October 19, 2025 7:08 PM

views 105

লাদাখের UPSC সিভিল সার্ভিস পরীক্ষার মেধাবী পরীক্ষার্থীদের বিশেষ গুনমানসম্পন্ন শিক্ষাগত প্রশিক্ষণ দিতে এবং মেধা ভিত্তিক বৃত্তি প্রদানের জন্য আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্তা REWA 2.O প্রকল্পের  সূচনা করেছেন।

লাদাখের UPSC সিভিল সার্ভিস পরীক্ষার মেধাবী পরীক্ষার্থীদের বিশেষ গুনমানসম্পন্ন শিক্ষাগত প্রশিক্ষণ দিতে এবং মেধা ভিত্তিক বৃত্তি প্রদানের জন্য আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্তা REWA 2.O প্রকল্পের  সূচনা করেছেন। এই প্রকল্পের  লক্ষ্য, কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রতি...

October 19, 2025 7:02 PM

views 59

ভারতের তন্বি শর্মা ওয়ার্ল্ড ব্যাডমিন্টন জুনিয়র চ্যাম্পিয়নশিপে রূপো জিতেছেন।

ভারতের তন্বি শর্মা ওয়ার্ল্ড ব্যাডমিন্টন জুনিয়র চ্যাম্পিয়নশিপে রূপো জিতেছেন। গুয়াহাটির ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সে আজ মেয়েদের সিঙ্গলসের ফাইনালে তন্বি থাইল্যান্ডের অন্যপাত ফিচিতপ্রীচাসাকের কাছে ৭-১৫, ১২-১৫ স্ট্রেট গেমে পরাজিত হয়েছেন। ১৭ বছর পর এই প্রতিযোগিতায় কোনো পদক জিতলো ভারত। অপর্ণা পোপ...

October 19, 2025 7:13 PM

views 166

পার্থে বৃষ্টি বিঘ্নিত একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ভারত আজ অস্ট্রেলিয়ার কাছে  ২৯ বল বাকি থাকতে সাত উইকেটে পরাস্ত হয়েছে।

পার্থে বৃষ্টি বিঘ্নিত একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ভারত আজ অস্ট্রেলিয়ার কাছে  ২৯ বল বাকি থাকতে সাত উইকেটে পরাস্ত হয়েছে। সিরিজে মোট তিনটি ম্যাচ হওয়ার কথা, তার প্রথমটিই শুরু থেকে খারাপ আবহাওয়ার কবলে পড়ল। টসে জিতে অস্ট্রেলিয়া শুভমন গিলদের ব্যাট করতে পাঠালে সবুজ পিচে কোনও নামিদামি ব্যাটার দাঁড়াত...

October 19, 2025 1:09 PM

views 81

কালি পুজো উপলক্ষ্যে যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলের শহরতলীর বিভিন্ন শাখায় বিশেষ ট্রেন পরিষেবা দেবে

কালি পুজো উপলক্ষ্যে যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আগামীকাল, মঙ্গল ও বুধবার রাতে শহরতলীর বিভিন্ন শাখায় বিশেষ ট্রেন পরিষেবা দেবে। যেসব শাখায় রাত্রিকালীন এই  বিশেষ পরিষেবা দেওয়া হবে সেগুলি হল শিয়ালদা - ডানকুনি, শিয়ালদা - বারাসাত, বনগাঁ - বারাসাত, শিয়ালদা - রানাঘাট, এবং শিয়ালদা...

October 19, 2025 1:04 PM

views 129

উত্তরপ্রদেশের অযোধ্যায় আজ সন্ধ্যায় দীপোত্সব শুরু হতে চলেছে

উত্তরপ্রদেশের অযোধ্যায় আজ সন্ধ্যায় দীপোত্সব শুরু হতে চলেছে। ভগবান শ্রী রামের অযোধ্যায় ফিরে আসার ঘটনাকে স্মরণ করে এই উত্সব অনুষ্ঠিত হয়ে থাকে। গত বছর ২৬ লক্ষেরও বেশি প্রদীপ অযোধ্যা শহর জুড়ে প্রজ্জ্বলিত হয়েছিল। এবছর সেই রেকর্ড ভেঙে রামকিকৌরির ৫৬ টি ঘাট বরাবর ২৬,১১,১০১ টি মাটির প্রদীপ প্রজ্জ্বলন করা হব...

