September 10, 2025 2:39 PM

views 98

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সে দেশের শান্তি প্রতিষ্ঠায় নেপালের জনগণকে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সে দেশের শান্তি প্রতিষ্ঠায় নেপালের জনগণকে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন। নেপালের বর্তমান পরিস্হিতি নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রীর  পৌরোহিত্যে গতকাল নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক বসে।  পরে সামাজিক মাধ্যমে এক ব...

September 10, 2025 1:25 PM

views 47

প্রতিবেশী দেশ নেপালে উদ্ভূত সঙ্কটের প্রেক্ষিতে উত্তরপ্রদেশ-নেপাল সীমান্তবর্তী এলাকায় রাজ্য সরকার উচ্চ সতর্কতা জারি করেছে।

প্রতিবেশী দেশ নেপালে উদ্ভূত সঙ্কটের প্রেক্ষিতে উত্তরপ্রদেশ-নেপাল সীমান্তবর্তী এলাকায় রাজ্য সরকার উচ্চ সতর্কতা জারি করেছে। সীমান্তবর্তী জেলাগুলির নিরাপত্তা আরো জোরদার করতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। নেপালে আটকে পড়া ভারতীয়দের সহায়তায় লক্ষনৌ-এ পুলিশের হেড কোয়ার্টারে খোলা হয়েছে ২৪ ঘন্টার ব...

September 10, 2025 12:03 PM

views 50

পুরুষদের এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ তাদের অভিযান শুরু করবে।

পুরুষদের এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ তাদের অভিযান শুরু করবে। গ্রুপ-A-তে প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমীরসাহী। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত ৮-টায়। গতরাতে আবুধাবিতে উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান ৯৪ রানে হংকং-কে হারিয়ে দিয়েছে।

September 10, 2025 11:41 AM

views 48

পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে সম্প্রতি AC EMU লোকাল চালুর পর যাত্রীরা তা ব্যাপক ভাবে ব্যবহার করায় শহরতলীর রেল পরিবহনে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।

পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে সম্প্রতি AC EMU লোকাল চালুর পর যাত্রীরা তা ব্যাপক ভাবে ব্যবহার করায় শহরতলীর রেল পরিবহনে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। বর্তমানে শিয়ালদা - রানাঘাট, শিয়ালদা - বনগাঁ - রানাঘাট এবং শিয়ালদা - কৃষ্ণনগর এই তিন রুটে AC EMU লোকাল চলাচল করছে। যাত্রীদের থেকে বিপুল সাড়া পাওয়ার প...

September 10, 2025 10:29 AM

views 22

উত্তরাখণ্ড এ ৩৫ দিন ধরে মারাত্মক বৃষ্টি ও উত্তর কাশীর ধারালি দুর্ঘটনার পর গঙ্গোত্রী ধামে পুন্যার্থিদের যাত্রা পুনরায় শুরু হয়েছে।

উত্তরাখণ্ড এ ৩৫ দিন ধরে মারাত্মক বৃষ্টি ও উত্তর কাশীর ধারালি দুর্ঘটনার পর গঙ্গোত্রী ধামে পুন্যার্থিদের যাত্রা পুনরায় শুরু হয়েছে। প্রশাসন ও সীমান্ত সড়ক সংস্থার যৌথ তৎপরতায় এটি সম্ভব হয়েছে। বৃষ্টিতে বিপর্যস্ত গঙ্গোত্রী জাতীয় সড়ক সংস্কারের পর তা যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়েছে। বর্তমানে বিশেষ শাটল বাস ...

September 10, 2025 8:33 AM

views 49

পুরুষদের এশিয়া কাপ ক্রিকেটে গতরাতে আবুধাবিতে উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান ৯৪ রানে হংকং-কে হারিয়ে দিয়েছে।

পুরুষদের এশিয়া কাপ ক্রিকেটে গতরাতে আবুধাবিতে উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান ৯৪ রানে হংকং-কে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আফগানিস্তান ৬ উইকেটে ১৮৮ রান করে। সেদিকুল্লা অটল ৭৩ এবং আজমাতুল্লা ওমরযাই ২০ বলে অর্দ্ধশত রান করেন। টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তানের কোন খেলোয়াড়ের এটাই...

September 10, 2025 8:26 AM

views 126

নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে গতকাল নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক বসে।

নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে গতকাল নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক বসে। এক সোশাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, নেপালের ঘটনা দুঃখজনক। নেপালে যুব সম্প্রদায়ের জীবনহানিতে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী সেদেশে স্থিতিশীলতা, শান্তি ও প্র...

September 10, 2025 8:23 AM

views 42

কাতারের দোহায় ইজরায়েলী হামলায় ভারত উদ্বেগ প্রকাশ করে সেখানে সংযম রক্ষা ও কূটনৈতিক আলাপ-আলোচনার আহ্বান জানিয়েছেন।

কাতারের দোহায় ইজরায়েলী হামলায় ভারত উদ্বেগ প্রকাশ করে সেখানে সংযম রক্ষা ও কূটনৈতিক আলাপ-আলোচনার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে এক বিবৃতিতে বিদেশমন্ত্রক এই ঘটনায় হামলা পরবর্তী পরিস্থিতি এবং এরফলে এই ঘটনার কি প্রভাব পড়বে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।

September 10, 2025 8:17 AM

views 59

ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকরনুকে নিয়োগ করেছেন।

ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকরনুকে নিয়োগ করেছেন। জনগণের প্রত্যাখাত কৃচ্ছ্রসাধন নীতি নিয়ে সংসদের আস্হা ভোটে হেরে যাওয়ায় প্রাক্তন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেরু ক্ষমতাচ্যুত হওয়ার একদিন পরই এই সিদ্ধান্ত নেওয়া হলো। ফ্রাঁসোয়...

September 10, 2025 8:15 AM

views 49

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী গতকাল সি পি রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করে উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী গতকাল সি পি রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করে উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানান। এই বৈঠকে বিজেপি সভাপতি জে পি নাড্ডা ,টিডিপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু, জে ডি ইউ নেতা সঞ্জয় ঝা, শিবসেনা নেতা‌ শ্রীকান্ত শিন্ডে ও টিএমসি এম নেতা জিকে ভাসা...