December 21, 2025 9:58 AM

views 73

আজ বিশ্ব ধ্যান দিবস ।

আজ বিশ্ব ধ্যান দিবস । গত বছর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ২১শে ডিসেম্বরকে ‘বিশ্ব ধ্যান দিবস’ হিসেবে ঘোষণা করার পর এবছর  দ্বিতীয়বার এটি পালিত হচ্ছে। সূর্যের উত্তরায়ণের সঙ্গে মিল রেখে এই তারিখটি বেছে নেওয়া হয়েছিল, যা আত্মদর্শন এবং অভ্যন্তরীণ শান্তির প্রতীক।

December 21, 2025 9:54 AM

views 60

চীনের হাংঝোতে অনুষ্ঠিত বি ডব্লিউ এফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস ব্যাডমিন্টনে, ভারতের সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেঠির জুটি ব্রোঞ্জ পদক লাভ করেছে।

চীনের হাংঝোতে অনুষ্ঠিত বি ডব্লিউ এফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস ব্যাডমিন্টনে, ভারতের সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেঠির জুটি ব্রোঞ্জ পদক লাভ করেছে। গত রাতে সেমিফাইনালে তারা স্থানীয় জুটি লিয়াং ওয়েই কেং এবং ওয়াং চ্যাং-এর কাছে ১০-২১, ২১-১৭, ২১-১৩ স্কোরে হেরে যায়। বি ডব্লিউ এফ ওয়ার্ল্ড ট্যুর ফা...

December 21, 2025 9:52 AM

views 239

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ অসমের নামরূপে ১২ হাজার কোটি টাকার অ্যামোনিয়া-ইউরিয়া সার প্রকল্পের ভূমি পূজা করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ অসমের নামরূপে ১২ হাজার কোটি টাকার অ্যামোনিয়া-ইউরিয়া সার প্রকল্পের ভূমি পূজা করবেন। সেখানে তিনি একটি জনসভাতেও ভাষণ দেবেন। দু দিনের অসম সফরের দ্বিতীয় দিনে, শ্রী মোদি ব্রহ্মপুত্র নদে একটি ক্রুজে 'পরীক্ষা পে চর্চা' কর্মসূচির আওতায় ২৫ জন স্কুলছাত্রের সঙ্গে মতবিনিময় করবে...

December 21, 2025 9:10 AM

views 40

ভারত মায়ানমারকে তিনটি কুইক ইমপ্যাক্ট প্রকল্প হস্তান্তর করেছে।

ভারত মায়ানমারকে তিনটি কুইক ইমপ্যাক্ট প্রকল্প হস্তান্তর করেছে। এই প্রকল্পগুলি মায়ানমারের মান্দালয় অঞ্চলের জনগণের আর্থ-সামাজিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। এই প্রকল্পের আওতায়, মান্দালয়ে অমরপুরায় সান্ডার উইভিং অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউটে ভারতে তৈরি একটি আধুনিক উচ্চ প্রযুক্তির তাঁত যন্ত্র স্থাপন...

December 21, 2025 9:08 AM

views 39

ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে সংবিধানের চেতনায় কাজ করতে হবে যাতে বিচারব্যবস্থার সকল প্রক্রিয়া এবং আদালতের সিদ্ধান্ত নাগরিকদের কাছে তাদের নিজেদের ভাষায় পৌছে দেওয়া যায়।

ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে সংবিধানের চেতনায় কাজ করতে হবে যাতে বিচারব্যবস্থার সকল প্রক্রিয়া এবং আদালতের সিদ্ধান্ত নাগরিকদের কাছে তাদের নিজেদের ভাষায় পৌছে দেওয়া যায়।  উত্তর প্রদেশের ইটাওয়ায় হিন্দি সেবা নিধি ট্রাস্টের ৩৩তম বার্ষিক অনুষ্ঠানে তিনি বলেন, ভা...

December 20, 2025 10:26 PM

views 186

দিল্লী সহ জাতীয় রাজধানী অঞ্চলে ঘন কুয়াশার কারণে আজ বিমান ও ট্রেন চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে।

দিল্লী সহ জাতীয় রাজধানী অঞ্চলে ঘন কুয়াশার কারণে আজ বিমান ও ট্রেন চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। দিল্লী বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে কম দৃশ্যমানতার কারণে প্রায় ১৩৮টি উড়ান বাতিল হয়েছে। অন্যদিকে ভারতীয় রেলের দিল্লী বিভাগ জানিয়েছে, আজ দিল্লীমুখী বেশ কয়েকটি ট্র...

December 20, 2025 10:20 PM

views 35

কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ভিবি জি রাম জি বিল শুধুমাত্র কৃষক ও শ্রমিকদের জন্যই লাভবান হবে তাই নয়, বরং গ্রামগুলির সার্বিক উন্নয়নেও বিশেষ সহায়ক হবে।

কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ভিবি জি রাম জি বিল শুধুমাত্র কৃষক ও শ্রমিকদের জন্যই লাভবান হবে তাই নয়, বরং গ্রামগুলির সার্বিক উন্নয়নেও বিশেষ সহায়ক হবে। নতুন দিল্লিতে আজ ২০২৫-এর চৌধুরী চরণ সিং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ২০২৬-২৭-এর কৃষি বাজেটের জন্য পরাম...

December 20, 2025 9:44 PM

views 46

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকশিত ভারত জি রাম জি বিলের কার্যকারিতা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের লেখা একটি নিবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকশিত ভারত জি রাম জি বিলের কার্যকারিতা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের লেখা একটি নিবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন , এই বিলটির লক্ষ্য আধুনিক কর্মসংস্থান পরিকাঠামোর মাধ্যমে গ্রামীণ জীবনযাত্রার রূপান্তর ঘটানো। বিলে শ...

December 20, 2025 9:34 PM

views 33

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং স্থূলত্ব  মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন। 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং স্থূলত্ব  মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন। নতুন দিল্লিতে আজ দুই দিনব্যাপী এশিয়া ওশিয়ানিয়া কনফারেন্স অন ওবেসিটি (এওসিও)-এর উদ্বোধনী অনুষ্ঠানে  যোগ দেন তিনি।  ওজন কমানোর ওষুধ অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে ব্যবহারের পরামর্শ দিয়ে তিনি বলেন, স্থূলত্...

December 20, 2025 9:30 PM

views 33

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৮শে ডিসেম্বর (রবিবার) আকাশবাণীতে “মন-কি-বাত” অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ-বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৮শে ডিসেম্বর (রবিবার) আকাশবাণীতে "মন-কি-বাত" অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ-বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১২৯-তম পর্ব। বেলা ১১-টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এ.আই.আর. ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্...