March 19, 2025 2:29 PM

views 126

পশ্চিমবঙ্গে এক শৃঙ্গ গন্ডারের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৩৯২।

পশ্চিমবঙ্গে এক শৃঙ্গ গন্ডারের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৩৯২। চলতি মাসের ৫ ও ৬ তারিখে উত্তরবঙ্গের জলদাপাড়া ও গরুমারা জাতীয় উদ্যান, চাপরামারী অভয়ারণ্য এবং জলদাপারা সংরক্ষিত অরণ্যে বন দপ্তর এক শৃঙ্গ গন্ডার সুমারি চালায়। গরুমারা জাতীয় উদ্যানে ৬১টি গন্ডারের উপস্থিতি ধরা পড়ে এবং জলদাপাড়া জাতীয় উদ্য...

March 19, 2025 2:25 PM

views 57

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ CRPF দিবস উপলক্ষে Central Reserve Police Force-কে অভিনন্দন জানিয়েছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ CRPF দিবস উপলক্ষে Central Reserve Police Force-কে অভিনন্দন জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, CRPF, ১৯৫০ সালে রাষ্ট্রপতির বিশেষ সম্মান President's Colour লাভ করে,সেই বিশেষ দিনটিকেই স্মরণ করায় CRPF দিবস। বাহিনীর কৃতিত্ব ও আত্মত্যাগ প্রজন্মের পর প্রজ...

March 19, 2025 2:15 PM

views 46

দীর্ঘ ৯ মাস পরে অবশেষে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত  সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর সহ নাসার নয়  নভশ্চর ।

দীর্ঘ ৯ মাস পরে অবশেষে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত  সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর সহ নাসার নয়  নভশ্চর । তাঁদের নিয়ে স্পেসেক্স ক্রু ড্রাগন মহাকাশ যান আজ খুব ভোরে পৃথিবীতে পৌঁছয়, অবতরণ করে ফ্লোরিডার তালাহাসি উপকূলে।  এর সঙ্গেই  স্পেসেক্স এর ক্রু নাইনে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে নাসা...

March 19, 2025 1:34 PM

views 38

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু , সে দেশের বাহিনী গাজা ভূখণ্ডে হামাসের বিরুদ্ধে জোরদার আন্দোলন চালানোর কথা স্বীকার করে নিয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু , সে দেশের বাহিনী গাজা ভূখণ্ডে হামাসের বিরুদ্ধে জোরদার আন্দোলন চালানোর কথা স্বীকার করে নিয়েছেন। গাজায় গতকাল বিমান হানায় ৪০০ জনের মত প্যালেস্তিনিয় নিহত হওয়ার  পরে তার এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এই বিমান হানাকে তিনি লড়াই এর প্রথম পদক্ষেপ হিসেবেও অভিহিত ...

March 18, 2025 1:48 PM

views 82

ইডি, জমির বিনিময় চাকরীর মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে তলব করেছে

এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি জমির বিনিময় চাকরীর মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরজেডি সভাপতি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে আগামীকাল তলব করেছে। অর্থ তছরূপের এই মামলায় লালু প্রসাদের স্ত্রী রাজ্যের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী আর জে ডি নেত্রী রাবরি দেবী ইতোমধ্যেই পাটনায় ইডির দপ্তরে হাজিরা দ...

March 18, 2025 11:32 AM

views 93

মহারাষ্ট্রের সেন্টাল নাগপুরে গতসন্ধ্যায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়ায়

মহারাষ্ট্রের সেন্টাল নাগপুরের মহল এলাকায় গতসন্ধ্যায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। মূর্তি ভাঙা নিয়ে গুজবকে ছড়ানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হলে পাথর ছোড়াছুড়ি এবং বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে মহল এলাকার চিতনিস পার্কে টিয়ার ...

March 18, 2025 11:28 AM

views 80

নাট্যকার ও পরিচালক হরিমাধব মুখোপাধ্যায় প্রয়াত

বঙ্গ রঙ্গ মঞ্চের বিশিষ্ট নট নাট্যকার ও পরিচালক হরিমাধব মুখোপাধ্যায় প্রয়াত। গত রাতে কোলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৪। কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। উত্তর বঙ্গের বালুরঘাটের ভূমিপুত্র হরিমাধব বাবু ছয়ের দশকে  আরো কয়েকজনের সঙ্গে ত্রিতীর্থ নাট্য দল গঠন করে একে...

March 18, 2025 9:01 AM

views 40

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আজ সাক্ষাৎ হবে বলে রাশিয়ার পক্ষ থেকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানিয়েছেন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আজ সাক্ষাৎ হবে বলে রাশিয়ার পক্ষ থেকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানিয়েছেন। যদিও, কী বিষয়ে তাঁরা কথা বলবেন, সেই -নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে রবিবার সন্ধ্যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে...

March 18, 2025 8:43 AM

views 32

আসন্ন আইপিএলে চোটের কারণে কলকাতা নাইট রাইডার্স দলে খেলতে পারবেন না উমরান মালিক

চোটের কারণে কলকাতা নাইট  রাইডার্স দলের সদস্য পেস বোলার উমরান মালিক আসন্ন আইপিএলে খেলতে পারবেন না। উমরানের জায়গায় বা হাঁতি পেস বোলার চেতন সাকারিয়াকে দলে অন্তর্ভুক্ত করেছে কে কে আর। নিলামে কেকেআর ৭৫ লক্ষ টাকার বিনিময়ে উমরানকে কেনে। নিলামে অবিক্রিত ছিলেন সাকারিয়া। তাকে ৭৫ লক্ষ টাকার বিনিময়ে সই কর...

March 18, 2025 8:06 AM

views 29

মহাকাশে আটকে পড়া দুই মার্কিন নভোশ্চর, সুনিতা ইউলিয়ামস এবং বুচ উইলমোরের আজ পৃথিবীতে ফিরে আসার সম্ভাবনা

মহাকাশে আটকে পড়া দুই মার্কিন নভোশ্চর, সুনিতা ইউলিয়ামস এবং বুচ উইলমোরের আজ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে পৃথিবীতে ফিরে আসার সম্ভাবনা। এক বিবৃতিতে  নাসা জানিয়েছে তাঁদেরকে স্পেসেক্স ড্রাগন মহাকাশযানে পৃথিবীতে  ফিরিয়ে আনা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য,  বোয়িং স্টার লাইনার মহাকাশ যানের যান্ত্রিক গোলযোগের কা...