October 18, 2025 7:18 PM

views 64

চিনের বিখ্যাত পদার্থবিদ এবং নোবেল বিজয়ী চেন নিং ইয়াং আজ বেইজিংয়ে ১০৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

চিনের বিখ্যাত পদার্থবিদ এবং নোবেল বিজয়ী চেন নিং ইয়াং আজ বেইজিংয়ে ১০৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।  ইয়াং ১৯২২ সালে পূর্ব চীনের আনহুই প্রদেশের হেফেইতে জন্মগ্রহণ করেন। ১৯৫৭ সালে মাত্র ৩৫ বছর বয়সে তিনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন। ১৯৫৪ সালে, তিনি মার্কিন পদার্থবিদ রবার্ট মিলসের স...

October 18, 2025 7:16 PM

views 120

ইডেনে রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে বাংলা ৮ উইকেটে উত্তরাখণ্ডকে হারিয়ে দিয়েছে।

ইডেনে রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে বাংলা ৮ উইকেটে উত্তরাখণ্ডকে হারিয়ে দিয়েছে। ২ উইকেটে ১৬৫ রান হাতে নিয়ে আজ চতুর্থ তথা শেষ দিনে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে উত্তরাখণ্ড ২৬৫ রানে অলআউট হয়ে যায়। অধিনায়ক কুনাল চান্ডেলা ৭২ রান করেন। মহম্মদ শামি চার উইকেট নিয়েছেন। জয়ের জন্য ১৫৬ রানের লক্ষ্য নিয়...

October 18, 2025 7:14 PM

views 54

ভারতের তানভি শর্মা BWF বিশ্ব জুনিয়ার চ্যাম্পিয়ানশিপে মেয়েদের সিঙ্গলসের ফাইনালে উঠে পদক জয় নিশ্চিত করেছেন।

ভারতের তানভি শর্মা BWF বিশ্ব জুনিয়ার চ্যাম্পিয়ানশিপে মেয়েদের সিঙ্গলসের ফাইনালে উঠে পদক জয় নিশ্চিত করেছেন। গুয়াহাটিতে আজ সেমিফাইনালে তানভি, চীনের লিউ সি ইয়া-কে ১৫-১১, ১৫-৯ গেমে অনায়াসে হারিয়ে দেন।  ফাইনালে তানভি, থাইল্যান্ডের প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবেন।

October 18, 2025 7:04 PM

views 50

ভারত দেশীয় পদ্ধতিতে প্রথম নাফিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক তৈরি করেছে বলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং জানিয়েছেন।

ভারত দেশীয় পদ্ধতিতে প্রথম নাফিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক তৈরি করেছে বলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং জানিয়েছেন। নতুনদিল্লিতে আজ চিকিৎসা সংক্রান্ত একটি কর্মশিবিরের উদ্বোধন করে শ্রী সিং বলেন, এই অ্যান্টিবায়োটিক শ্বাসযন্ত্রের সংক্রমণের পাশাপাশি ক্যান্সার এবং ডায়াবেটিসের ক্ষেত্রেও বিশ...

October 18, 2025 8:50 AM

views 92

মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী জানদানশাতার গম্বোজাভ আস্থা ভোটে হেরে যাওয়ায় পদত্যাগ করেছেন

মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী জানদানশাতার গম্বোজাভ আস্থা ভোটে হেরে যাওয়ায় পদত্যাগ করেছেন। সে-দেশের আইনপ্রণেতারা তাঁর বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন ও অপশাসনের অভিযোগ তুলে গতকাল তাঁর অপসারণের পক্ষে ভোট দেন। দায়িত্ব গ্রহণের মাত্র চার মাস পর তাঁর পদত্যাগ ঘিরে সে-দেশে নতুন ক’রে রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে। মঙ্গোলিয়...

