April 16, 2025 10:50 AM

views 20

দীঘায় নির্মীয়মাণ জগন্নাথ ধামের অনুষ্ঠান নিয়ে মুখ্যমন্ত্রী আজ প্রস্তুতি বৈঠক ডেকেছেন।

দীঘায় নির্মীয়মান জগন্নাথ ধামের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ  এক প্রস্তুতি বৈঠক ডেকেছেন।বিকেল সাড়ে ৫ টা নাগাদ নবান্নে এই বৈঠক হওয়ার কথা।  বিভিন্ন দপ্তরের মন্ত্রী, মুখ্য সচিব, সংশ্লিষ্ট দপ্তরের সচিব এবং জেলা প্রশাসনের বরিষ্ঠ আধিকারিকরা  এতে যোগ দেবেন বলে জানা গেছে। 

April 16, 2025 10:48 AM

views 29

পাসপোর্ট জালিয়াতি মামলায় ই ডি গেদে থেকে চক্রের অন্যতম এজেন্ট অলোকনাথ কে গ্রেপ্তার করেছে।

পাসপোর্ট জালিয়াতি মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি গেদে থেকে চক্রের অন্যতম এজেন্ট অলোকনাথ কে গ্রেপ্তার করেছে। ১০ ঘণ্টার বেশি সময় জিজ্ঞাসাবাদের পর গতরাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে অলোকনাথ’কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাসপোর্ট জালিয়াতি মামলার তদন্তে নদীয়ার ভারত-ব...

April 16, 2025 9:58 AM

views 21

ISSF বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে ভারত উদ্বোধনী দিনেই চমকপ্রদ সাফল্য লাভ করছে।

ISSF বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে ভারত উদ্বোধনী দিনেই চমকপ্রদ সাফল্য লাভ করছে। লিমায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ভারত প্রথম দিনেই সোনা, রৌপ্য ও ব্রোঞ্জ পদক জয় করেছে। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভারতের শুরুচি সিংহ অলিম্পিক পদক বিজয়ী মনু ভাকেরকে পরাজিত করেছেন। মনু রৌপ্য পদক পেয়েছেন। অন্যদিকে, পুর...

April 16, 2025 9:21 AM

views 19

ঈয়শ বীর সিংহ ইন্ডিয়ান ওপেন অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় পুরুষদের জাভেলিন থ্রো বিভাগে খেতাব জিতেছেন।

ঈয়শ বীর সিংহ ইন্ডিয়ান ওপেন অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় পুরুষদের জাভেলিন থ্রো বিভাগে খেতাব জিতেছেন। চেন্নাইতে গতকাল এই প্রতিযোগিতায় এশিয়ান গেমস রূপো জয়ী কিশোর জেনাকে স্বল্প ব্যাবধানে পরাজিত করেন তিনি।পঞ্ছম বারের প্রচেষ্টায় তিনি ৭৭ দশমিক ৪/৯ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করেন। জেনা লাভ করেন দ্বিতীয় স্থান।...

April 16, 2025 9:01 AM

views 34

ভারত, সংসদে পাশ হওয়া ওয়াকফ সংশোধনী আইন নিয়ে পাকিস্তানের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলে সম্পূর্ণ খারিজ করে দিয়েছে।

ভারত, সংসদে পাস হওয়া অয়াকফ সংশোধনী আইন নিয়ে পাকিস্তানের অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলে সম্পূর্ণ খারিজ করে দিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সয়াল পাকিস্তানের ওই মন্তব্য সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গতকাল বলেন, এটি পুরোপুরি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এই নিয়ে পাকিস্তানের মন্তব্য ...

April 16, 2025 8:41 AM

views 31

আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংস গতকাল ১৬ রানে কলকাতা নাইট রাইডার্স কে হারিয়ে দিয়েছে।

আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংস গতকাল ১৬ রানে কলকাতা নাইট রাইডার্স কে হারিয়ে দিয়েছে। মুল্লানপুর ক্রিকেট স্টেডিয়ামে, জয়ের জন্য ১১২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে নাইটরা ১৫ ওভার এক বলে ৯৫ রানে সব কটি উইকেট হারায়। অঙ্গকৃশ রঘুবংশী ৩৭ রান করেন। য়ুজবেন্দ্র চাহাল চারটি উইকেট নেন। তিনিই ম্যাচের সেরা হ...

April 16, 2025 8:30 AM

views 21

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক, মুক্ত লাইসেন্স নীতির আওতায় নিলামের নবম পর্যায়ে এক লক্ষ ৩৬ হাজার স্কোয়ার কিলোমিটারের ২৮টি ব্লকের দরপত্র আহ্বান করেছে।

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক, মুক্ত লাইসেন্স নীতির আওতায় নিলামের নবম পর্যায়ে এক লক্ষ ৩৬ হাজার স্কোয়ার কিলোমিটারের ২৮টি ব্লকের দরপত্র আহ্বান করেছে। এই নিলামের তাৎপর্য ব্যাখ্যা করে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, ভারত এর ফলে এযাবতকাল অনাবিষ্কৃত সম্ভাবনাময় ক্...

April 16, 2025 8:24 AM

views 28

বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন প্রতিবেশী প্রথম,এ্যাক্ট ইস্ট বিমস্টেকের মত ভারতের বহু গুরুত্বপূর্ণ নীতির ক্ষেত্রে দেশের উত্তর পূর্বাঞ্চলের তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে।

বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ‘প্রতিবেশী প্রথম’, ‘অ্যাক্ট ইস্ট’ অথবা ‘বিমস্টেক’-এর মতো ভারতের বহু গুরুত্বপূর্ণ নীতির ক্ষেত্রে দেশের উত্তর পূর্বাঞ্চলের তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি আরো বলেন, এই অঞ্চলের প্রাসঙ্গিকতা, সময়ের সঙ্গে আরো বৃদ্ধি পাবে। গতকাল তিনি উত্তর পূর্বাঞ্চলীয় মন্ত্রকের আয়োজন...

April 15, 2025 10:12 PM

views 27

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আগামী ২৭শে এপ্রিল রবিবার, আকাশবাণীতে মন-কি-বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আগামী ২৭শে এপ্রিল রবিবার, আকাশবাণীতে মন-কি-বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন-কি-বাত-এর ১২১ তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচারতরঙ্গে এবং www.newsonair.com ওয়েবসাইটও মোবাইল অ্যাপেও বেলা ১১ টা থেকে মন-কি-বাত শোনা যাবে।এ আই আর, ডি ...

April 15, 2025 9:33 PM

views 33

নরওয়ের ম্যাগনাস কারসন প্যারিসে অনুষ্ঠিত ফ্রি স্টাইল দাবাগ ব্র্যান্ড স্নাম, খেতাব জয় করেছেন।

ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ফ্রিস্টাইল দাবা গ্র্যান্ড স্ল্যাম ২০২৫-এর খেতাব জিতেছেন বিশ্বের এক নম্বর দাবাড়ু নরওয়ের ম্যাগনাস কার্লসেন। গতকাল মার্কিন গ্র্যান্ডমাস্টার হিকারু নাকামুরাকে ১ দশমিক পাচ-শূন্য দশমিক পাঁচ পয়েন্টে পরাজিত করেন তিনি। অন্যদিকে, ইতালীয়-আমেরিকান ফ্যাবিয়ানো কারুয়ানা তৃতীয় স্থান অর...