January 25, 2025 4:13 PM

views 36

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত মুম্বাই সন্ত্রাসবাদী হামলায় দোষী সাব্যস্ত তাহাউর রানাকে ভারতের হাতে প্রত্যর্পণের ছাড়পত্র দিয়েছে।

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত মুম্বাই সন্ত্রাসবাদী হামলায় দোষী সাব্যস্ত তাহাউর রানাকে ভারতের হাতে প্রত্যর্পণের ছাড়পত্র দিয়েছে। এর আগে রানা, আদালতে এই রায় পূণর্বিবেচনার আর্জি জানিয়ে আবেদন করে।ভারতের পক্ষ থেকে,২০০৮ সালে মুম্বাই হামলার অন্যতম ষড়যন্ত্রী,পাকিস্থান বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী রানাকে ...

January 25, 2025 4:11 PM

views 67

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ জাতীয় ভোটার দিবস উপলক্ষে দেশের সমস্ত মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ জাতীয় ভোটার দিবস উপলক্ষে দেশের সমস্ত মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেন, ভারতের গনতন্ত্র প্রতিষ্ঠা এবং প্রত্যেক নাগরিকের ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যেই আজকের দিনটি উদযাপন করা হয়।দেশের ভবিষ্যত গঠনে অংশীদারিত্বের বিষয়টিও তিনি উল্লেখ কর...

January 25, 2025 4:10 PM

views 27

প্রয়াগরাজে মহাকুম্ভে আগত ১ লক্ষ ২১ হাজার তীর্থযাত্রী আয়ুষ মন্ত্রকের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিয়েছেন।

  প্রয়াগরাজে মহাকুম্ভে আগত দেশ বিদেশের তীর্থযাত্রী ও দর্শনার্থীদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদানে আয়ুষ মন্ত্রক সব রকম ব্যবস্থা নিয়েছে। এপর্যন্ত মেলায় আগত ১ লক্ষ ২১ হাজার তীর্থযাত্রী এই পরিষেবার সুযোগ নিয়েছেন। ৮০ জন আয়ুষ চিকিৎসক মেলায়,২৪ ঘন্টা পরিষেবা প্রদান করে চলেছেন। বিদেশ থেকে আগত পর...

January 25, 2025 12:59 PM

views 36

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লীতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে বৈঠক করবেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লীতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে বৈঠক করবেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুসঙ্ঘত করতে দুই নেতার মধ্যে কথা হবে। বৈঠকের পর দুই দেশের মধ্যে একাধিক চুক্তি স্বা...

January 25, 2025 12:54 PM

views 45

মৌনি অমাবস্যায় অমৃত স্নানকে উপলক্ষ করে আগামী ২৯ তারিখ মহাকুম্ভ মেলায় ১০কোটি মানুষের সমাগম হবে বলে উত্তর প্রদেশ সরকার অনুমান করছে

মৌনি অমাবস্যায় অমৃত স্নানকে উপলক্ষ করে আগামী ২৯ তারিখ বুধবার প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় কমপক্ষে ১০ কোটি মানুষের সমাগম হবে বলে উত্তর প্রদেশ সরকার অনুমান করছে। সমগ্র ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে এবং ভীড় ও যান চলাচল নির্বিঘ্ন রাখার জন্য সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। মহাকুম্ভ মেলাকে ভাগ করা হয়েছে ৫ টি জোন এব...

January 25, 2025 12:48 PM

views 50

রাস্তায় সরকারি বাসের সংখ্যা বৃদ্ধি এবং পরিষেবা যাত্রী কেন্দ্রিক করতে পরিবহন দফতর নির্দেশ দিয়েছে।

রাস্তায় সরকারি বাসের সংখ্যা বৃদ্ধি এবং পরিষেবা যাত্রী কেন্দ্রিক করতে পরিবহন দফতর নির্দেশ দিয়েছে।  পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং দফতরের সচিব ডঃ সৌমিত্র মোহন গতকাল কলকাতায় সরকারি পরিবহন নিগমের ডিপো ম্যানেজার, ট্রাফিক ম্যানেজার সহ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। কিভাবে বাসের ট্রিপ আরও বাড়ানো যা...

January 25, 2025 12:42 PM

views 33

দেশজুড়ে আজ পঞ্চদশ জাতীয় ভোটার দিবস পালিত হচ্ছে

দেশজুড়ে আজ পঞ্চদশ জাতীয় ভোটার দিবস পালিত হচ্ছে। এবছরের ভোটার দিবসের থিম, 'Nothing Like Voting, I Vote for Sure – অর্থাৎ ভোটদানের মতো আর কিছুই নেই – আমি নিশ্চিতভাবে ভোটদান করবো। নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের ওপর গুরুত্ব আরোপ এবং ভোটদাতাদের তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে উৎসাহিত করার লক্ষেই গত বছ...

January 24, 2025 10:09 PM

views 46

ভারতের যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা ও জশপ্রীত বুমরাহ আইসিসির ঘোষিত ২০২৪ সালের টেস্ট একাদশে স্থান পেয়েছেন

ভারতের যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা ও জশপ্রীত বুমরাহ আইসিসির ঘোষিত ২০২৪ সালের টেস্ট একাদশে স্থান পেয়েছেন। আইসিসি আজ ২০২৪ সালের টেস্ট একাদশ ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে সেরা একাদশের অধিনায়ক করা হয়েছে। অস্ট্রেলিয়া থেকে শুধু কামিন্সই রয়েছেন। ইংল্যান্ড দলের বেন ডাকেট, জো রুট, হ্য...

January 24, 2025 9:43 PM

views 60

রাজ্যে আজ শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি, চলবে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত

রাজ্যে আজ শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। প্রথম দিনে রাজ্য জুড়ে ১৩,৯২২টি শিবিরের আয়োজন করা হয়।  পাঁচ লক্ষের’ও বেশি মানুষ আজ প্রথম দিনে দুয়ারে সরকার শিবিরে এসেছেন বলে নবান্নের সরকারি সূত্রে জানা গিয়েছে।   এবার ১ লক্ষ ৬ হাজারের বেশি শিবির করার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রত্যন্ত এলাকায় শিবির...

January 24, 2025 9:41 PM

views 37

বিদেশ সচিব বিক্রম মিসরি ভারত ও চীনের মধ্যে মন্ত্রকের বিশেষ ব্যবস্থাপনার  বৈঠকের জন্য রবিবার দুই দিনের বেজিং সফর শুরু করবেন

বিদেশ সচিব বিক্রম মিসরি ভারত ও চীনের মধ্যে মন্ত্রকের বিশেষ ব্যবস্থাপনার  বৈঠকের জন্য রবিবার দুই দিনের বেজিং সফর শুরু করবেন। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে  মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য জানিয়েছেন।   অবৈধ অভিবাসন সম্পর্কে একটি প্রশ্নে, শ্রী জয়সওয়াল বলেন, ভারত অবৈধ অভিবাসনের বিরুদ্ধে।  কা...