August 7, 2025 9:44 PM

views 14

রাজ্যসভার অনুমোদনের মধ্যে দিয়েই সংসদে আজ উপকূলীয় নৌ পরিবহণ বা কোস্টাল শিপিং বিল ২০২৫ পাশ হয়েছে।

রাজ্যসভার অনুমোদনের মধ্যে দিয়েই সংসদে আজ উপকূলীয় নৌ পরিবহণ বা কোস্টাল শিপিং বিল ২০২৫ পাশ হয়েছে। লোকসভায় বিলটি আগেই পাশ হয়েছিল। দেশের উপকূলীয় জলপথ দিয়ে পণ্য পরিবহনে যুক্ত জনযান নিয়ন্ত্রনের বিষয়টি এই বিলে রয়েছে। উপকূলে জাহাজ চলাচল, উপকূলীয় বাণিজ্যের অগ্রগতি এবং দেশীয় অংশগ্রহনকে উৎসাহিত করতে পুরোনো আইন...

August 7, 2025 9:19 PM

views 29

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সংসদে তামিলনাড়ুর একদল কৃষকের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সংসদে তামিলনাড়ুর একদল কৃষকের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী জানিয়েছেন, কৃষকদের জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিতে পেরে তিনি অভিভূত। নতুন কৃষি পদ্ধতির উদ্ভাবন ও উৎপাদন বাড়াতে তাদের চিন্তাভাবনারও প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

August 7, 2025 8:55 PM

views 17

এনডিএ, তাদের জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যসভার দলনেতা জে পি নাড্ডাকে মনোনীত করেছে।

এনডিএ, তাদের জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যসভার দলনেতা জে পি নাড্ডাকে মনোনীত করেছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ সাংবাদিকদের জানান, সংসদ ভবন চত্বরে আয়োজিত এক বৈঠকে আজ এ ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে পৌরহিত্য করেন প্রতির...

August 7, 2025 1:36 PM

views 96

বিএসএফের ডিরেক্টর জেনারেল দলজিৎ সিং চৌধুরী অপারেশন সিন্দুর -এর পরবর্তী অভিযানের প্রস্তুতি পর্যালোচনা করতে পাঞ্জাবে জওয়ানদের সঙ্গে দেখা করেন।

বিএসএফের ডিরেক্টর জেনারেল দলজিৎ সিং চৌধুরী অপারেশন সিন্দুর -এর পরবর্তী অভিযানের প্রস্তুতি পর্যালোচনা করতে পাঞ্জাবে জওয়ানদের সঙ্গে দেখা করেন। বিএসএফ পাঞ্জাব ফ্রন্টিয়ার প্রধান ডঃ অতুল ফুলজুলে তাকে বিস্তারিত জানান। মিঃ চৌধুরী পাঞ্জাব জওয়ানদের সীমান্ত রক্ষায় তাদের নিরলস মনোভাব এবং পেশাদারিত্বের প্রশংস...

August 7, 2025 10:11 AM

views 74

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমদানির উপর ক্রমবর্ধমান শুল্কের বিরুদ্ধে ভারত সহ ব্রিকস দেশগুলিকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমদানির উপর ক্রমবর্ধমান শুল্কের বিরুদ্ধে ভারত সহ ব্রিকস দেশগুলিকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন। একটি সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে লুলা, বহুপাক্ষিক সহযোগিতার পরিবর্তে একতরফা চুক্তির জন্য ট্রাম্পের চাপের সমালোচ...

August 7, 2025 10:01 AM

views 71

উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধরলি এবং হরসিল এলাকায় মেঘ ভাঙ্গা বৃষ্টির পর আজ সকাল থেকে যুদ্ধকালীন ভিত্তিতে উদ্ধার ও ত্রাণের তৃতীয় দিনে তৎপরতা চলছে।

উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধরলি এবং হরসিল এলাকায় মেঘ ভাঙ্গা বৃষ্টির পর আজ সকাল থেকে যুদ্ধকালীন ভিত্তিতে উদ্ধার ও ত্রাণের তৃতীয় দিনে তৎপরতা চলছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি উত্তরকাশীতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি জানিয়েছেন যে SDRF, NDRF, সেনাবাহিনী, ITBP এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে সম্পূর...

August 7, 2025 9:11 AM

views 35

গ্লোবাল ট্রেড রিসার্চ ইন্সটিটিউট -GTRI, ভারতীয় আমদানির উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের সমালোচনা করেছে।

গ্লোবাল ট্রেড রিসার্চ ইন্সটিটিউট -GTRI, ভারতীয় আমদানির উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের সমালোচনা করেছে। মস্কোর সঙ্গে বাণিজ্যিক লেনদেন চালিয়ে যাওয়া দেশগুলির প্রতি ওয়াশিংটনের এই দৃষ্টিভঙ্গির তারা সমালোচনা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতীয় পণ্যের উপর নতুন আরো ২...

August 7, 2025 9:07 AM

views 34

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে একাদশতম জাতীয় তাঁত দিবস উদযাপনে সভাপতিত্ব করবেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে একাদশতম জাতীয় তাঁত দিবস উদযাপনে সভাপতিত্ব করবেন। বস্ত্রমন্ত্রক আয়োজিত এই অনুষ্ঠানের লক্ষ্য ভারতের প্রাণবন্ত হস্তচালিত তাঁত এবং দেশের গ্রামীণ অর্থনীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের অবদানকে সম্মান জানানো। সারা দেশ থেকে প্রায় সাড়ে ছ’য়শজন তাঁতি, বিদেশী ক্রেতা, রপ্তা...

August 7, 2025 9:05 AM

views 29

ইয়াঙ্গনের থুউন্না স্টেডিয়ামে গতকাল এ এফ সি অনূর্ধ কুড়ি মহিলাদের ফুটবলে, ভারত, এশিয়ান কাপ ২০২৬ এর বাছাইপর্বের গ্রুপ ডির প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে।

ইয়াঙ্গনের থুউন্না স্টেডিয়ামে গতকাল এ এফ সি অনূর্ধ কুড়ি মহিলাদের ফুটবলে, ভারত, এশিয়ান কাপ ২০২৬ এর বাছাইপর্বের গ্রুপ ডির প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে। এই ফলাফলের ফলে ভারত এক পয়েন্ট অর্জন করেছে, অন্যদিকে গ্রুপের শীর্ষস্থানীয় মায়ানমার দিনের শুরুতে তুর্কমেনিস্তানের বিরুদ্ধে ...

August 7, 2025 9:03 AM

views 76

উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার ধরচুলা বেস ক্যাম্পে কৈলাস-মানস সরোবর তীর্থযাত্রীদের চতুর্থ দলকে থামানো হয়েছে।

উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার ধরচুলা বেস ক্যাম্পে কৈলাস-মানস সরোবর তীর্থযাত্রীদের চতুর্থ দলকে থামানো হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে পাহাড়ী উঁচু রাস্তায় ধস নামার ফলে কর্তৃপক্ষ যাত্রা স্থগিদ রেখেছে। দেশের বিভিন্ন স্থান থেকে ১৪ জন মহিলা সহ ৪৮ জন তীর্থযাত্রীর এই দল এখন ধরচুলায় অবস্থান করছেন। গতকাল তাদের গ...