May 14, 2026 10:58 AM

views 71

সরকার দেশের অভ্যন্তরীণ সরবরাহ বৃদ্ধি ও দাম নিয়ন্ত্রণে রাখতে ২০২৬ এর সেপ্টেম্বর বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে।  

সরকার দেশের অভ্যন্তরীণ সরবরাহ বৃদ্ধি ও দাম নিয়ন্ত্রণে রাখতে ২০২৬ এর সেপ্টেম্বর বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে।  যদিও ইউরোপীয় ইউনিয়ন  ও মার্কিন যুক্তরাষ্ট্রে Tariff rate quota এবং Country Specific quota, এডভান্সড অথরাইজেশন স্কিম এবং অন্য দেশে খাদ্য নিরাপত্তা ...

May 14, 2026 10:15 AM

views 54

কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই-এর ডিরেক্টর প্রবীণ সুদের কার্যকালের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে।

কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই-এর ডিরেক্টর প্রবীণ সুদের কার্যকালের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। কর্মীবর্গ ও প্রশিক্ষণ দফতরের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি এই মেয়াদ বৃদ্ধির অনুমোদন করেছে। চলতি মাসের ২৪ তারিখ তাঁর অবসরগ্রহণের কথা ছিল।  

May 14, 2026 9:57 AM

views 125

রাজ্যের সব সরকারী এবং সরকারী সাহায্যপ্রাপ্ত কলেজগুলি পরিচালন সমিতি ভেঙে দিয়েছে রাজ্য সরকার।

রাজ্যের সব সরকারী এবং সরকারী সাহায্যপ্রাপ্ত কলেজগুলি পরিচালন সমিতি ভেঙে দিয়েছে রাজ্য সরকার। উচ্চশিক্ষা দফতরের তরফে গতকাল এই মর্মে নির্দেশিকা জারি হয়েছে। নতুন সরকার, অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ ও চাকরির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করেছে। সেই অনুযায়ী কলেজগুলির পরিচালন সমিতি ভেঙে দেওয়ার এই সিদ্ধান্ত।...

May 14, 2026 9:52 AM

views 69

মাওবাদী  নেতা অর্ণব দামের  জামিনের আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট।

মাওবাদী  নেতা অর্ণব দামের  জামিনের আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট।  বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ তাদের নির্দেশে জানিয়েছেন, অর্ণব দামের বিরুদ্ধে ২৪ জন পুলিশ কর্মীকে হত্যা ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের  অভিযোগ রয়েছে, যা  অত্যন্ত গুরুতর। পাশাপাশি তিন জ...

May 14, 2026 9:31 AM

views 134

কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার, অন্য রাজ্যে পন্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে।

কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার, অন্য রাজ্যে পন্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। কৃষি বিপনন দপ্তরের তরফে  গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলু, পিঁয়াজ, শাকসব্জী, ফলমূল, খাদ্যশস্য, তৈলবীজ সহ সব ধরনের কৃষি পণ্য এবং অত্যাবশ্যক সামগ্রীর আন্তঃরাজ্য পরিবহনে আর কোনো বাধা থাকবেনা...

May 14, 2026 8:48 AM

views 501

সরকারী অনুমতি ছাড়া এখন থেকে গরু, বলদ, ষাঁড়, মোষ বা বাছুর নিধন করা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।

সরকারী অনুমতি ছাড়া এখন থেকে গরু, বলদ, ষাঁড়, মোষ বা বাছুর নিধন করা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন, ১৯৫০’ কার্যকর করতে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের  তরফে এব্যাপারে বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেখানে বলা হয়েছে, শুধুমাত্র পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়ে...

May 14, 2026 7:54 AM

views 69

উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় ধূলিঝড়, এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে।

উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় ধূলিঝড়, এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ভাদোহি জেলায়। মারা গেছেন ১৫ জন। বহু আহত মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। মির্জাপুরে ১০ জন, ফতেহপুরে ৯ জন, বাদায়ুনে ৫ জন এবং বেরেলি জেলায় ৪ জন প্রাণ হারিয়েছেন। মৃতদের অনেকেই বজ্র...

May 14, 2026 7:43 AM

views 62

নতুন দিল্লিতে আজ ব্রিকস গোষ্ঠী ভুক্ত দেশগুলোর বিদেশ মন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হবে।

নতুন দিল্লিতে আজ ব্রিকস গোষ্ঠী ভুক্ত দেশগুলোর বিদেশ মন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হবে। বৈঠকের পৌরহিত্য করবেন বিদেশ মন্ত্রী ডঃ এস জয় শঙ্কর। ব্রিকস গোষ্ঠী ভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীরা ছাড়াও সদস্য ও অংশীদার দেশগুলির প্রতিনিধি দলের প্রধানরা উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই তাঁরা দিল্লিতে পৌছেছেন। প্রধান মন্ত্...

May 13, 2026 10:05 PM

views 47

হরিয়ানার পৌর নির্বাচনে বিজেপির অভাবনীয় সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

হরিয়ানার পৌর নির্বাচনে বিজেপির অভাবনীয় সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, এই ফলাফল আবারও স্পষ্ট করে দিয়েছে যে, বিজেপি-এনডিএ সরকারের উন্নয়নমূলক নীতি এবং সুশাসনের ওপর রাজ্যের মানুষ পূর্ণ আস্থা রেখেছেন। প্রধানমন্ত্রী আরও উল্লেখ ক...

May 13, 2026 10:03 PM

views 66

নিট ইউজি প্রবেশিকা পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে

নিট ইউজি প্রবেশিকা পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে তিনজন জয়পুরের বাসিন্দা, একজন গুরুগ্রাম এবং একজন নাসিকের বাসিন্দা বলে জানা গেছে। মহারাষ্ট্রের অহল্যানগর জেলা থেকেও এক ব্যক্তিক...