October 18, 2025 8:49 AM

views 62

উজবেকিস্তানের বিপক্ষে ২-১ গোলে জয়লাভ করে এএফসি অনূর্ধ্ব-১৭ মহিলা এশিয়ান কাপ ২০২৬-এর জন্য যোগ্যতা অর্জন করল ভারতীয় মহিলা দল

উজবেকিস্তানের বিপক্ষে ২-১ গোলে জয়লাভ করে এএফসি অনূর্ধ্ব-১৭ মহিলা এশিয়ান কাপ ২০২৬-এর জন্য যোগ্যতা অর্জন করল ভারতীয় মহিলা দল। এই জয়ের ফলে ভারত দুটি ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ জি-এর শীর্ষে থেকে এই কৃতিত্ব অর্জন করেছে। পাশাপাশি ভারতের অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-২০ এবং সিনিয়র মহিলা দলরাও সম্প্রতি তাদে...

October 18, 2025 8:48 AM

views 116

আজ ধনতেরাস বা ধন ত্রয়োদশী ।

আজ ধনতেরাস বা ধন ত্রয়োদশী । বিপুল উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে দেশজুড়ে পালিত হবে সমৃদ্ধির এই  উৎসব। কথিত আছে এই দিনে সোনা, রূপো বা ধাতুর জিনিস কিনলে তা কুবেরের ভাণ্ডারের মতই অক্ষয় হয়। এই  উপলক্ষে সুখ সমৃদ্ধির কামনায় অনেক গৃহস্থের বাড়িতে ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী ও ধন সম্পদের দেবতা কুবেরে...

October 18, 2025 8:44 AM

views 460

ভারত সঞ্চার নিগম লিমিটেড- BSNL, নতুন গ্রাহকদের জন্য এক টাকার বিশেষ ফোর-জি প্ল্যান চালু করেছে

ভারত সঞ্চার নিগম লিমিটেড- BSNL, নতুন গ্রাহকদের জন্য এক টাকার বিশেষ ফোর-জি প্ল্যান চালু করেছে। এমাসের ১৫ তারিখ থেকে  তা বলবত হয়েছে। চলবে ১৫’ই নভেম্বর পর্যন্ত। নতুন এই প্ল্যানের আওতায় বিনামূল্যে ৩০ দিন মোবাইল পরিষেবার পাশাপাশি রয়েছে  আনলিমিটেড কলের সুবিধে ও দৈনিক 2GB ইন্টারনেট ডেটা এবং প্রতিদিন ১০০ টি...

October 18, 2025 8:42 AM

views 93

ব্যাডমিন্টনে, ডেনমার্ক ওপেনে ভারতের পুরুষদের ডাবলস জুটি সাত্ত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি সেমিফাইনালে উঠেছেন।

ব্যাডমিন্টনে, ডেনমার্ক ওপেনে ভারতের পুরুষদের ডাবলস জুটি সাত্ত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি সেমিফাইনালে উঠেছেন। চলতি বছরের শুরুতে BWF বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় জুটি গত রাতে কোয়ার্টার ফাইনালে অবাছাই ইন্দোনেশিয়ার জুটি মহাম্মদ রিয়ান আরদিয়ান্তো এবং রহমত হিদায়াতকে ২১-...

October 18, 2025 8:41 AM

views 215

আফগানিস্তানে, দক্ষিণ-পূর্ব পাকতিকা প্রদেশে পাকিস্তানের একের পর এক বিমান হামলায় দুই শিশু সহ কমপক্ষে ছ’জন নিহত এবং সাতজন আহত হয়েছেন।

আফগানিস্তানে, দক্ষিণ-পূর্ব পাকতিকা প্রদেশে পাকিস্তানের একের পর এক বিমান হামলায় দুই শিশু সহ কমপক্ষে ছ’জন নিহত এবং সাতজন আহত হয়েছেন। পাক-আফগান সীমান্তের উভয় প্রান্তে কয়েকদিন ধরে তীব্র সংঘর্ষের পর দু’দেশের মধ্যে ৪৮ ঘন্টার যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই এই ভয়াবহ হামলা চালানো হয়েছে। আফগানিস্তানের আরগুন এব...