November 7, 2024 10:09 AM

views 44

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত রাষ্ট্রপতি, ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত রাষ্ট্রপতি, ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বাইডেন বলেছেন,  দেশকে ঐক্যবদ্ধ করতে ট্রাম্প যথসাধ্য কাজ করবেন বলে তাঁর বিশ্বাস। বাইডেন আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলেও জানিয়েছে হোয়াইট হাউস।

November 7, 2024 9:35 AM

views 56

ভারতীয় রেল গত ৩৬ দিনে ৪ হাজার ৫২১টি বিশেষ ট্রেন চালিয়েছে।

ভারতীয় রেল গত ছত্রিশ দিনে ৪ হাজার ৫২১টি বিশেষ ট্রেন চালিয়েছে। মোট ৬৫ লক্ষ যাত্রী এই ট্রেনগুলিতে ভ্রমণ করেছেন। ছট পুজো উপলক্ষে চলতি মাসের ৮ থেকে ১১ তারিখ পর্যন্ত প্রতিদিন ১৬০টি বিশেষ ট্রেন চালানো হবে। উৎসবের সময়ে অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতেই এই উদ্যোগ। সমস্তিপুর, দানাপুর এবং অন্যান্য বিভাগের জন্...

November 7, 2024 9:32 AM

views 24

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। টেলিফোনে ট্রাম্পের সঙ্গে তাঁর কথা হয়। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী মোদী বলেন, প্রযুক্তি, প্রতিরক্ষা, শক্তি, মহাকাশ এবং অন্যান্য বেশ কয়েকটি ক্ষেত্রে দুদেশের সম্পর্ক আরও জোরদার করতে তিনি ট্...

November 6, 2024 9:51 PM

views 41

নির্বাচন কমিশন, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মহারাষ্ট্র, ঝাড়খন্ড এবং যেসমস্ত রাজ্যে উপ নির্বাচন হচ্ছে

নির্বাচন কমিশন, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মহারাষ্ট্র, ঝাড়খন্ড এবং যেসমস্ত রাজ্যে উপ নির্বাচন হচ্ছে, সেগুলি থেকে মোট ৫৫৮ কোটি নগদ টাকার মদ, মাদক এবং বহুমূল্য ধাতব বস্তু বাজেয়াপ্ত করেছে। কমিশন জানিয়েছে, মহারাষ্ট্রে নগদ ২৮০ কোটি টাকা, ঝাড়খন্ডে প্রায় ১৯৮ কোটি টাকার মতো নগদ বাজেয়াপ্ত করা হয়েছে। এই দু...

November 6, 2024 9:47 PM

views 57

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু, পুদুচেরী এবং কড়াইকলে আগামীকাল অতিভারী বৃষ্টির পূর্ভাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর- IMD ।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু, পুদুচেরী এবং কড়াইকলে আগামীকাল অতিভারী বৃষ্টির পূর্ভাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর- IMD । কেরালা, মাহে, অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা, ইয়ানাম এবং রায়লসীমায় আগামী দু’থেকে চারদিন বজ্রবিদ্যুত সহ প্রবল বর্ষণের পূর্বাভাস। দেশের উত্তরাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ...

November 6, 2024 9:36 PM

views 56

ইডেনে কোচবিহার ট্রফি ক্রিকেটের প্রথম দিনে মুম্বাইয়ের বিরুদ্ধে বাংলা পাঁচ উইকেটে ২৯২ রান করেছে।

ইডেনে কোচবিহার ট্রফি ক্রিকেটের প্রথম দিনে মুম্বাইয়ের বিরুদ্ধে বাংলা পাঁচ উইকেটে ২৯২ রান করেছে। আশুতোষ কুমার ১১৩ রানে অপরাজিত আছেন। অঙ্কিত চ্যাটার্জী ১০৮ রান করেছে।

November 6, 2024 9:32 PM

views 34

ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রঞ্জি ট্রফি ক্রিকেটের প্রথম দিনের শেষে বাংলা কর্ণাটকের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫ উইকেটে ২৪৯ রান করেছে।

ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রঞ্জি ট্রফি ক্রিকেটের প্রথম দিনের শেষে বাংলা কর্ণাটকের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫ উইকেটে ২৪৯ রান করেছে। কর্ণাটক টসে জিতে বাংলাকে ব্যাট করতে পাঠায়। বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার ১০১, সুদীপ চ্যাটার্জি ৫৫ রান করেছেন। শাহবাজ আহমেদ ৫৪ ও ঋদ্ধিমান সাহা ৬ রানে অপরাজিত...

November 6, 2024 9:26 PM

views 34

পূর্ব মেদিনীপুরের বাক্‌চায় বিজেপি বুথ সভাপতি খুনের ঘটনায় ধৃত তৃণমূল কংগ্রেস নেতা নব কুমার মন্ডলের পাঁচ দিনের NIA হেফাজত হয়েছে।

পূর্ব মেদিনীপুরের বাক্‌চায় বিজেপি বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইঞা খুনের ঘটনায় বিশেষ আদালত তৃণমূল কংগ্রেস নেতা নব কুমার মন্ডলকে পাঁচ দিনের NIA হেফাজতে পাঠিয়েছে। গতরাতে তাকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, ২০২৩-এর পয়লা মে বিজেপি-র বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁইঞা খুন হন।

November 6, 2024 9:07 PM

views 40

আগামীকাল থেকে সেই বিশেষ সমীক্ষা বা সুপার চেকিং শুরু হবে

কেন্দ্রের বেঁধে দেওয়া বিভিন্ন শর্তের কারণে আবাস যোজনা প্রকল্পে যেসব উপভোক্তার নাম বাদ গেছে তাঁদের তথ্য পুনরায় যাচাই করতে ফের সমীক্ষা শুরু হচ্ছে। আগামীকাল থেকে সেই বিশেষ সমীক্ষা বা সুপার চেকিং শুরু হবে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। যা চলবে ১০ নভেম্বর পর্যন্ত। জেলাশাসক, পুলিস সুপার, অতিরিক...

November 6, 2024 8:49 PM

views 35

সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও তালডাংরা বিধানসভা আসনের উপ-নির্বাচনে ভোট নেওয়া হবে ১৩-ই নভেম্বর।

রাজ্যে ৬’টি বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য প্রচারাভিযান চলছে জোরকদমে। সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও তালডাংরা বিধানসভা আসনের উপ-নির্বাচনে ভোট নেওয়া হবে ১৩-ই নভেম্বর। যে সমস্ত ভোটদাতা নির্বাচনে ভোটের ডিউটি থাকায় তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন না, তাদের পোস্টাল ব্যালটে ভ...