August 31, 2025 10:05 AM

views 43

ভারতের সাত্বিক সাইরাজ রানকি রেড্ডি এবং চিরাগ শেট্টি, প্যারিসে BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ানশিপে ব্রোঞ্জ পেয়েছেন।

ভারতের সাত্বিক সাইরাজ রানকি রেড্ডি এবং চিরাগ শেট্টি, প্যারিসে BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ানশিপে ব্রোঞ্জ পেয়েছেন। ভারতীয় এই জুটি গতকাল পুরুষদের ডাবলসের সেমি ফাইনালে, চীনের চেন-বো-ইয়াং এবং লিউ-ই জুটির কাছে হেরে যান।

August 31, 2025 9:54 AM

views 33

কেন্দ্রীয় সরকার দেশের প্রথম এআই-চালিত উপজাতি ভাষার অনুবাদক আদিবাণীর বিটা সংস্করণ চালু করতে চলেছে।

কেন্দ্রীয় সরকার দেশের প্রথম এআই-চালিত উপজাতি ভাষার অনুবাদক আদিবাণীর বিটা সংস্করণ চালু করতে চলেছে। উপজাতি বিষয়ক মন্ত্রক জানিয়েছে, এই অনুবাদ টুল আদিবাসী সম্প্রদায়ের সর্বাঙ্গীণ ক্ষমতায়ন এবং ভারতের সমৃদ্ধ ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জনজাতীয় গৌরব বর্ষ উদযাপনের আওতায় আ...

August 31, 2025 9:52 AM

views 25

দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশন একাধিক উন্নয়ন মূলক কাজের জন্য আগামীকাল (পয়লা সেপ্টেম্বর) থেকে এক সপ্তাহ বিভিন্ন ট্রেন বাতিল ও নিয়ন্ত্রণ করার কথা জানিয়েছে।

দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশন একাধিক উন্নয়ন মূলক কাজের জন্য আগামীকাল (পয়লা সেপ্টেম্বর) থেকে এক সপ্তাহ বিভিন্ন ট্রেন বাতিল ও নিয়ন্ত্রণ করার কথা জানিয়েছে। এর মধ্যে আদ্রা -ভাগা- আদ্রা পুরো সপ্তাহ ধরেই বাতিল থাকবে। আদ্রা–আসানসোল–আদ্রা মেমু প্যাসেঞ্জার ৭ই সেপ্টেম্বর বাতিল থাকবে। এছাড়াও ঝাড়গ্রাম–ধানবাদ...

August 31, 2025 9:51 AM

views 44

নিরাপত্তা জনিত সমস্যার কারণ দেখিয়ে মালিক পক্ষ উত্তরবঙ্গের ডুয়ার্সের একটি চা বাগান বন্ধ করে দিয়েছে।

নিরাপত্তা জনিত সমস্যার কারণ দেখিয়ে মালিক পক্ষ উত্তরবঙ্গের ডুয়ার্সের একটি চা বাগান বন্ধ করে দিয়েছে। জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানের শ্রমিকরা গতকাল সকালে কাজে গিয়ে গেটে বাগান বন্ধের নোটিশ দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। শ্রমিকদের ১৫ দিনের মজুরি বকেয়া রয়েছে বলে শ্রম দপ্তর সূত্রে...

August 31, 2025 9:50 AM

views 42

নাম পরিবর্তন করে এদেশে অবৈধভাবে বসবাসের অভিযোগে এক বাংলাদেশীকে গ্রেপ্তার করেছে মালদার ইংরেজবাজার থানার পুলিশ।

নাম পরিবর্তন করে এদেশে অবৈধভাবে বসবাসের অভিযোগে এক বাংলাদেশীকে গ্রেপ্তার করেছে মালদার ইংরেজবাজার থানার পুলিশ। হৃদয় মিঞা নামে ঐ ব্যক্তি বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা। মহদিপুর স্ট্যান্ড এলাকায় তাকে আটক করে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয়। প্রায় ১০ বছর ধরে সে এদেশে বসবাস করছিল বলে জিজ্ঞাসাবাদের সময় ...

August 31, 2025 9:42 AM

views 1.5K

রাজ্য সরকার, তার কর্মচারী ও পেনশনভোগীদের বেতন বা পেনশনের সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট অন্য ব্যাংকে পরিবর্তন করার নিয়ম আরও সরল করেছে।

রাজ্য সরকার, তার কর্মচারী ও পেনশনভোগীদের বেতন বা পেনশনের সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট অন্য ব্যাংকে পরিবর্তন করার নিয়ম আরও সরল করেছে। এখন থেকে অ্যাকাউন্ট পরিবর্তন করতে চাইলে সংশ্লিষ্ট কর্মীকে অফিসের ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে পূরণ করা অপশন ফর্ম জমা দিতে হবে বলে অর্থ দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিত...

August 31, 2025 9:41 AM

views 50

রাজ্যে ভোটার সংখ্যার নিরিখে নির্বাচন কমিশনের খসড়ায় দক্ষিণ চব্বিশ পরগনায় সবচেয়ে বেশি বুথের সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে।

রাজ্যে ভোটার সংখ্যার নিরিখে নির্বাচন কমিশনের খসড়ায় দক্ষিণ চব্বিশ পরগনায় সবচেয়ে বেশি বুথের সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। এই জেলায় এক হাজার ৫৫১টি বুথ বৃদ্ধি করার কথা বলা হয়েছে। এর ফলে জেলায় মোট বুথের সংখ্যা বৃদ্ধি পেয়ে হবে ১০ হাজার ৪১০। এরপরেই রয়েছে উ...

August 31, 2025 9:39 AM

views 30

অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের নামের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন।

অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের নামের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। গতসন্ধ্যায় কমিশনের ওয়েবসাইটে এক হাজার ৮০৪ জন শিক্ষক-শিক্ষিকার নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যো...

August 31, 2025 9:37 AM

views 29

ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় হুথি-সমর্থিত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাবি এবং আরও বেশ কয়েকজন মন্ত্রী নিহত হয়েছেন।

ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় হুথি-সমর্থিত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাবি এবং আরও বেশ কয়েকজন মন্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো  কয়েকজন মন্ত্রী। সে দেশের বিদ্রোহী হুথি গোষ্ঠী একথা জানিয়েছে। এ সপ্তাহের শুরুতেই এই ঘটনা ঘটে। রাজধানী সানার দক্ষিণে ইজরায়েলের দশটি বিমান এক...

August 31, 2025 9:36 AM

views 59

পাঞ্জাব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি যা ১৯৮৮ সালের বিধ্বংসী বন্যাকেও ছাপিয়ে গেছে

পাঞ্জাব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি যা ১৯৮৮ সালের বিধ্বংসী বন্যাকেও ছাপিয়ে গেছে। হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরে ভারী বৃষ্টির কারণে বন্যার জল নেমে আসায় রাজ্যের নয়টি জেলায় ব্যাপক ক্ষতির খবর মিলেছে। সরকারি সূত্র অনুযায়ী, পাঞ্জাবে এখনও পর্যন্ত ১,০১৮টি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত যার মধ্...