July 11, 2025 9:27 PM

views 96

আজ বিশ্ব জনসংখ্যা দিবস

আজ বিশ্ব জনসংখ্যা দিবস। উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া জনসংখ্যার সমস্যা, প্রতিকূলতা ও সুযোগ সুবিধার দিকগুলোতে আলোকপাতের জন্য প্রতি বছর ১১ জুলাই জনসংখ্যা দিবস পালিত হয়। দীর্ঘমেয়াদী ভবিষ্যতের লক্ষ্যে জনসংখ্যা বিষয়ক উদ্বেগ ও তা নিরসনে বিভিন্ন কার্যপদ্ধতি নিয়ে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতেই এই দিনটি পালন করা হয়। ...

July 11, 2025 9:26 PM

views 30

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে অপহৃত অন্তত ৯ জন বাস যাত্রী নিহত হয়েছেন

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে অপহৃত অন্তত ৯ জন বাস যাত্রী নিহত হয়েছেন। প্রাদেশিক সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ঝোবের কাছে এই ঘটনাটি ঘটে। সশস্ত্র হামলাকারীরা যাত্রীবাহী বাস থামিয়ে, তাদের পরিচয় যাচাই করে গুলি করে হত্যা করে। সংবাদ সূত্রের খবর, নিহত ৯ জনই পাকিস্তান-এ...

July 11, 2025 9:22 PM

views 99

ছত্তিশগড়ের নারায়নপুর জেলায় আজ ২২ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে

ছত্তিশগড়ের নারায়নপুর জেলায় আজ ২২ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। জেলা পুলিশ সুপার রবিনসন গুড়িয়া বলেছেন, এই মাওবাদীদের জন্য ৩৭ লক্ষ ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। প্রশাসন জানিয়েছে, আত্মসমর্পনকারী মাওবাদীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে উৎসাহ ভাতা দেওয়া হবে. এছাড়াও তারা সরকারের কাছ থেকে অন্যান্...

July 11, 2025 9:21 PM

views 72

বিহারে ভোটার তালিকার সংশোধনী SIR সম্পর্কে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ নিয়ে বিজেপি আজ বিরোধী রাজনৈতিক দলগুলির তীব্র সমালোচনা করেছে

বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধনী SIR সম্পর্কে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ নিয়ে বিজেপি আজ বিরোধী রাজনৈতিক দলগুলির বিশেষ করে কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র তীব্র সমালোচনা করেছে। নতুন দিল্লিতে বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া সাংবাদিকদের বলেন, আদালত খুব স্পষ্ট করেই বলে দিয়েছে যে SIR প্রক্রিয়া পরিচা...

July 11, 2025 9:15 PM

views 33

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রোজগার মেলায় ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ৫১ হাজারের বেশি নিয়োগপত্র সরকারের বিভিন্ন দপ্তরে নব নিযুক্ত যুবদের প্রদান করবেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রোজগার মেলায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ৫১ হাজারের বেশি নিয়োগপত্র সরকারের বিভিন্ন দপ্তরে নব নিযুক্ত যুবদের প্রদান করবেন। এই ভিডিও অনুষ্ঠানে তিনি নতুন নিযুক্তদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। ১৬ তম ‘রোজগার মেলা’ দেশ জুড়ে ৪৭ টি জায়গায় অনুষ্ঠিত হবে। কেন্দ্র সরকারের মন্ত্র...

July 11, 2025 9:11 PM

views 22

‘এক জাতি, এক নির্বাচন’ নিয়ে যৌথ সংসদীয় কমিটির এক বৈঠক হয় নতুন দিল্লিতে

নতুন দিল্লিতে আজ 'এক জাতি, এক নির্বাচন' নিয়ে  যৌথ সংসদীয় কমিটির এক বৈঠক বসে। লোকসভার ২৭ জন সদস্য এবং রাজ্যসভার ১২ জন সদস্যকে নিয়ে গঠিত এই কমিটির সদস্যরা বৈঠকে ১২৯ তম সংবিধান সংশোধনী বিল এবং কেন্দ্রীয় অঞ্চল আইন সংশোধনী বিল ২০২৪ নিয়ে মত বিনিময় করেন। সংসদীয় বৈঠকে বিজেপি সাংসদ পি পি চৌধুরীর নেতৃত্বে আইন...

July 11, 2025 1:02 PM

views 21

অ্যাক্সিয়ম ৪ মিশনের গ্রুপ ক্যাপ্টেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা সহ বাকি তিনজনের ফিরে আসার যাত্রা আগামী ১৪ জুলাই শুরু হবে।

অ্যাক্সিয়ম ৪ মিশনের গ্রুপ ক্যাপ্টেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা সহ বাকি তিনজনের ফিরে আসার যাত্রা আগামী ১৪ জুলাই শুরু হবে। মার্কিন মহাকাশ সংস্থা(NASA)র বাণিজ্যিক মহাকাশচারী প্রকল্পের ব্যবস্থাপক স্টিভ স্টিচ একথা জানিয়েছেন। প্রশান্ত মহাসাগরের ক্যালফোরনিয়া উপকূলে মহাকাশচারীরা অবতরণ করবেন। উল্লেখ্য,...

July 11, 2025 12:57 PM

views 30

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, নিরাপত্তা, খাদ্য ও শক্তি সহ বিশেষ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে হবে।

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, নিরাপত্তা, খাদ্য ও শক্তি সহ বিশেষ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক হার চাপানোর পরেই জাপানের প্রধানমন্ত্রীর এই প্রতিক্রিয়া। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, জাপানকে  এই...

July 11, 2025 12:52 PM

views 87

জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী ও স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ উদ্যোগে পুঞ্চ জেলায় গতকাল একটি সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে তল্লাশি চালানো হয়।

জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী ও স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ উদ্যোগে পুঞ্চ জেলায় গতকাল একটি সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে তল্লাশি চালানো হয়। নির্দিষ্ট খবরের ভিত্তিতে, যৌথবাহিনী ঐ অঞ্চলে বিশেষ তল্লাশি অভিযান চালায়। সেখান প্রচুর সংখ্যায় বিস্ফোরক সহ অনেক আধুনিক সমরাস্ত্র পাওয়া গেছে।

July 11, 2025 10:50 AM

views 35

জর্জিয়ার বাতুমি-তে মহিলা দাবা বিশ্বকাপে ভারতের চার খেলোয়াড় গতকাল তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন।

জর্জিয়ার বাতুমি-তে মহিলা দাবা বিশ্বকাপে ভারতের চার খেলোয়াড় গতকাল তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন। শীর্ষস্থানে থাকা গ্র্যান্ড মাস্টার কোনেরু হাম্পি, উজবেকিস্তানের আফ্রুজা খামদামোভার সঙ্গে দ্বিতীয় গেমে ড্র করেছেন। দুবারের ব্রোঞ্জ জয়ী দ্রোণাভাল্লি হারিকা, স্বদেশীয় পি ভি নন্ধিধাকে পরাজিত করে রাউন্ড অফ ৩২ য়ে পৌঁছ...