June 8, 2025 12:13 PM

views 66

কয়েকবছর ধরে অবৈধ ভাবে বসবাসের অভিযোগে দিল্লি পুলিশ ৬৬ জন বাংলাদেশি নাগরিককে উত্তর পশ্চিম দিল্লি থেকে গ্রেফতার করেছে।

কয়েকবছর ধরে অবৈধ ভাবে বসবাসের অভিযোগে দিল্লি পুলিশ ৬৬ জন বাংলাদেশি নাগরিককে উত্তর পশ্চিম দিল্লি থেকে গ্রেফতার করেছে। ধৃতদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ, বিদেশী নাগরিক নথিভুক্তিকরণ কেন্দ্র(FRRO)এর সাথে এই বিদেশী নাগরিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু করার ...

June 8, 2025 11:49 AM

views 39

FIH হকি প্রো লিগ ২০২৪-২৫য়ে, নেদারল্যান্ডসের আমস্টেলভিনে ওয়াগেনার হকি স্টেডিয়ামে ভারতের পুরুষ হকি দল নেদারল্যান্ডসের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে।

এফ আই এইচ FIH হকি প্রো লিগ ২০২৪-২৫য়ে, নেদারল্যান্ডসের আমস্টেলভিনে ওয়াগেনার হকি স্টেডিয়ামে ভারতের পুরুষ হকি দল, আয়োজক দেশ নেদারল্যান্ডসের কাছে ২-১ গোলে হেরে গেছে। ভারতের হয়ে অধিনায়ক হরমনপ্রীত সিং একটি গোল করেন। নেদারল্যান্ডসের হয়ে গোল দুটি গোল করেন থিস ভ্যান ডাম। এই হারের ফলে, ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে...

June 8, 2025 9:43 AM

views 34

সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে জার্মানি ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে জার্মানি ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে। বিজেপির সাংসদ রবি শঙ্কর প্রসাদের নেতৃত্বে সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্যরা বার্লিনে সেদেশের সরকার এবং প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারতের দৃঢ় অবস্থানের কথা জানিয়েছে। জার্মানির বি...

June 7, 2025 9:59 PM

views 48

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা স্বাস্থ্যকর ও নিরাপদ খাদ্য গ্রহণের মাধ্যমে স্থূলতা বন্ধ করতে FSSAI-এর বিশেষ সচেতনতা অভিযানের সূচনা করেছেন

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডা স্বাস্থ্যকর ও নিরাপদ খাদ্য গ্রহণের মাধ্যমে স্থূলতা বন্ধ করতে FSSAI-এর বিশেষ সচেতনতা অভিযানের সূচনা করেছেন। বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষ্যে আজ ব্যাঙ্গালুরুতে এটি চালু করা হয়েছে। একটি স্বাস্থ্যকর সমাজই মজবুত জাতি গঠন করতে পারে বলে উল্লেখ করে স্বাস্থ...

June 7, 2025 9:55 PM

views 87

কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় এক মহিলা, পুলিশের হাতে গ্রেফতার

কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় পারভিন হোসেন আরা নামে এক মহিলাকে পুলিশ গতকাল গ্রেফতার করেছে। বাংলাদেশের নাগরিক ওই মহিলা ২০১৯ সালে কুড়ি গ্রাম দিয়ে এদেশে প্রবেশের পর আর ফিরে যায়নি। দীনহাটার এক আইনজীবীকে বিয়ে করে সেখানেই তিনি ভারতীয় পাসপোর্ট তৈরি করেন। পাসপোর্ট জাল কিনা খ...

June 7, 2025 9:50 PM

views 56

হাওড়ার শিবপুরে টোটোর ধাক্কায় এক মহিলা সিভিক ভলান্টিয়ারের মৃত্যু

হাওড়ার শিবপুরের উপান্নের কাছে একটি টোটো আজ দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে নুপুর চট্টোপাধ্যায় নামে মহিলা সিভিক ভলান্টিয়ারকে ধাক্কা মারলে গুরুতর জখম অবস্হায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। বছর ৫৩-র ওই মহিলার শ্বশুর বাড়ি শিবপুরেই। পুলিশ টোটোটি বাজেয়াপ্ত করে তার চালককে গ্রেফতার করেছে।

June 7, 2025 9:45 PM

views 52

সুন্দরবনে ১৫ই জুন থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ

সুন্দরবনে বিভিন্ন বন্য প্রাণী ও মাছের প্রজনন মরশুমের জন্য এবছরেও ১৫-ই জুন থেকে ১৫-ই সেপ্টেম্বর পর্যন্ত পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এই তিন মাস বনজ সম্পদ আহরণ ও নদী-খালে মাছ ধরার ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  বন দফতর সূত্রের খবর, প্রজননের এই সময় ব্যবসায়ী ও পর্যটকদের আনাগোনায় বন্য প্রাণীর জ...

June 7, 2025 9:42 PM

views 65

স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ায় দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা

স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ায় দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আগামী সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে অস্বস্তিকর গরম বজায় থাকবে বলে আকাশবাণীকে জানিয়েছেন, আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায়।  এদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্প...

June 7, 2025 9:39 PM

views 81

যথাযথ ধর্মীয় মর্যাদায় সারা দেশের সঙ্গে এরাজ্যেও ত্যাগের উৎসব ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে

যথাযথ ধর্মীয় মর্যাদায় সারা দেশের সঙ্গে এরাজ্যেও ত্যাগের উৎসব ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে।  সকাল থেকেই ইসলাম ধর্মাবলম্বীরা মসজিদ ও ঈদগা সহ বিভিন্ন স্থানে ঈদের বিশেষ নামাজে সামিল হন। তারপর ঈশ্বরের প্রতি আনুগত্যের নিদর্শন হিসাবে প্রিয় পোষ্যকে উৎসর্গ করারও রেওয়াজ রয়েছে এই উৎসবে, যা বকরি ঈদ নামে পরিচিত। রাজ...

June 7, 2025 9:33 PM

views 87

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ‘বিকশিত ভারত কৃষি সংকল্প অভিযান’-এর আওতায় সচেতনতা বৃদ্ধির কাজ চলেছে

কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নতুন বীজ সম্পর্কে চাষিদের অবহিত করার লক্ষ্যে দেশের অন্যান্য অংশের সঙ্গে এরাজ্যের বিভিন্ন জেলায় ‘বিকশিত ভারত কৃষি সংকল্প অভিযান’-এর আওতায় সচেতনতা বৃদ্ধির কাজ চলেছে। মালদা জেলা কৃষিবিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আয়োজিত শিবিরে কৃষকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ...