November 10, 2025 10:05 AM

views 68

ফিলিপিন্সে আছড়ে পড়েছে টাইফুন ফুং ওয়ং। নয় লক্ষের বেশি মানুষকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

ফিলিপিন্সে আছড়ে পড়েছে টাইফুন ফুং ওয়ং। নয় লক্ষের বেশি মানুষকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে এই ঝড়ে। ফিলিপিন্সের অরোরা অঞ্চলে এই ঝড় ঘন্টায় ১৮৫ কিমি বেগে বইছে। ওই দেশের আবহাওয়া পরিষেবা সংস্থার পক্ষ থেকে বিধ্বংসী ঝড় ও বিপদজনক বন্যার সতর্কতা জানিয়েছে। পাশাপাশ...

November 10, 2025 10:04 AM

views 50

মায়ানমারে আজ সকালে ৩.৩ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে।

মায়ানমারে আজ সকালে ৩.৩ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। এর আগে এবছরের ২৮ শে মার্চ মধ্য মায়ানমারে ৭.৭ ও ৬.৪ মাত্রার ভূকম্পনের ফলে প্রায় ১০০০ এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হন। বিশ্ব স্বাস্থ্যসংস্থা এই অঞ্চলে টিউবারকিউলোসিস, এইচ আই ভি, ভেক্টর ও জলবাহিত রোগ সহ অন্যান্য রোগের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে।

November 10, 2025 10:04 AM

views 74

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আসাম মন্ত্রীসভা বহুবিবাহ বিরোধী আইন ২০২৫ অনুমোদন করেছে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আসাম মন্ত্রীসভা বহুবিবাহ বিরোধী আইন ২০২৫ অনুমোদন করেছে। ষষ্ঠ তফশিলভুক্ত অঞ্চলগুলি ছাড়া সমগ্র রাজ্যে বহুবিবাহের প্রচলন বন্ধ করা এবং এই প্রথার আইনি বৈধতা বিলোপের উদ্দেশ্যেই এই বিল আনা হয়েছে। শ্রী বিশ্ব শর্মা জানান, এ মাসের ২৫ তারিখ বিলটি আসাম বিধানসভায়...

November 10, 2025 10:03 AM

views 47

কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ ওড়িশা সফরে যাচ্ছেন

কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ ওড়িশা সফরে যাচ্ছেন। সে রাজ্যে কৃষকদের আয় বৃদ্ধি, পুষ্টির নিরাপত্তা ও প্রাকৃতিক কৃষি ব্যবস্থার উন্নয়ন সংক্রান্ত বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পাশাপাশি তিনি মিলেট দিবস বা মান্ডিয়া দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে অংশ নেবেন। ওড়িশা ও ...

November 10, 2025 10:02 AM

views 55

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ২দিনের সফরে ভুটান যাচ্ছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ২দিনের সফরে ভুটান যাচ্ছেন। সফরকালে শ্রী মোদী এবং ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক যৌথভাবে এক হাজার ২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্প পুনাৎসাংচু -র দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করবেন।  ভারত - ও ভুটান যৌথভাবে এই প্রকল্পটির রূপায়ন করেছে।  ভুটানের চতুর...

November 10, 2025 10:00 AM

views 44

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত থেকে পাঠানো ভগবান বুদ্ধের পবিত্র স্মৃতি  চিহ্নকে  শ্রদ্ধার সাথে স্বাগত জানানোর জন্য ভুটানের জনগণ এবং নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত থেকে পাঠানো ভগবান বুদ্ধের পবিত্র স্মৃতি  চিহ্নকে  শ্রদ্ধার সাথে স্বাগত জানানোর জন্য ভুটানের জনগণ এবং নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেছেন যে এই স্মৃতি  চিহ্ন  শান্তি, করুণা এবং সম্প্রীতির চিরন্তন বার্তার প্রতীক। তিনি আরও বল...

November 10, 2025 9:59 AM

views 65

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ লুয়ান্ডায় আঙ্গোলার জাতীয় পরিষদে সে দেশের সাংসদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ লুয়ান্ডায় আঙ্গোলার জাতীয় পরিষদে সে দেশের সাংসদের সঙ্গে সাক্ষাৎ করবেন। রাষ্ট্রপতি গতকাল বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারত  অ্যাঙ্গোলার সঙ্গে সংসদীয় সহযোগিতায় অংশ নেবে। দুই পক্ষ পারস্পরিক সংসদীয় অভিজ্ঞত ও মত বিনিময় করবে আজ। রাষ্ট্রপতি অ্যাঙ্গোলায় ভারতীয়দের সঙ্গে...

November 9, 2025 9:47 PM

views 59

কেন্দ্রীয় সরকার অধিক মাত্রায় গুরুত্বপূর্ণ খনিজ পদার্থগুলির অনুসন্ধানে ‘ন্যাশনাল ক্রিটিকাল মিনারেল মিশন’ চালু করেছে।

কেন্দ্রীয় সরকার অধিক মাত্রায় গুরুত্বপূর্ণ খনিজ পদার্থগুলির অনুসন্ধানে 'ন্যাশনাল ক্রিটিকাল মিনারেল মিশন' চালু করেছে। কলকাতায় আজ হিন্দুস্তান কপার লিমিটেডের ৫৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেন, এই প্রকল্পে ৩৪হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই ...

November 9, 2025 9:40 PM

views 38

উত্তুরে বাতাসে ভর করে রাজ্য জুড়ে শীতের আমেজ অনুভূত হচ্ছে।

উত্তুরে বাতাসে ভর করে রাজ্য জুড়ে শীতের আমেজ অনুভূত হচ্ছে। এক ধাক্কায় কমেছে তাপমাত্রার পারদ। কলকাতায় আজ সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা দুটোই ছিল স্বাভাবিকের থেকে প্রায় দুই ডিগ্রী কম। দক্ষিণবঙ্গের শ্রীনিকেতনে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে যা ৪ দশমিক ...

November 9, 2025 9:38 PM

views 92

সুন্দরবনের জঙ্গলে বাঘ শুমারির কাজ শুরু হবে আগামী ২৬ শে নভেম্বর।

সুন্দরবনের জঙ্গলে বাঘ শুমারির কাজ শুরু হবে আগামী ২৬ শে নভেম্বর। প্রথম পর্যায়ে গণনার কাজের জন্য আগামী ১১ ও ১২ ই ডিসেম্বর পর্যটকদের সুন্দরবনে জলপথে ভ্রমণ বন্ধ থাকবে। ঐ দুদিন কোনো বোট বা লঞ্চ পর্যটকদের নিয়ে জঙ্গলে প্রবেশ করতে পারবে না। সুন্দরবন টাইগার রিজার্ভের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই দুই...