August 18, 2025 9:40 PM

views 42

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইউক্রেন চাইলে রাশিয়ার সাথে যুদ্ধ শেষ করতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইউক্রেন চাইলে রাশিয়ার সাথে যুদ্ধ শেষ করতে পারে। আজ রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠকের আগে ট্রাম্প এর এই মন্তব্য  বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি উল্লেখ  করেন  ২০১৪ সালে ওবামা প্রশাসনের সময় ক্রিমিয়া রাশিয়ার অন্তর্ভুক্ত হয়। তবে  ন্যাটো ...

August 18, 2025 9:38 PM

views 29

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ টেলিফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন।

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ টেলিফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন। আলাস্কায় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে রাশিয়ার সাম্প্রতিক বৈঠকের বিষয়বস্তু ভাগ করে নেওয়ার জন্য শ্রী মোদী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে রাশিয়ার রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী...

August 18, 2025 9:35 PM

views 507

প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা PMVBRY পোর্টাল চালু হয়েছে।

প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা PMVBRY পোর্টাল চালু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য যুবকদের দুটি কিস্তিতে সর্বোচ্চ ১৫ হাজার টাকা এবং নিয়োগকর্তাদের প্রতি মাসে তিন হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বছর লাল কেল্লা থেকে স্বাধীনতা দিবসের ...

August 18, 2025 5:02 PM

views 30

ছত্তিশগড়ের বস্তার ডিভিশনের বিজাপুর জেলায় আজ মাওবাদীদের আই ই ডি বিস্ফোরণে একজন নিরাপত্তা কর্মী নিহত এবং তিন জওয়ান আহত হয়েছেন

ছত্তিশগড়ের বস্তার ডিভিশনের বিজাপুর জেলায় আজ মাওবাদীদের আই ই ডি বিস্ফোরণে একজন নিরাপত্তা কর্মী নিহত এবং তিন জওয়ান আহত হয়েছেন। রাজ্যের জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় জেলার রিজার্ভ গার্ডের একটি দল নকশাল বিরোধী অভিযান চালানোর সময় এই বিস্ফোরণ ঘটে। আহত কর্মীরা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।  

August 18, 2025 5:01 PM

views 21

জম্মু – কাশ্মীরে প্রতিকূল আবহাওয়ার কারণে জম্মু বিভাগের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল আজ বন্ধ রাখা হয়েছে

জম্মু - কাশ্মীরে প্রতিকূল আবহাওয়ার কারণে জম্মু বিভাগের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল আজ বন্ধ রাখা হয়েছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, আবহাওয়া দফতরের আগাম সতর্কতার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, আবহাওয়া দফতর আগামীকাল পর্যন্ত জম্মু-কাশ্মীর জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভ...

August 18, 2025 4:57 PM

views 41

বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচী সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মত মুলতুবি হয়ে গেছে

বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচী সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মত মুলতুবি হয়ে গেছে। দ্বিতীয়বার মুলতুবি হওয়ার পর দুপুর ২টোয় লোকসভার অধিবেশন বসলে অধ্যক্ষ ওম বিড়লা মহাকাশচারী ক্যাপ্টেন শুভাংশু শুক্লা সফল মহাকাশ যাত্রার জন্য তাকে শুভেচ্...

August 18, 2025 4:50 PM

views 22

২০৩৫ সালের মধ্যে ভারতীয় অন্তরীক্ষ স্টেশন তৈরি এবং ২০৪০-এর মধ্যে ভারতীয় মহাকাশচারীদের চাঁদে পাঠানোর ব্যাপারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন

২০৩৫ সালের মধ্যে ভারতীয় অন্তরীক্ষ স্টেশন তৈরি এবং ২০৪০-এর মধ্যে ভারতীয় মহাকাশচারীদের চাঁদে পাঠানোর ব্যাপারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের তকমা অর্জনের আগেই এই লক্ষ্য পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। লোকসভায় আজ ...

August 18, 2025 4:41 PM

views 69

সুপ্রিম কোর্ট আজ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে

সুপ্রিম কোর্ট আজ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে। সিবিআইয়ের একটি মামলার রায়ে  সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ এবং বিচারপতি এনকে সিংয়ের বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন  সভাপতি স...

August 18, 2025 4:40 PM

views 35

মুখ্যমন্ত্রীর দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে  কলকাতা হাইকোর্টে ফের একটি মামলা দায়ের হয়েছে

মুখ্যমন্ত্রীর দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে  কলকাতা হাইকোর্টে ফের একটি মামলা দায়ের হয়েছে। সৌরভ দত্ত নামে এক ব্যাক্তির দায়ের করা ওই মামলায় দ্রুত শুনানির আবেদন জানিয়ে আজ আইনজীবী শামীম আহমেদ, বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ...

August 18, 2025 4:39 PM

views 31

শিক্ষার্থীদের পুষ্টি ও শিক্ষার মানোন্নয়নে রাজ্য সরকার প্রতিটি জেলায় ৩০টি করে নির্বাচিত স্কুলে মিড ডে মিল প্রকল্পে বিশেষ নজরদারি ও যত্ন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে

শিক্ষার্থীদের পুষ্টি ও শিক্ষার মানোন্নয়নে রাজ্য সরকার প্রতিটি জেলায় ৩০টি করে নির্বাচিত স্কুলে মিড ডে মিল প্রকল্পে বিশেষ নজরদারি ও যত্ন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি জেলাশাসকদের পাঠানো নির্দেশিকায়, মিড-ডে মিল প্রকল্প পরিচালক জানিয়েছেন, দ্রুতই এমন স্কুল চিহ্নিত করতে হবে, যেখানে বিশেষ হস্তক্ষেপ দ...