October 27, 2025 9:41 PM

views 56

কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ  সিং চৌহ্বান, দেশে উন্নত মানের কৃষি শিক্ষা সুনিশ্চিত করতে অবিলম্বে শূন্যপদ পূরণ করার জন্য ভারতীয় কৃষি গবেষনা পরিষদ আই সি এ আরকে বলেছে

কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ  সিং চৌহ্বান, দেশে উন্নত মানের কৃষি শিক্ষা সুনিশ্চিত করতে অবিলম্বে শূন্যপদ পূরণ করার জন্য ভারতীয় কৃষি গবেষনা পরিষদ আই সি এ আরকে বলেছে। নতুন দিল্লীতে আজ জাতীয় কৃষি পড়ুয়াদের সম্মেলনে শ্রী চৌহান বলেন, কৃষি শিক্ষার অধীনে পড়াশোনা নির্বিঘ্নে এগিয়ে নিয়ে যেতে এবং দ্রুত শূন্...

October 27, 2025 9:41 PM

views 56

সরকার, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের একটি ভিডিও ভুয়ো বলে খারিজ করে দিয়েছে।

সরকার, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের একটি ভিডিও ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। ওই ভিডিওয় দেখা গেছে দৈনিক অর্থপ্রাপ্তির প্রতিশ্রুতি দেওয়ার একটি বিনিয়োগ কর্মসূচী শ্রীমতি সীতারামন প্রচার করছেন। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট এই দাবীকে সম্পূর্ণ ভুয়ো বলে উল্লেখ করে একে ...

October 27, 2025 9:45 PM

views 59

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গনে ছট পুজোয় অংশ নেন

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, যুব আধিকারিকদের নেতৃত্বে ভবিষ্যতের জন্য প্রস্তুত পুলিশ বাহিনী  বিকশিত ভারত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন দিল্লীতে ২০২৪ সালের ব্যাচের আই পি এস প্রবেশনার্সদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানের ভাষনে শ্রীমতি মুর্মু বলেন, যে সব নতুন আধিকারিক খুব শীঘ্রই তাঁদের আসন ও প...

October 27, 2025 9:38 PM

views 877

ভারতের নির্বাচন কমিশন, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গ সহ ১২ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে এস আই আরের ঘোষনা করেছে।

ভারতের নির্বাচন কমিশন, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গ সহ ১২ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে এস আই আরের ঘোষনা করেছে। অন্য রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলি হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, ছত্তিশগড়, গোয়া গুজরাত, কেরালা, মধ্যপ্রদেশ, পুদুচেরী, রাজস্থান, তামিলনাড়ু এ...

October 27, 2025 2:17 PM

views 55

ভারতীয় সেনা বাহিনী আজ ৭৯-তম ‘পদাতিক দিবস’ উদ্‌যাপন করছে।

ভারতীয় সেনা বাহিনী আজ ৭৯-তম ‘পদাতিক দিবস’ উদ্‌যাপন করছে।  ১৯৪৭ সালের আজকের দিনেই কাশ্মীর উপত্যকায় স্বাধীনতার পর প্রথম ভারতের পদাতিক বাহিনী বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করেছিল। দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখন্ডতা রক্ষায় শিখ রেজিমেন্টের ফার্স্ট ব্যাটেলিয়ানের বিমান, শ্রীনগরে অবতরণ করে। ভারতীয় সেনাবাহিনী...

October 27, 2025 1:27 PM

views 84

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মুম্বাই-এ ‘ইন্ডিয়া মেরিটাইম উইক ২০২৫’-এর সূচনা করেছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মুম্বাই-এ ‘ইন্ডিয়া মেরিটাইম উইক ২০২৫’-এর সূচনা করেছেন। পরিবহন, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক এবং ইন্ডিয়ান পোর্টস অ্যাসোসিয়েশন-এর যৌথ উদ্যোগে পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অমিত শাহ বলেন, ভারতের সামুদ্রিক ক্ষেত্র গত কয়েক বছরে অভূতপূর্ব...

October 27, 2025 11:14 AM

views 221

SIR -এর কারণে মতুয়া সম্প্রদায়ের কোনো মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গেলেও, CAA-এর মাধ্যমে ফের তাঁদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে বলে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর মন্তব্য করেছেন। 

SIR -এর কারণে মতুয়া সম্প্রদায়ের কোনো মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গেলেও, CAA-এর মাধ্যমে ফের তাঁদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে বলে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর মন্তব্য করেছেন।   ঠাকুরনগরে গতকাল ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ’ আয়োজিত আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলনে শান্তনু ঠাকুর এই ...

October 27, 2025 11:00 AM

views 185

চারদিন ব্যাপী ছট পুজোর আজ তৃতীয় তথা প্রধানদিন, যা সন্ধ্যা অর্ঘ্য নামে পরিচিত।

চারদিন ব্যাপী ছট পুজোর আজ তৃতীয় তথা প্রধানদিন, যা সন্ধ্যা অর্ঘ্য নামে পরিচিত। আজ সন্ধ্যা অর্ঘ্য অস্তগামী সূর্যকে উৎসর্গ করা হবে। সূর্য যে আলো, উষ্ণতা এবং শক্তি প্রদান করে এর মধ্য দিয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। ভক্তবৃন্দ আজ ঠেকুয়া, আখ, ফল এবং প্রদীপের মতো ঐতিহ্যবাহী প্রসাদ বাঁশের তৈরি ঝুড়...

October 27, 2025 10:39 AM

views 62

নতুন দিল্লির ভারত মন্ডপম-এ আন্তর্জাতিক সৌর জোটের অষ্টম অধিবেশনের আজ সূচনা হচ্ছে।

নতুন দিল্লির ভারত মন্ডপম-এ আন্তর্জাতিক সৌর জোটের অষ্টম অধিবেশনের আজ সূচনা হচ্ছে। চারদিন ব্যাপী এই গুরুত্বপূর্ণ সম্মেলনে বিশ্বের ১২৪ টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। ৪০ জনের’ও বেশী মন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন। এই অধিবেশনের মূল লক্ষ্য হল- বিশ্ব সম্প্রদায়কে একত্রিত করে সৌর শক্তির গ্রহণযোগ্যতা আরো বৃ...

October 27, 2025 10:35 AM

views 88

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর নিয়ে আলোচনার মধ্যে আজ নতুন দিল্লীর বিজ্ঞানভবনে সাংবাদিক বৈঠক ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর নিয়ে আলোচনার মধ্যে আজ নতুন দিল্লীর বিজ্ঞানভবনে সাংবাদিক বৈঠক ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন। সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু স্পষ্ট না হলেও নির্বাচনমুখী রাজ্যগুলিতে এসআইআর শুরুর ঘোষণা হতে পারে বলে মনে করছেন অনেকেই। উল্লেখ্য ইতোমধ্যেই বিহার এসআইআর প্রক্রিয়া শেষ করে...