September 1, 2025 12:09 PM

views 40

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ থেকে তিন দিনের কর্ণাটক এবং তামিলনাড়ু সফর শুরু করছেন

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ থেকে তিন দিনের কর্ণাটক এবং তামিলনাড়ু সফর শুরু করছেন।  রাষ্ট্রপতি আজ মাইসুরুতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ স্পিচ অ্যান্ড হিয়ারিং-এর হীরক জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল, তিনি চেন্নাইতে সিটি ইউনিয়ন ব্যাংকের ১২০তম প্রতিষ্ঠা দিবস উদযাপনে যোগ দেবেন।

September 1, 2025 12:06 PM

views 35

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তিয়ানজিনে এসসিও শীর্ষ সম্মেলনের ভাষণে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোন দ্বিমুখী নীতি গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তিয়ানজিনে এসসিও শীর্ষ সম্মেলনের ভাষণে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোন দ্বিমুখী নীতি গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন।  শ্রী মোদী সন্ত্রাসবাদকে মানবতাবাদের প্রতিপক্ষ বলে অভিহিত করে বলেন, সকল ধরণের সন্ত্রাসবাদের নিন্দা করা উচিত। ভারত গত চার দশক ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধ...

September 1, 2025 12:02 PM

views 36

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ মেঘভাঙা বৃষ্টির পর সৃষ্টি হওয়া সাম্প্রতিক বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ জম্মু যাবেন

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ মেঘভাঙা বৃষ্টির পর সৃষ্টি হওয়া সাম্প্রতিক বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ জম্মু যাবেন । খতিয়ে দেখবেন উদ্ধার ও ত্রাণ কার্য। ধসের ফলে কাটরায় বৈষ্ণদেবী তীর্থ যাত্রার ক্ষতিগ্রস্ত পথের বর্তমান পরিস্থিতির পর্যালোচনাও করবেন তিনি।   আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন,...

September 1, 2025 12:01 PM

views 32

স্বরাষ্ট্র মন্ত্রক উত্তর ভারতের প্রাকৃতিক দূর্যোগের কারণে ক্ষয় ক্ষতির মূল্যায়ন করতে আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দল গঠন করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রক হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরে ভারী ও মেঘভাঙ্গা বৃষ্টি, আকস্মিক বন্যা  ও ভূমি ধ্বসের কারণে ক্ষয় ক্ষতির মূল্যায়ন করতে  আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দল গঠন করেছে। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে, এই দলগুলি পরিস্থিতির মূল্যায...

August 31, 2025 9:41 PM

views 46

ভারতীয় আবহাওয়া দপ্তর IMD হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ডে আগামীকাল ভারি থেকে অতি ভারি বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে।

ভারতীয় আবহাওয়া দপ্তর IMD হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ডে আগামীকাল ভারি থেকে অতি ভারি বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। পূর্ব রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজফফরাবাদ, ওড়িশা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে আগামী দুদিন বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির...

August 31, 2025 9:29 PM

views 18

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী আজ আমেদাবাদের গোটা অঞ্চলে ওগানাজ নগর স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী আজ আমেদাবাদের গোটা অঞ্চলে ওগানাজ নগর স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেছেন। এই কেন্দ্র থেকে প্রবীণ নাগরিকরা উন্নত চিকিৎসার সুযোগ পাবেন। এছাড়া চান্দোলিয়ায় বন্দেমাতরম নগর স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনও করেন। শ্রী শাহ দু দিনের সফরে তাঁর নির্বাচন কেন্দ্রে গিয়েছেন।  এদিকে ...

August 31, 2025 6:18 PM

views 39

তাজিকিস্তানের হিসরে ভারত আগামীকাল কাফা নেশন্স কাপ ফুটবলের দ্বিতীয় ম্যাচে ইরানের মুখোমুখি হবে।

তাজিকিস্তানের হিসরে ভারত আগামীকাল কাফা নেশন্স কাপ ফুটবলের দ্বিতীয় ম্যাচে ইরানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটায়। ভারত প্রথম ম্যাচে তাজিকিস্তানকে ২-১ গোলে পরাজিত করেছে।

August 31, 2025 6:13 PM

views 42

বিহারের রাজগীরে পুরুষদের এশিয়া কাপ হকি চ্যাম্পিয়নশিপ ২০২৫ ‘এ ভারত ৩-২ গোলে জাপানকে হারিয়েছে।

বিহারের রাজগিরে পুরুষদের এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় আজকের ম্যাচে জাপানকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে ভারত। হরমনপ্রীত সিং এদিন দুটি ও মনদীপ সিং একটি গোল করেন। জাপানের হয়ে দুটি গোল করেন কোসেই কাওয়াবে। এদিনের অন্য ম্যাচে, কাজাখস্তানকে ১৩-১ গোলে হারিয়ে দিয়েছে চীন। উল্লেখ্য, এই প্রতিযোগিতায় বিজয়ী দল ২০২৬ এর প...

August 31, 2025 6:06 PM

views 32

আগামিকাল রাজ্য বিধানসভার বিশেষ স্বল্পকালীন অধিবেশন বসতে চলেছে।

আগামিকাল রাজ্য বিধানসভার বিশেষ স্বল্পকালীন অধিবেশন বসতে চলেছে। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে এরাজ্যের পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাজ্য সরকার এই  অধিবেশনে একটি নিন্দা প্রস্তাব আনবে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী মঙ্গলবার এই সরকারি প্রস্তাবের উপরে আলোচনা শুরু হবে। আগ...

August 31, 2025 5:14 PM

views 44

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ও চীনের ২৮০ কোটি মানুষের স্বার্থ দু দেশের মানুষের সহযোগিতার ওপর নির্ভরশীল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ও চীনের ২৮০ কোটি মানুষের স্বার্থ দু দেশের মানুষের সহযোগিতার ওপর নির্ভরশীল। তিনি আজ চীনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংগঠন SCO র শীর্ষ বৈঠকের ফাঁকে সেদেশের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।  প্রধানমন্ত্রী বলেন দু দেশের মধ্যে এই সহযোগিত...