ডিভাইনের নেতৃত্বাধীন দল গতরাতে দুবাইতে দক্ষিণ আফ্রিকাকে ৩২ রানে হারিয়ে  প্রথম মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতেছে।

October 20, 2024 9:32 PM

views 39

জার্মানির বিরুদ্ধে দ্বিপাক্ষিক হকি সিরিজের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করল ভারত।

বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিরুদ্ধে সিরিজ খেলার জন্য আজ ২২ সদস্যের ভারতীয় হকি দলের নাম ঘোষণা করা হয়েছে। দলের নেতৃত্ব দেবেন হরমনপ্রিত সিং। সহ অধিনায়ক হচ্ছেন, বিবেক সাগ প্রসাদ। দুটি ম্যাচের এই সিরিজ খেলা হবে আগামী ২৩ ও ২৪ শে অক্টোবর দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে। উল্লেখ্য, কিছুদিন আগেই চিনে ...

October 20, 2024 9:22 PM

views 23

কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন- EPFO-তে চলতি বছরের আগস্ট মাসে ১৮ লক্ষ ৫৩ হাজার নতুন সদস্য যুক্ত হয়েছেন। 

কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন- EPFO-তে চলতি বছরের আগস্ট মাসে ১৮ লক্ষ ৫৩ হাজার নতুন সদস্য যুক্ত হয়েছেন। গত বছরের আগস্টের তুলনায় যা নয় শতাংশ বেশি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক, জানিয়েছে, নতুন সদস্যের মধ্যে ২ লক্ষ ৫৩ হাজার মহিলা। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কর্মীদের সুবিধা বৃদ্ধি এবং ইপিএফও-র বিভিন্ন সফল প...

October 20, 2024 5:59 PM

views 24

প্রধানমন্ত্রী আজ বিকেলে উত্তরপ্রদেশের বারানসীতে আরজে শঙ্কর চক্ষু হাসপাতালের উদ্বোধন করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে উত্তরপ্রদেশের বারানসীতে আরজে শঙ্কর চক্ষু হাসপাতালের উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাঞ্চির জগতগুরু শ্রী শঙ্কর বিজয়েন্দ্র সরস্বতী। শঙ্কর নেত্রালয়ের সহযোগিতায় এই হাসপাতালটি নির্মিত হয়েছে। প্রতি বছর এই হাসপাতালে ৩০ হাজার রোগীর অস্ত্রোপচার সম্ভব হ...

October 20, 2024 5:56 PM

views 38

ন্যায়বিচার ও ১০ দফা দাবিতে আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের সঙ্গে আগামীকাল আরও একবার বৈঠকে বসতে চায় রাজ্য সরকার।

ন্যায়বিচার ও ১০ দফা দাবিতে আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের সঙ্গে আগামীকাল আরও একবার বৈঠকে বসতে চায় রাজ্য সরকার। জুনিয়ার ডাক্তাররা আজ এন আর এস মেডিকেল কলেজে সাধারণ সভার পর জানিয়ে দেন, তাঁরা এই বৈঠকে যথা সময় যোগ দিতে যাবেন। তবে কোনো রকম পূর্ব শর্ত ছাড়াই। অর্থাৎ অনশনরত অবস্থাতেই চিকিৎসকদের প্রতিনিধি দল ব...

October 20, 2024 1:38 PM

views 30

তেলেঙ্গানা পাবলিক সার্ভিস কমিশনের গ্রুপ ওয়ান চাকরি প্রার্থীদের হয়ে আন্দোলন করার জন্য হায়দরাবাদ পুলিশ গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারকে আটক করেছে।

তেলেঙ্গানা পাবলিক সার্ভিস কমিশনের গ্রুপ ওয়ান চাকরি প্রার্থীদের হয়ে আন্দোলন করার জন্য হায়দরাবাদ পুলিশ গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারকে আটক করেছে। সংরক্ষণ ও অন্যান্য কিছু সরকারি আদেশের পরিপ্রেক্ষিতে মূল পরীক্ষা আপাতত স্থগিত রাখার দাবিতে পরীক্ষার্থীরা আন্দোলন চালাচ্ছেন। তাঁদে...

October 20, 2024 1:36 PM

views 17

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী মঙ্গলবার নতুন দিল্লীতে জাতীয় জল পুরষ্কার ২০২৩ প্রদান করবেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী মঙ্গলবার নতুন দিল্লীতে জাতীয় জল পুরষ্কার ২০২৩ প্রদান করবেন। কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক ৯ টি বিভাগে মোট ৩৮ টি পুরষ্কার ঘোষণা করেছে। এই বিভাগগুলির মধ্যে রয়েছে সেরা রাজ্য, সেরা জেলা , সেরা গ্রাম পঞ্চায়েত, সেরা নগর পালিকা, সেরা জল ব্যবহারকারী সংগঠন এবং সেরা নাগরিক সমাজ। স...

October 20, 2024 1:25 PM

views 35

বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ভারত, নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে পরাস্ত হয়েছে।

বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ভারত, নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে পরাস্ত হয়েছে। ভারত প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৪৬ রান করে সবাই আউট হয়ে যায়। নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৪০২ রান তুলতে সক্ষম হয়। দ্বিতীয় ইনিংসে ভারত মূলত সরফরাজ খান ও ঋষভ পন্থের অসাধারণ ব্যা...