July 31, 2025 1:24 PM

views 35

সংসদের উভয়সভায় আজ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে নাসা-ইসরো সিন্থেটিক অ্যাপারচার রাডার NISAR উপগ্রহের সফল উৎক্ষেপণের প্রশংসা করা হয়েছে।

সংসদের উভয়সভায় আজ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে নাসা-ইসরো সিন্থেটিক অ্যাপারচার রাডার NISAR উপগ্রহের সফল উৎক্ষেপণের প্রশংসা করা হয়েছে। রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যান হরিবংশ বলেন, এটি ইসরো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাসার মধ্যে একটি যুগান্তকারী সহযোগিতামূলক অভিযান। তিনি ...

July 31, 2025 11:27 AM

views 30

প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি – পি এম কিষাণ প্রকল্পের বিশতম কিস্তি আগামী শনিবার প্রাপকদের হাতে তুলে দেওয়া হবে।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি - পি এম কিষাণ প্রকল্পের বিশতম কিস্তি আগামী শনিবার প্রাপকদের হাতে তুলে দেওয়া হবে। নতুন দিল্লিতে গতকাল কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সভাপতিত্বে এসংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বাধিক সংখ্যক কৃষকের কাছে এই সুবিধা পৌঁছে দিতে এবং অনুষ্ঠানের ...

July 31, 2025 9:19 AM

views 30

অ্যান্ডারসন-টেন্ডুলকার ক্রিকেট ট্রফির শেষ তথা নির্ণায়ক ম্যাচে আজ লন্ডনের ওভালে ভারত ও ইংল্যান্ড মুখোমুখি হতে চলেছে।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ক্রিকেট ট্রফির শেষ তথা নির্ণায়ক ম্যাচে আজ লন্ডনের ওভালে ভারত ও ইংল্যান্ড মুখোমুখি হতে চলেছে। ৫ ম্যাচের এই টেস্ট সিরিজে সমতা আনার লক্ষ্যে মাঠে নামবে ভারত। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৩টে ৩০ মিনিটে। সিরিজে বর্তমানে ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। আহত ঋষভ পন্থের পরিবর্তে ধ্...

July 31, 2025 9:10 AM

views 32

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস আয়োজিত ভারত-পাক সেমিফাইনাল ম্যাচটি বাতিল করে দেওয়া হয়েছে।

ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার করার পরেই, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস আয়োজিত ভারত-পাক সেমিফাইনাল ম্যাচটি বাতিল করে দেওয়া হয়েছে। সন্ত্রাসবাদের প্রতি সমর্থন ও পাহেলগাঁও হামলায় পাকিস্তানের নক্কারজনক ভূমিকার প্রতিবাদে ভারত এই টুর্নামেন্ট থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়। আয়োজকদ...

July 31, 2025 8:58 AM

views 82

বিহার ,ছত্রিশগড়,হিমাচল প্রদেশ,জম্মু-কাশ্মীর, লাদাখ, ওড়িশা্‌, উত্তরাখন্ড , পশ্চিমবঙ্গ এবং সিকিমে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

বিহার ,ছত্রিশগড়,হিমাচল প্রদেশ,জম্মু-কাশ্মীর, লাদাখ, ওড়িশা্‌, উত্তরাখন্ড , পশ্চিমবঙ্গ এবং সিকিমে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অসম, মেঘালয় এবং রাজস্থানেও প্রবল বর্ষণের সম্ভাবনা। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ সহ উত্তর-পশ্চিম ভারত, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে আগা...

July 31, 2025 8:55 AM

views 39

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে নরেন্দ্র মোদী  সরকারের অধীনে জম্মু ও কাশ্মীর সন্ত্রাসবাদ মুক্ত হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে নরেন্দ্র মোদী  সরকারের অধীনে জম্মু ও কাশ্মীর সন্ত্রাসবাদ মুক্ত হবে। পহেলগামের সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে  অপারেশন সিন্দুর নিয়ে রাজ্যসভায় আলোচনা চলাকালীন তিনি বলেন, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তাঁদের পরীকাঠামো নির্মূল করা ...

July 31, 2025 8:50 AM

views 38

দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক ঘোষণার পর ভারত পরিস্থিতির দিকে নজর রাখছে।

দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক ঘোষণার পর ভারত পরিস্থিতির দিকে নজর রাখছে। এক বিবৃতিতে বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে যে, এই শুল্ক ঘোষণার প্রভাব খতিয়ে দেখছে সরকার। জাতীয় স্বার্থ রক্ষায় সরকার সব ধরনের পদক্ষেপ করবে বলেও জানানো হয়েছে। মন্ত্রক বলেছে, এ...

July 31, 2025 8:49 AM

views 35

দেশে বর্তমানে আকাশবাণীর ৫৮৫ এবং বেসরকারী ৩৮৮-টি এফ এম রেডিও স্টেশন চালু রয়েছে বলে সরকার জানিয়েছে।

দেশে বর্তমানে আকাশবাণীর ৫৮৫ এবং বেসরকারী ৩৮৮-টি এফ এম রেডিও স্টেশন চালু রয়েছে বলে সরকার জানিয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান গতকাল লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে একথা জানান। পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, গত বছর আগস্টে সরকার ২৩৬-টি নতুন শহরে ৭৩০-টি বে-সরকারী এফ এম চ্যানেল ই-নিলামের...

July 31, 2025 8:03 AM

views 37

উত্তর-পূর্ব সীমান্ত রেলের অন্তর্গত শিলিগুড়ি ডিজেল লোকো শেড সম্প্রতি দেশের অন্যতম স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু ও তাঁর নেতৃত্বে গঠিত কিংবদন্তি আজাদ হিন্দ ফৌজের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের অন্তর্গত শিলিগুড়ি ডিজেল লোকো শেড সম্প্রতি দেশের অন্যতম স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু ও তাঁর নেতৃত্বে গঠিত কিংবদন্তি আজাদ হিন্দ ফৌজের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। নেতাজি ও তাঁর আজাদ হিন্দ ফৌজের উদ্দেশে ওই ডিজেল লোকো শেডটি তার উন্নত প্রযুক্তি ও সাড়ে চার হাজার হর্...

July 31, 2025 7:58 AM

views 18

রাজ্যসভায় অপারেশন সিন্দুর সংক্রান্ত বিতর্কে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার ব্যাখ্যার প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার পূর্ণ দৃঢ়তার সঙ্গে পাহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার প্রতিক্রিয়া জানিয়েছে।

রাজ্যসভায় অপারেশন সিন্দুর সংক্রান্ত বিতর্কে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার ব্যাখ্যার প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার পূর্ণ দৃঢ়তার সঙ্গে পাহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার প্রতিক্রিয়া জানিয়েছে। উল্লেখ্য, এর আগে, রাজ্যসভায় অপারেশন সিন্দুর প্রসঙ্গে বিতর্কে ভাষণ দেওয়ার সময় সাংসদ জ...