October 19, 2025 12:56 PM

views 100

ভারত লিগ পর্বের শেষ ম্যাচে ২-১ গোলে আয়োজক মালয়েশিয়াকে পরাজিত করেছে

সুলতান জোহর কাপ হকি প্রতিযোগিতার ফাইনালে আজ ভারত ও অষ্ট্রেলিয়া মুখোমুখি হবে। জোহর বহারু তামাং দয়া হকি স্টেডিয়ামে গতকাল ভারত তাদের লিগ পর্বের শেষ ম্যাচে ২-১ গোলে আয়োজক মালয়েশিয়াকে পরাজিত করেছে। ভারতের পক্ষে রোশন কুজুর ও সৌরভ আনন্দ কুশওহায়া গোল করেছেন। মালয়েশিয়ার নবীণেশ পানিকার একটি গোল শোধ ক...

October 19, 2025 12:49 PM

views 148

আফগানিস্তান ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে কাতারের বিদেশ মন্ত্রক জানিয়েছে

সীমান্তে দুই দেশের প্রাণঘাতী সংঘর্ষের পর আফগানিস্তান ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে কাতারের বিদেশ মন্ত্রক জানিয়েছে।  কাতারের রাজধানী দোহায় গতকাল কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে এই চুক্তি হয়েছে। এক বিবৃতিতে কাতারের বিদেশ মন্ত্রক জানিয়েছে, আলোচনার সময় উভয় পক্ষই ত...

October 19, 2025 12:09 PM

views 63

চাঁদের উপর সূর্যের করোনাল মাস ইজেকশন-এর প্রভাব এই প্রথম চন্দ্রযান-২ পর্যবেক্ষণ করেছে বলে ISRO জানিয়েছে

চাঁদের উপর সূর্যের করোনাল মাস ইজেকশন-CME-এর প্রভাব এই প্রথম চন্দ্রযান-২  পর্যবেক্ষণ করেছে বলে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা-ISRO জানিয়েছে। চাঁদের হালকা বাতাস বা লুনার এক্সোস্পিয়ার এবং এর পৃষ্ঠের উপর মহাকাশের আবহাওয়ার প্রভাব অনুধাবন করতে এই পর্যবেক্ষন সহায়ক হবে। GSLV-MkIII-M1 রকেট ব্যবহার করে শ্রীহর...

October 19, 2025 9:01 AM

views 97

১২৫ তম আইএফএ শিল্ড ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান সুপারজায়ান্ট

সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ৫-৪ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে ১২৫ তম আইএফএ শিল্ড ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান সুপারজায়ান্ট। নির্ধারিত সময়ে খেলার ফল ১-১ ছিল। খেলার ৩৬ মিনিটে হামিদ আহাদাদের দেওয়া গোলে ইস্টবেঙ্গল ১-০ য় এগিয়ে যায়। বিরতির ঠিক আগে আপুইয়া লালতের দেওয়া গোলে মোহনবাগান সমতা ফে...

October 18, 2025 10:07 PM

views 89

ভক্তদের দর্শনের সুবিধার্থে কলকাতা মেট্রো রেল আগামী সোমবার কালীপুজোর দিন রাতে ব্লু লাইন সেকশনে আপ ও ডাউন অভিমুখে বর্ধিত বিশেষ পরিষেবা দেবে।

ভক্তদের দর্শনের সুবিধার্থে কলকাতা মেট্রো রেল আগামী সোমবার কালীপুজোর দিন রাতে ব্লু লাইন সেকশনে আপ ও ডাউন অভিমুখে বর্ধিত বিশেষ পরিষেবা দেবে। ওই দিন ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামের শেষ পরিষেবা রাত ৯ টা ২৮ মিনিটের পরিবর্তে রাত দশটা ৫১মিনিটে এবং শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের শেষ পরিষেবা ...