March 29, 2025 2:49 PM

views 68

ছত্তিশগড়ের বস্তার ডিভিশনের সুকমা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১৬ জন মাওবাদী মারা পড়েছে।

ছত্তিশগড়ের বস্তার ডিভিশনের সুকমা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১৬ জন মাওবাদী মারা পড়েছে। এই ঘটনায় District Reserve Guard – এর দুই জওয়ান আহত হয়েছেন। CRPF এবং DRG -র যৌথ বাহিনী সুকমার কেরলাপাল এলাকায় নকশাল জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে সেখানে অভিযান শুরু করে। আজ সকাল থেকেই নিরাপত্তা বাহি...

March 29, 2025 2:45 PM

views 39

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় নিপ্রো শহরে আজ ভোররাতে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে চারজন নিহত এবং আরো ১৯ জন আহত হয়েছেন।

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় নিপ্রো শহরে আজ ভোররাতে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে চারজন নিহত এবং আরো ১৯ জন আহত হয়েছেন। সেদেশের সরকারী সূত্রে জানানো হয়েছে, রাশিয়ার কুড়িটি ড্রোন এই হামলা চালায়। তবে, এগুলির অধিকাংশকেই গুলি করে নামানো হয়েছে। একটি রেস্তোরাঁর চত্বর এবং বেশ কয়েকটি আবাসিক ভবনে আগুন জ্বলতে দেখা যায়।...

March 29, 2025 2:38 PM

views 50

বাংলাদেশে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা গতকাল নতুন দিল্লীতে চীফ অফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বাংলাদেশে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা গতকাল নতুন দিল্লীতে চীফ অফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁদের মধ্যে ভূ-কৌশলগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। তাঁরা দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেছেন। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা এবং ...

March 29, 2025 2:33 PM

views 57

এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতকে প্রথম সোনা এনে দিলেন মনীষা ভানওয়ালা।

জর্ডনের আম্মানে অনুষ্ঠিত এশীয় কুস্তি চ্যাম্পিয়িনশীপে মহিলাদের ৬২ কেজি বিভাগে ভারতের মনীষা ভানওয়ালা দেশের হয়ে প্রথম স্বর্ণ পদক পেয়েছেন। মনীষা ফাইনালে উত্তর কোরিয়ার প্রতিযোগী কিম ওক জু - কে ৮-৭ –এ হারিয়ে চ্যাম্পিয়ন হন। চার বছর পর এই প্রথম কোনো ভারতীয় মহিলা কুস্তিগীর এশীয় চ্যাম্পিয়নশীপে স্বর্ণ পদক পেলে...

March 29, 2025 2:30 PM

views 49

মায়ানমারের বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

সাত দশমিক সাত মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে মায়ানমারের মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। আজ সকাল পর্যন্ত প্রাণহানির সংখ্যা হাজার ছাড়িয়েছে বলে সেদেশের সেনা সূত্রে খবর। বিপর্যয়ের কারণে এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থা আশঙ্কা প্রকাশ করেছে। আহত হয়েছেন দু হাজার ৩৭৬ জন। ...

March 29, 2025 1:48 PM

views 36

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুনদিল্লিতে আজ জাতীয় পরিবেশ সম্মেলন-২০২৫-এর উদ্বোধন করেছেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, পরিবেশ সংরক্ষণের বিষয়ে প্রত্যেককেরই সচেতন থাকা প্রয়োজন। এব্যাপারে জাতীয় গ্রীন ট্রাইব্যুনাল বা NGT, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নতুনদিল্লিতে আজ জাতীয় পরিবেশ সম্মেলন-২০২৫-এর উদ্বোধন করেছেন শ্রীমতি মুর্মু। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণের জন্য সচেতনতা বৃদ্ধিকে ...

March 29, 2025 1:39 PM

views 37

পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের বিভিন্ন বিভাগের কর্মীদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের ফলে মতুয়া মেলায় তীর্থ যাত্রীদের জন্য একটি নিরাপদ ও আরামদায়ক পরিষেবা দেওয়া সম্ভব হয়েছে বলে DRM দীপক নিগম মন্তব্য করেছেন।

পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের বিভিন্ন বিভাগের কর্মীদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের ফলে মতুয়া মেলায় তীর্থ যাত্রীদের জন্য একটি নিরাপদ ও আরামদায়ক পরিষেবা দেওয়া সম্ভব হয়েছে বলে DRM দীপক নিগম মন্তব্য করেছেন। তিনি বলেন, শিয়ালদা বিভাগের এই অসাধারণ পরিষেবা ভক্ত, সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের...

March 29, 2025 1:16 PM

views 48

IPL ম্যাচে আজ মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL ম্যাচে আজ মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। খেলার শুরু হবে সন্ধ্যায় ৭টা ৩০মিনিটে।

March 29, 2025 1:08 PM

views 21

অপারেশন ব্রহ্মা-র অধীনে ভারতের পক্ষ থেকে পাঠানো প্রায় ১৫ টন ত্রাণ সামগ্রী ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারের ইয়াংগং-এ পৌঁছেছে।

অপারেশন ব্রহ্মা-র অধীনে ভারতের পক্ষ থেকে পাঠানো প্রায় ১৫ টন ত্রাণ সামগ্রী ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারের ইয়াংগং-এ পৌঁছেছে। হিন্ডন বিমানঘাঁটি থেকে তাঁবু, স্লিপিং ব্যাগ, কম্বল, শুকনো ও তৈরি খাবারের প্যাকেট, জেনারেটর সেট সহ প্রয়োজনীয় ত্রান সামগ্রী ভারতীয় বায়ু সেনার সি – ওয়ান থারটি জে বিমানটি আজ সেদেশে পৌ...

March 29, 2025 12:55 PM

views 25

অপারেশন ব্রহ্মা-র অধীনে ভারতের পক্ষ থেকে পাঠানো প্রায় ১৫ টন ত্রাণ সামগ্রী ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারের ইয়াংগং-এ পৌঁছেছে।

অপারেশন ব্রহ্মা-র অধীনে ভারতের পক্ষ থেকে পাঠানো প্রায় ১৫ টন ত্রাণ সামগ্রী ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারের ইয়াংগং-এ পৌঁছেছে। হিন্ডন বিমানঘাঁটি থেকে তাঁবু, স্লিপিং ব্যাগ, কম্বল, শুকনো ও তৈরি খাবারের প্যাকেট, জেনারেটর সেট সহ প্রয়োজনীয় ত্রান সামগ্রী ভারতীয় বায়ু সেনার সি – ওয়ান থারটি জে বিমানটি আজ সেদেশে পৌ...