October 13, 2025 1:16 PM

views 117

বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য আজ বিজ্ঞপ্তি জারি করেছে

বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য আজ বিজ্ঞপ্তি জারি করেছে। সেই সঙ্গেই শুরু হবে ২০টি জেলার ১২২টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। ২০ শে অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। একুশে অক্টোবর সেগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ২৩ শে অক্টোবর। এই পর্বে ভোট নেওয়া হবে ...

October 12, 2025 6:35 PM

views 166

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষে কমপক্ষে ৫৮ জন পাক সেনা নিহত ও ৩০ জন আহত হয়েছে।

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষে কমপক্ষে ৫৮ জন পাক সেনা নিহত ও ৩০ জন আহত হয়েছে। আফগানিস্তানের তালিবান গোষ্ঠীর মুখপাত্র, ঝাবি হুল্লা মুজাহিদ আজ সাংবাদিকদের বলেছেন, বেহেরামপুর জেলার ডুরান্ড লাইন সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটেছে। তিনি পাকিস্তানকে সাবধান করে বলেছেন, আফগানিস্তানের ওপর প্রতিটি হ...

October 12, 2025 6:30 PM

views 214

ভারত – অস্ট্রেলিয়া যৌথ সামরিক মহড়া অস্ট্রাহিন্দ-২০২৫ আগামীকাল অস্ট্রেলিয়ার পার্থে শুরু হবে।

ভারত – অস্ট্রেলিয়া যৌথ সামরিক মহড়া অস্ট্রাহিন্দ-২০২৫ আগামীকাল অস্ট্রেলিয়ার পার্থে শুরু হবে। চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত চতুর্থ পর্যায়ের এই সামরিক মহড়া চলবে।  প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, একশো কুড়ি সদস্যের ভারতীয় সেনাদল গতকালই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেয়। ভারতীয় সেনা দলের নেতৃত্ব দিচ্ছে...

October 12, 2025 6:06 PM

views 96

দিল্লীতে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে ভারত ওয়েস্ট ইন্ডিজকে ফলো অন করিয়েছে।

দিল্লীতে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে ভারত ওয়েস্ট ইন্ডিজকে ফলো অন করিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ আজ মধ্যাহ্ন বিরতির কিছু পরেই তাদের প্রথম ইনিংসে ২৪৮ রানে সকলে আউট হয়ে যায়। ভারতের পক্ষে কুলদীপ যাদব ৫ উইকেট নেন। ২৭০ রানে পিছিয়ে থেকে ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে দিনের শেষে  ২ উইকেটে ১৭৩ রান...

October 12, 2025 6:01 PM

views 62

কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ তিন দিনের সফরে আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে পৌঁছবেন।

কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ তিন দিনের সফরে আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে পৌঁছবেন। আগামীকাল বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন তিনি। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পিয়ূষ গোয়েলের সঙ্গেও সাক্ষাতের কর্মসূচি রয়েছে তাঁর। সফরকালে অনিতা আনন্দ মুম্বাই যাবেন। কানাডা এবং ভারতের মধ্যে বিনিয়োগ, কর্মসংস...

October 12, 2025 5:56 PM

views 58

বরিষ্ঠ বিজেপির নেতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের ১৫ তারিখ বিহারের বুথ স্তরের দলীয় কর্মীদের সঙ্গে কথা বলবেন।

বরিষ্ঠ বিজেপির নেতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের ১৫ তারিখ বিহারের বুথ স্তরের দলীয় কর্মীদের সঙ্গে কথা বলবেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী 'মেরা বুথ সবসে মজবুত' কর্মসূচিতে যোগ দিতে এবং নিজেদের মতামত ভাগ করে নেওয়ার জন্য দলীয় কর্মীদের অনুরোধ করেছেন। নির্বাচিত বেশ কিছু কর্মীর মতামত নিয়ে ...

October 12, 2025 12:44 PM

views 54

ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর অফশোর পেট্রোল ভেসেল আই সি জি এস সাচেত, আঞ্চলিক নিরাপত্তা এবং সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে মোজাম্বিকের মাপুতোতে পৌঁছেছে।

ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর অফশোর পেট্রোল ভেসেল আই সি জি এস সাচেত, আঞ্চলিক নিরাপত্তা এবং সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে মোজাম্বিকের মাপুতোতে পৌঁছেছে। এক বিবৃতিতে, উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে জাহাজটির এই সফরের লক্ষ্য হল সমুদ্রে অপরাধ দমন, সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার কাজ এবং পরিবেশগত জরুরি অবস্থা মোকাবিলায় ...

October 12, 2025 12:42 PM

views 108

ভারত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র, সেশেল্‌সের রাষ্ট্রপতি নির্বাচনে ডঃ প্যাট্রিক হারমিনী জয় লাভ করেছেন।

ভারত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র, সেশেল্‌সের রাষ্ট্রপতি নির্বাচনে ডঃ প্যাট্রিক হারমিনী জয় লাভ করেছেন। তিনি, বর্তমান রাষ্ট্রপতি, ওয়াভেল রামকালাওান-কে রান-অফ ভোটে পরাজিত করেছেন। এই পর্যায়ে হারমিনী ৫২ দশমিক ৭ শতাংশ এবং তাঁর প্রতিদ্বন্দ্বী রামকালাওান ৪৭ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছেন। ডঃ হারমিনী ইউনাইটেড সেশেলস ...

October 12, 2025 12:40 PM

views 59

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল – আই সি টি’র নির্দেশের পর ১৫ জন আধিকারিককে হেফাজতে নেওয়া হয়েছে বলে বাংলাদেশের সেনা জানিয়েছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল – আই সি টি’র নির্দেশের পর ১৫ জন আধিকারিককে হেফাজতে নেওয়া হয়েছে বলে বাংলাদেশের সেনা জানিয়েছে। মানবতার বিরুদ্ধে অপরাধ এবং বহু মানুষের নিখোঁজ হওয়ার সঙ্গে কথিতভাবে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ। গতকাল ঢাকা ক্যান্টনমেন্টে এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ ...

October 12, 2025 12:39 PM

views 56

মাদাগাস্কারে, সরকারবিরোধী জেন-জি বিক্ষোভকারীদের সঙ্গে সেনাবাহিনীর একাংশ যোগ দেওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।

মাদাগাস্কারে, সরকারবিরোধী জেন-জি বিক্ষোভকারীদের সঙ্গে সেনাবাহিনীর একাংশ যোগ দেওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। রাষ্ট্রপতি আন্দ্রে রাজোয়েলিনার শাসনের বিরুদ্ধে রাজধানী আন্তানানারিভোতে জড়ো হওয়া হাজার হাজার বিক্ষোভকারীদের ওপর পুলিশের গ্রেনেড এবং টিয়ার গ্যাস ছোঁড়ার পর বেশ কিছু সেনা আদেশ অমান্য করে বিক্...