July 30, 2025 2:08 PM

views 29

জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে অনুপ্রবেশের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে  গুলির লড়াইয়ে লস্কর-ই-তৈবার দুই জঙ্গি নিহত হয়েছে।

জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে অনুপ্রবেশের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে  গুলির লড়াইয়ে লস্কর-ই-তৈবার দুই জঙ্গি নিহত হয়েছে।  ভারতীয় সেনাবাহিনীর ‘হোয়াইট নাইট কোর’  সামাজিক মাধ্যমে জানিয়েছে,  আজ সকালে নিয়ন্ত্রণ রেখা বরাবর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী। এরপরই  দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। অপার...

July 30, 2025 2:07 PM

views 24

পদ্ম পুরস্কারের জন্য মনোনয়ন ও সুপারিশ জমা দেওয়ার সময়সীমা ১৫ই আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

পদ্ম পুরস্কারের জন্য মনোনয়ন ও সুপারিশ জমা দেওয়ার সময়সীমা ১৫ই আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। শুধুমাত্র রাষ্ট্রীয় পুরস্কার পোর্টালেই মনোনয়ন গ্রহণ করা হবে। ২০২৬ এর পদ্ম পুরস্কারের জন্য চলতি বছরের ১৫ই মার্চ থেকে মনোনয়ন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী বছর সাধারণতন্ত্র দিবসের দিন পুরস্কার প্রাপকদের...

July 30, 2025 2:04 PM

views 53

রাজ্যসভাতে আজও অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা চলছে।

 রাজ্যসভাতে আজও অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা চলছে। যদিও অধিবেশনের শুরুতে বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈ-হট্টগোলের জেরে সভার কাজ সাময়িক ব্যাহত হয়। সভার শুরুতেই উপাধ্যক্ষ হরিবংশ শূন্যকালে আলোচনা শুরু করতে চাইলেও বিরোধীরা তাতে তুমুল বাধা দেন।  বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধন সহ বিভিন্ন ইস্যুতে অবিলম্বে আ...

July 30, 2025 2:03 PM

views 17

তিন বছরের সংক্ষিপ্ত সময়ে সব রাজ্য বন্দে ভারত ট্রেন পরিষেবার আওতায় এসেছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন।

তিন বছরের সংক্ষিপ্ত সময়ে সব রাজ্য বন্দে ভারত ট্রেন পরিষেবার আওতায় এসেছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন।  লোকসভায় আজ এক প্রশ্নের উত্তরে, শ্রী বৈষ্ণব জানান,  বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ১৪৪টি বন্দে ভারত ট্রেন চলছে।  উচ্চমানের পরিষেবার কারণে রাজ্যগুলি থেকে এই ধরনের ট্রেনের চাহিদা আরও বাড়...

July 30, 2025 12:05 PM

views 27

বৃটিশ প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, ইসরায়েল গাজায় দুর্ভিক্ষ দূর করার জন্য পদক্ষেপ না নিলে এবং হামাসের সঙ্গে প্রায় দুই বছরের  যুদ্ধ বন্ধ না করলে বৃটেন প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে

বৃটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ঘোষণা করেছেন যে, ইসরায়েল গাজায় দুর্ভিক্ষ দূর করার জন্য পদক্ষেপ না নিলে এবং হামাসের সঙ্গে প্রায় দুই বছরের  যুদ্ধ বন্ধ না করলে  বৃটেন প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। গাজা সংঘাতের প্রসঙ্গে মন্ত্রিসভার এক বৈঠকে স্টারমার মন্ত্রীদের বলেন ইসরায়েল যদি কিছু শর্ত ...

July 30, 2025 12:01 PM

views 35

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত  যে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপের জবাব নিজের শর্ত অনুযায়ী দেবে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত  যে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপের জবাব নিজের শর্ত অনুযায়ী দেবে। অপারেশন সিন্দুর নিয়ে বিশেষ আলোচনার জবাবী ভাষণে প্রধানমন্ত্রী জানান, পাকিস্তানের সন্ত্রাসের ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। ভারত বুঝিয়ে দিয়েছে পরমাণু হুমকির কাছে তারা মাথা নোয়াবে না।  অপারেশন সিন্দু...

July 30, 2025 12:00 PM

views 39

ম্যাকাও ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতীয় খেলোয়াড়রা  দারুণ  ফল করেছে

ম্যাকাও ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতীয় খেলোয়াড়রা  দারুণ  ফল করেছে । পুরুষদের ডবলসে স্বাত্তিক সাইরাজ রেনকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি মালয়েশিয়ার লো হাং ই ও এন এং চেয়ং জুটিকে ২১-১৩, ২১-১৫ পয়েন্টে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। মহিলাদের সিঙ্গলসে আনমোল খারব ও তানসিম মির  যোগ্যতাঅর্জন পর্বে যথাক্রমে ...

July 30, 2025 11:57 AM

views 62

IMF ২০২৫ এবং ২০২৬ এর জন্য ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে ৬.৪ শতাংশ করেছে

আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার IMF ২০২৫ এবং ২০২৬ এর জন্য ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে ৬.৪ শতাংশ করেছে। এর আগে ২০২৫ সালের এপ্রিলে IMF ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন GDP প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল ২০২৫ সালের জন্য ৬.২ শতাংশ এবং ২০২৬ সালের জন্য ৬.৩ শতাংশ। বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থন...

July 30, 2025 11:56 AM

views 40

আয়কর বিভাগ ২০২৫ সালের আয়কর বিলের অধীনে করের হারে কোনও পরিবর্তন আনার সম্ভাবনা বাতিল করে দিয়েছে

আয়কর বিভাগ ২০২৫ সালের আয়কর বিলের অধীনে করের হারে কোনও পরিবর্তন আনার সম্ভাবনা বাতিল করে দিয়েছে। প্রস্তাবিত আয়কর বিল ২০২৫ সম্পর্কে  আয়কর বিভাগ স্পষ্ট করে জানিয়েছে নতুন বিলে শুধুমাত্র ভাষার সরলীকরণ করা হয়েছে। অপ্রয়োজনীয় বা পুরানো নিয়মগুলি অপসারণের জন্য এই পদক্ষেপ। এখানে  করের হারে কোনও পরিবর্তন...

July 30, 2025 11:51 AM

views 48

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল কেন প্রকাশ করা হচ্ছে না তা নিয়ে হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার  ফলাফল  কেন প্রকাশ করা হচ্ছে  না তা নিয়ে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকার ও সংশ্লিষ্ট বোর্ডের কাছে হলফনামা তলব করেছে।  বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে'র ডিভিশন বেঞ্চ জানিয়েছে, পড়ুয়াদের ভবিষ্যত নিয়ে ছেলেখেলা করা যাবে না। আগামী বৃহস্পতিবারের মধ্যে ফল প্রকাশের দ...