December 21, 2025 9:52 PM

views 55

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেছেন বৈদ্যুতিক যানবাহন দেশে উদ্ভাবন, স্বনির্ভরতা এবং দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য একটি উপযুক্ত পথ প্রস্তুত করছে

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেছেন যে বৈদ্যুতিক যানবাহন,  কর্মসংস্থান এবং জীবিকার একটি শক্তিশালী ইঞ্জিন হিসেবে গড়ে উঠছে। আজ নতুন দিল্লিতে বৈদ্যুতিক যানবাহন (ইভি) এক্সপো প্রদর্শনীতে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। তিনি বলেন, সরকারের গৃহীত ব্যবস্থা  তরুণ উদ্যোক্তাদের সা...

December 21, 2025 9:50 PM

views 56

বাংলাদেশ চট্টগ্রামে ভারতের সহকারি হাইকমিশনারের দপ্তরের কাছে সাম্প্রতিক ঘটনার পর কঠোর নিরাপত্তার জন্য বন্দর শহরের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র-IVAC, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে

বাংলাদেশ চট্টগ্রামে ভারতের সহকারি হাইকমিশনারের দপ্তরের কাছে সাম্প্রতিক ঘটনার পর কঠোর নিরাপত্তার জন্য বন্দর শহরের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র - IVAC, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের তরফে এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি তে চট্টগ্রামে নিরাপত্তার দিক থেকে উদ্...

December 21, 2025 9:44 PM

views 45

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার এবং আজিবিকা মিশন (গ্রামীণ) বা বিকশিত ভারত-জি রাম জি) বিল, ২০২৫-এ সম্মতি দিয়েছেন

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ – বিকশিত ভারত জি রাম জি বিলে সম্মতি দিয়েছেন। এরফলে বিলটি আইনে পরিণত হল। সংসদের শীতকালীন অধিবেশনে উভয় কক্ষেই বিলটি পাশ হয়। ২০ বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা আইন ২০০৫-এর পরিবর্তে এই বিল আনা হ...

December 21, 2025 9:43 PM

views 40

প্রধানমন্ত্রী আজ ডিব্রুগড়ে ১০ হাজার ৬০১ কোটি টাকার একটি সার কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উন্নত ভারত গঠনে দেশের কৃষক ও অন্নদাতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকার কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তিনি বলেন, কৃষক-বান্ধব প্রকল্পগুলি সকলের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। আজ আসামের ডিব্রুগড়ের নামরূপে অ্যামোনিয়া-ইউরিয়া সার প্রকল্পের ভিত্ত...

December 21, 2025 9:42 PM

views 99

ভারতীয় রেল তাদের নতুন ভাড়া কাঠামো প্রকাশ করেছে, যা এই মাসের ২৬ তারিখ থেকে কার্যকর হবে

ট্রেন ভাড়ার নতুন কাঠামো প্রকাশ করেছে ভারতীয় রেল। আগামী ২৬ শে ডিসেম্বর থেকে ভাড়ার নতুন হার কার্যকর হবে। সাধারণ শ্রেণীতে ২১৫ কিমি পর্যন্ত ভাড়া অপরিবর্তিত থাকছে। এর পর প্রতি কিলোমিটারে ১ পয়সা করে ভাড়া বাড়বে। মেল, এক্সপ্রেস, এসি এবং নন এসির ভাড়া প্রতি কিলোমিটারে বাড়বে ২ পয়সা করে। শহরতলী এবং মাস...

December 21, 2025 12:04 PM

views 130

বাংলাদেশের Rapid Action Battalion জানিয়েছে, ময়মনসিংহে জনরোষে নিহত হিন্দু যুবকের বিরুদ্ধে ধর্ম অবমাননার কোন পরিষ্কার তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

বাংলাদেশের Rapid Action Battalion জানিয়েছে, ময়মনসিংহে জনরোষে নিহত হিন্দু যুবকের বিরুদ্ধে ধর্ম অবমাননার কোন পরিষ্কার তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এই ঘটনায় ওই যুবকের কর্মস্হল একটি কারখানার ম্যানেজার তাঁর বিষয়ে পুলিশকে না জানিয়ে, উন্মত্ত জনতার হাতে তুলে দেয় বলে অভিযোগ উঠেছে। ২৮ বছর বয়স্ক নিহত ওই যুবক...

December 21, 2025 10:18 AM

views 43

রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস  বাংলাদেশে আসন্ন সংসদীয় নির্বাচনের আগে সংশ্লিষ্ট সব পক্ষকে হিংসা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন।

রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস  বাংলাদেশে আসন্ন সংসদীয় নির্বাচনের আগে সংশ্লিষ্ট সব পক্ষকে হিংসা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন। জনমনে  উদ্বেগ হ্রাস করতে তিনি সকলকে সংযত থাকার অনুরোধ করেছেন। যুবনেতা শরিফ  ওসমান বিন হাদির হত্যার ঘটনার নিন্দা করে রাষ্ট্রসংঘের প্রধান হাদির  পরিবারের প্রতি সমবেদন...

December 21, 2025 10:16 AM

views 86

‘ঘোস্টপেয়ারিং’ নামে একটি সাইবার প্রচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে বলে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক সতর্কতা জারী করেছে।

‘ঘোস্টপেয়ারিং’ নামে একটি সাইবার প্রচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে বলে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক সতর্কতা জারী করেছে।  মন্ত্রক জানিয়েছে যে, হ্যাকাররা অথেন্টিকেশন ছাড়াই পেয়ারিং কোড ব্যবহার করে হোয়াটসঅ্যাপের ডিভাইস-লিঙ্কিং ফিচারটির অপব্যবহার করছে। মন্ত্রক আরো জানিয়েছ...

December 21, 2025 10:00 AM

views 84

বিশাখাপত্তনমে আজ মহিলাদের ক্রিকেটে, পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে।

বিশাখাপত্তনমে আজ মহিলাদের ক্রিকেটে, পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে। ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারত তাদের মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। প্রথম দুট...

December 21, 2025 9:58 AM

views 71

আজ বিশ্ব ধ্যান দিবস ।

আজ বিশ্ব ধ্যান দিবস । গত বছর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ২১শে ডিসেম্বরকে ‘বিশ্ব ধ্যান দিবস’ হিসেবে ঘোষণা করার পর এবছর  দ্বিতীয়বার এটি পালিত হচ্ছে। সূর্যের উত্তরায়ণের সঙ্গে মিল রেখে এই তারিখটি বেছে নেওয়া হয়েছিল, যা আত্মদর্শন এবং অভ্যন্তরীণ শান্তির প্রতীক।