August 17, 2025 11:00 AM

views 29

শিলং লাজং এফ সি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি ডুরান্ড কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে

শিলং লাজং এফ সি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি ডুরান্ড কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে। গতকাল শিলং এ কোয়ার্টার ফাইনালে শিলং লাজং ২-১ গোলে ইন্ডিয়ান নেভিকে হারিয়ে দেয়। কোকরাঝাড়ে অপর কোয়ার্টার ফাইনালে বোড়োল্যান্ড কে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি।

August 17, 2025 9:52 AM

views 76

ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা হয় বলে ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে।

ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা হয় বলে ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, রাজনৈতিক দলগুলি ভোটার তালিকা তৈরির প্রতিটি পর্যায়ে যুক্ত থাকে। কয়েকটি রাজনৈতিক দল ও কয়েকজন ব্যক্তি যেভাবে আগের নির্বাচনে ভোটার তালিকায় কথিতভাবে ভুল ত্রুটির অভিযোগ তুলেছে, তারও স...

August 17, 2025 9:27 AM

views 58

হ্যারিকেন এরিন দ্রুত শক্তি বৃদ্ধি করে ক্যারিবিয়ানের উত্তরে আটলান্টিকের উপর একটি শক্তিশালী ঝড়ে পরিণত হয়েছে।

হ্যারিকেন এরিন দ্রুত শক্তি বৃদ্ধি করে ক্যারিবিয়ানের উত্তরে আটলান্টিকের উপর একটি শক্তিশালী ঝড়ে পরিণত হয়েছে।এরিন এই মরশুমে আটলান্টিকের প্রথম ঘূর্ণিঝড়, বেশ কয়েকটি এলাকায় ইতিমধ্যেই ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। চলতি সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে শক্তিশালী ঢেউ এবং তীব্র স্রোত দেখা...

August 17, 2025 9:13 AM

views 31

বিশিষ্ট সাঁতারু বুলা চৌধুরীর পৈতৃক বাড়ি থেকে চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে সিআইডি

বিশিষ্ট সাঁতারু বুলা চৌধুরীর পৈতৃক বাড়ি থেকে চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে সিআইডি। গতকাল সিআইডির ফরেনসিক এবং ফিঙ্গারপ্রিন্ট দল নমুনা সংগ্রহ করার পাশাপাশি ঘরের চারপাশের ছবি তোলেন। এর আগেও এই বাড়িতে তিনবার চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

August 17, 2025 9:10 AM

views 52

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবির প্রদর্শনী বন্ধ করার নিন্দা করেছেন

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার 'দ্য বেঙ্গল ফাইলস' ছবির প্রদর্শনী বন্ধ করার নিন্দা করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি বলেন, কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের রাজ্যে এই লজ্জাজনক ঘটনা ঘটেছে, যা গণতান্ত্রিক শালীনতার প্রতিটি সীমা লঙ্ঘন করেছে। শ্রী মজুমদার বলেন, বাংলা কিভাবে নৈরাজ্য এব...

August 17, 2025 9:09 AM

views 29

জন্মাষ্টমীর সন্ধ্যায় কলকাতার প্রিন্সেপ ঘাট স্টেশনে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়

জন্মাষ্টমীর সন্ধ্যায় কলকাতার প্রিন্সেপ ঘাট স্টেশনে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। স্টেশনের ২নং প্লাটফর্মে তাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিলো। হাসপাতালে নিযে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে।...

August 17, 2025 9:08 AM

views 64

রাজ্যের সব কৃষকদের ফসল বীমার আওতায় আনার দাবী জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।

রাজ্যের সব কৃষকদের ফসল বীমার আওতায় আনার দাবী জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তিনি চিঠি দিয়েছেন বলে অধীর বাবু জানিয়েছেন। ওই চিঠিতে রাজ্যের বন্যাকবলিত এলাকার কৃষকদের দুরবস্থার কথা উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অধীর বাবু। এ ব্যাপ...

August 17, 2025 9:07 AM

views 24

ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা দেশে ফিরেছেন।

ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা দেশে ফিরেছেন। আজ ভোরে নতুন দিল্লীর আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে সাদর অভ্যর্থনা জানান কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জীতেন্দ্র সিং, দিল্লীর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র চেয়ারম্যান ডক্টর ভি নারায়ানা। তাঁর স্ত্রী এবং পুত্র সে...

August 17, 2025 9:05 AM

views 57

মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লাকে নাগাল্যান্ডের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে

মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লাকে নাগাল্যান্ডের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ভবনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাগাল্যান্ডের রাজ্যপাল লা. গণেশনের মৃত্যুর পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শ্রী ভাল্লাকে রাজ্যপাল হিসেবে নিযুক্ত করেছেন।

August 17, 2025 9:02 AM

views 42

অস্ট্রেলিয়ায় বেগা ওপেন স্কোয়াশের ফাইনালে ভারতের অনাহত সিং আজ দ্বিতীয় বাছাই মিশরের হাবিবা হানি-র মুখোমুখি হবেন।

অস্ট্রেলিয়ায় বেগা ওপেন স্কোয়াশের ফাইনালে ভারতের অনাহত সিং আজ দ্বিতীয় বাছাই মিশরের হাবিবা হানি-র মুখোমুখি হবেন। শীর্ষ বাছাই অনাহত, গতকাল সেমিফাইনালে মিশরের নুর খাফাজি-কে ৩-২ ফলাফলে হারিয়ে দেন।