September 12, 2025 8:58 AM

views 317

ভারতের ১৫তম উপরাষ্ট্রপতি হিসেবে আজ সি.পি. রাধাকৃষ্ণণ শপথ নেবেন।

ভারতের ১৫তম উপরাষ্ট্রপতি হিসেবে আজ সি.পি. রাধাকৃষ্ণণ শপথ নেবেন। রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শ্রী রাধাকৃষ্ণণকে শপথবাক্য পাঠ করাবেন। চলতি মাসের ৯ তারিখে অনুষ্ঠিত উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ মনোনীত রাধাকৃষ্ণণ ৪৫২ টি ভোট পেয়ে চলতি মাসের আই.এন.ডি.আই.এ. ব্লকের প্রার্থী তথা সুপ্রিম কোর্টের ...

September 12, 2025 8:57 AM

views 45

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে “জ্ঞান ভারতম”-এর উপর আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে “জ্ঞান ভারতম”-এর উপর আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন। শ্রী মোদী  পাণ্ডুলিপি ডিজিটাইজেশন, সংরক্ষণ এবং জনসাধারণের সার্বিক অংশগ্রহণের  একটি  ডিজিটাল প্ল্যাটফর্ম “জ্ঞান ভারতম” পোর্টালেরও উদ্বোধন করবেন। এই উপলক্ষ্যে একটি জমায়েতে তিনি বক্তব্য রাখবেন। "...

September 11, 2025 9:59 PM

views 28

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে জ্ঞান ভারতম আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে জ্ঞান ভারতম আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন। তিনি জ্ঞান ভারতের পোর্টালেরও সূচনা করবেন। পান্ডুলিপি ঐতিহ্যের মধ্য দিয়ে ভারতের জ্ঞান আহরণ ক্ষমতা বাড়ানোর মূল ভাবনায় আয়োজিত তিনদিনের এই সম্মেলনে আজ শুরু হয়েছে।

September 11, 2025 9:58 PM

views 23

নেপাল উদ্ভূত পরিস্হিতি প্রসমনে রাজনৈতিক দল সমর্থিত বিভিন্ন ছাত্র সংগঠনের ১২ জন প্রাক্তন চেয়ারপার্সন সহ ছাত্র নেতারা জানিয়েছেন, সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে জেন জি-র দাবি পূরণ করা যেতে পারে।

নেপাল উদ্ভূত পরিস্হিতি প্রসমনে রাজনৈতিক দল সমর্থিত বিভিন্ন ছাত্র সংগঠনের ১২ জন প্রাক্তন চেয়ারপার্সন সহ ছাত্র নেতারা জানিয়েছেন, সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে জেন জি-র দাবি পূরণ করা যেতে পারে। এক যৌথ প্রেস বিবৃতিতে তারা সংসদীয় রীতি মেনে সরকার গঠনের জন্য নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। রাজনৈতিক আ...

September 11, 2025 9:42 PM

views 34

দূরপাল্লার ট্রেনের টিকিট নিয়ে জালিয়াতি ও যাত্রী হয়রানি আটকাতে ভারতীয় রেল একাধিক ব্যবস্থা নিচ্ছে।

দূরপাল্লার ট্রেনের টিকিট নিয়ে জালিয়াতি ও যাত্রী হয়রানি আটকাতে ভারতীয় রেল একাধিক ব্যবস্থা নিচ্ছে। রেল বোর্ডের সদস্য হিতেন্দ্র মালহোত্রা আকাশবাণীকে জানিয়েছেন , অনলাইনে টিকিট বুকিং শুরু হতেই মুহূর্তের মধ্যে সব টিকিট শেষ হয়ে যাওয়া নিয়ে ভুরি ভুরি অভিযোগ থাকে । তদন্তে জানা গেছে, অনেক ক্ষেত্রেই অসা...

September 11, 2025 9:38 PM

views 40

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে এক সাংস্কৃতিক নবজাগরণ সৃষ্টি হয়েছে।

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে এক সাংস্কৃতিক নবজাগরণ সৃষ্টি হয়েছে। আজ নতুন দিল্লিতে জ্ঞানভারতম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন ক’রে শ্রী শেখাওয়াত বলেছেন, এই অভিযানের মধ্য দিয়ে ভবিষ্যতের জন্য ভারতের পুঁথির ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নেওয়...

September 11, 2025 9:35 PM

views 67

মহারাষ্ট্রের রাজ্যপাল পদে গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রতকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

মহারাষ্ট্রের রাজ্যপাল পদে গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রতকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ভবন সূত্রে জানানো হয়েছে, দেশের উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার পর সি পি রাধাকৃষ্ণন রাজ্যপাল পদে ইস্তফা দেওয়ায় এই পরিবর্তন করা হয়েছে।

September 11, 2025 9:33 PM

views 36

দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাকতুম, ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে যৌথভাবে আই আই এম আহমেদাবাদের দুবাই ক্যাম্পাসের উদ্বোধন করেছেন।

দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাকতুম, ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে যৌথভাবে আই আই এম আহমেদাবাদের দুবাই ক্যাম্পাসের উদ্বোধন করেছেন। এই প্রথম কোনও আই আই এম-এর আন্তর্জাতিক শাখা খোলা হল। যুবরাজ শেখ হামদান এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, সংযুক্ত আরব আমিরশাহী ও ...

September 11, 2025 9:28 PM

views 52

ইন্দোনেশিয়ার বালিতে এক ভয়াবহ বন্যায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে

ইন্দোনেশিয়ার বালিতে এক ভয়াবহ বন্যায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। ডেনপাসার প্রদেশে সবথেকে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। দু’জনের খোঁজ এখনও মেলেনি। গত কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টির ফলে নদীগুলি প্লাবিত হয়ে বহু বাড়িঘর জলে ডুবে গেছে, রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, অনেকগুলি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। অসংখ্য নাগ...

September 11, 2025 9:27 PM

views 42

কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, চলতি বছরের শেষ নাগাদ পরিবহন খাতে ব্যয় ৯ শতাংশে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।

কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, চলতি বছরের শেষ নাগাদ পরিবহন খাতে ব্যয় ৯ শতাংশে নেমে আসবে বলে আশা করা হচ্ছে। সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স - SIAM-এর ৬৫তম আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শ্রী গড়করি উল্লেখ করেন, দেশে পরিবহন ব্যয় ১৬ শতাংশ থেকে কম...