September 26, 2025 1:36 PM

views 43

ভারতীয় বিমান বাহিনী আজ চণ্ডীগড়ে ছয় দশক ধরে জাতির সেবায় নিয়োজিত মিগ-২১ বিমানকে বিদায় জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং ঊর্ধ্বতন আধিকারিকদের উপস্থিতিতে বিমানটিকে বিদায় জানানো হয়। বিমান বাহিনীর প্রধান মার্শাল এপি সিং বাদল এই শেষ উড়ানে অংশ নেন। চীন-ভারত যুদ্ধের পর ১৯৬৩ সালে ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত মিগ ২১ ছিল দেশের প্রথম সুপারসনিক ফাইটার জেট। ১৯৬৫ এবং ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে এই বিমানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পাকিস্তানি বিমান বাহিনীর মারাত্মক ক্ষতিসাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মিগ-২১।

ভারতীয় বিমান বাহিনী আজ চণ্ডীগড়ে ছয় দশক ধরে জাতির সেবায় নিয়োজিত  মিগ-২১ বিমানকে বিদায় জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং ঊর্ধ্বতন আধিকারিকদের উপস্থিতিতে বিমানটিকে বিদায় জানানো হয়। বিমান বাহিনীর প্রধান মার্শাল এপি সিং বাদল এই  শেষ উড়ানে অংশ নেন। চীন-ভারত যুদ্ধের পর ১৯৬৩ সালে ভারতীয় বিমা...

September 26, 2025 1:33 PM

views 355

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে।

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে। এর ফলে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেল মুক্তির পথ প্রসারিত হলেও, এখনই তিনি ছাড়া পাচ্ছেন না।    বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে গত ১৫’ই সেপ্টেম্বর জামিন মামলার শুনানি শেষ হয়ে...

September 26, 2025 10:58 AM

views 88

শ্রীলঙ্কার কলম্বোতে SAFF অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারত, নেপালকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে তাদের স্থান নিশ্চিত করেছে

শ্রীলঙ্কার কলম্বোতে SAFF অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারত, নেপালকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে তাদের স্থান নিশ্চিত করেছে। আগামীকাল, ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। খেলার ৬১ মিনিটে ওয়াংখেইরাকপাম গুনলেইবা গোল করে দলকে এগিয়ে দেন।এরপর ৮০ মিনিটে বদলি খেলোয়াড় আজলান শাহ এবং অতিরিক্ত সময়...

September 26, 2025 11:02 AM

views 104

এশিয়া কাপে সুপার ফোর পর্বের খেলায় বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান ফাইনালে পৌঁছেছে।

এশিয়া কাপে সুপার ফোর পর্বের খেলায় বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান ফাইনালে পৌঁছেছে। দুবাইয়ে গতকাল পাকিস্তান বাংলাদেশকে ১১ রানে হারিয়ে দেয়। আগামী রবিবার এশিয়া কাপের ফাইনালে ভারত পাকিস্তান পরস্পরের মুখোমুখি হবে। এশিয়া কাপের ১৭ বছরের ইতিহাসে প্রথমবারের জন্য ফাইনালে ভারত ও পাকিস্তান একে অন্যের বিরুদ্ধে খেলবে...

September 26, 2025 11:01 AM

views 97

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ বিহারে ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার’ সূচনা করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ বিহারে ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার’ সূচনা করবেন। অনুষ্ঠানে, বিহারের ৭৫ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার টাকা করে হস্তান্তর করবেন শ্রী মোদী। বিহার সরকারের এই উদ্যোগ নারীদের পছন্দের কর্মসংস্থান বা জীবিকা নির্বাহের নতুন সুযোগ...

September 26, 2025 10:54 AM

views 57

বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ত্রাণ সামগ্রী নিয়ে তিনটি কন্টেনার, চাবাহার বন্দর হয়ে আফগানিস্তানের কাবুলে পৌঁছেছে।

বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ত্রাণ সামগ্রী নিয়ে তিনটি কন্টেনার, চাবাহার বন্দর হয়ে আফগানিস্তানের কাবুলে পৌঁছেছে। গতকাল আফগান কর্তৃপক্ষের কাছে তা হস্তান্তর করা হয়েছে। সাম্প্রতিক ভূমিকম্পের প্রেক্ষিতে আফগানিস্তানকে যে মানবিক সহায়তা দিয়ে চলেছে ভারত,  তারই অঙ্গ হিসাবে এই ত্রাণ পাঠানো হয়েছে। ত্রাণ...

September 26, 2025 10:27 AM

views 44

ফ্রান্সের প্রাক্তন রাষ্ট্রপতি নিকোলাস সারকোজি ফৌজদারি ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ফ্রান্সের প্রাক্তন রাষ্ট্রপতি নিকোলাস সারকোজি ফৌজদারি ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রয়াত লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে পাওয়া লক্ষ লক্ষ ইউরোর অবৈধ তহবিলের  সম্পর্কিত এই মামলায় ২০০৭ সালের নির্বাচনে প্রচার চালানোর সময়  গাদ্দা...

September 26, 2025 10:25 AM

views 63

স্বরাষ্ট্রমন্ত্রক, সোনম ওয়াংচুকের এন জি ও –র FCRA সার্টিফিকেট বাতিল করে দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রক, সোনম ওয়াংচুকের এন জি ও –র FCRA সার্টিফিকেট বাতিল করে দিয়েছে। জানা গেছে, এন জি ও-টি অভিবাসন, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা এবং সার্বভৌমত্ব নিয়ে শিক্ষামূলক কর্মসূচীর জন্য সুইডেনের একপক্ষের কাছ থেকে ৪ লক্ষ ৯৩ হাজারের বেশী টাকা পেয়েছে। মন্ত্রক জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব নিয়ে পড়াশো...

September 26, 2025 10:23 AM

views 94

নেপালের অন্তর্বর্তী সরকারের নেতা প্রধানমন্ত্রী সুশীলা কার্কি গতকাল প্রথমবারের জন্য জাতির উদ্দেশে ভাষন দিয়েছেন।

নেপালের অন্তর্বর্তী সরকারের নেতা প্রধানমন্ত্রী সুশীলা কার্কি গতকাল প্রথমবারের জন্য জাতির উদ্দেশে ভাষন দিয়েছেন। প্রধানমন্ত্রী কার্কি বলেন, জেন জি-র প্রতিবাদ বিক্ষোভের পর গঠিত সরকার, সুপ্রশাসন এবং দ্রুত জন পরিষেবা প্রদান করতে বদ্ধ পরিকর। এজন্য সব সরকারী কর্মীদের উইদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। শ্রীম...

September 25, 2025 9:24 PM

views 47

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, অর্থ ব্যবস্থা পরিচালনার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলি দেশের অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, অর্থ ব্যবস্থা পরিচালনার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলি দেশের অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থনীতিকে আরো শক্তিশালী করতে ব্যাঙ্কগুলিকে আগামীদিনে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আর্থিক বিকাশে যখন প্রযুক্তির প্রয়োজনীয়তা বেড়েছে তখন ব্যাঙ্...